নাগরিক সেবা কেন্দ্র- সন্দ্বীপ

নাগরিক সেবা কেন্দ্র- সন্দ্বীপ মোঃ মাঈন উদ্দিন খাঁন
উদ্যোক্তা

একটি সেবামূলক প্রতিষ্ঠান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
Call- 01820866337

04/03/2026

Shortcut Key

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬
27/02/2026

কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৬

ভোটার স্থানান্তর কিংবা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য করনীয়ঃনির্বাচন কমিশনের ফরম-১৩ পূরণ করে সংশ্লিষ্ট...
24/01/2026

ভোটার স্থানান্তর কিংবা জাতীয় পরিচয়পত্রের বর্তমান ঠিকানা পরিবর্তনের জন্য করনীয়ঃ
নির্বাচন কমিশনের ফরম-১৩ পূরণ করে সংশ্লিষ্ট (যে উপজেলা/থানায় স্থানান্তর হবেন) উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদনকারীকে স্বশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নের কাগজপত্র জমা দিতে হবে:-
১) আবেদনকারীর NID ফটোকপি,
২) যে এলাকায় স্থানান্তর হবেন সে এলাকার নাগরিকত্ব সনদ,
৩) বিদ্যুৎ/পানি বিল/ট্যাক্স রশিদ/জমির খতিয়ান/বাড়ি ভাড়ার প্রমানপত্র/ভাড়াটিয়া তথ্য ফরম তাকে ২৩০/- সরকারি ফি বিকাশ/রকেট 'এর মাধ্যমে জমা দিয়ে নতুন কার্ড এর জন্য রিইস্যু আবেদন করে কার্ড সংগ্রহ করতে হবে।
©

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ  ২০২৬বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে নিয়োগ দেয়া হবে, ২০২৬ সালে নির্ধারিত সেনানিব...
27/11/2025

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে পুরুষ ও মহিলা সৈনিক পদে নিয়োগ দেয়া হবে, ২০২৬ সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিজ্ঞাপনে দেখুন।

Bangladesh Army Job Circular 2026
আবেদনের সময়সীমা: এসএমএস ও অনলাইন এর মাধ্যমে আবেদন শুরু হবে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ এবং শেষ হবে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে।

পদের নাম: সাধারণ ট্রেড, বিএনসিসি এবং সেনাসন্তান।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০১ ফেব্রুয়যারি ২০২৭ তারিখে ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

পদের নাম: টেকনিক্যাল ট্রেড
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সহ নূন্যতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
বয়স: ০১ ফেব্রুয়যারি ২০২৭ তারিখে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা : (পুরুষ) উচ্চতা ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে (মহিলা) উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

আবেদন পক্রিয়া: প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হল।

সাধারণ (জিডি) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARDROLLPASSING YEAR DISTRICT CODE

উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

বিএনসিসি (BNCC) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE BNCC

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 BNCC (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

সেনাসন্তান (SS) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE SS

উদাহরণ: SAINIK DHA 236098 2018 34 SS (ঢাকা বাের্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড় অনুযায়ী)।

টিটিটিআই (TTTI) হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TTTI

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 TTT (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

টেকনিক্যাল ট্রেডের (TT) প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিতভাবে টাইপ করে প্রথম এসএমএস প্রেরণ করতে হবে (শুধুমাত্র পুরুষ প্রার্থী)। উল্লেখ্য, টেকনিক্যাল ট্রেড (IT) এ ভর্তি ইচ্ছুক প্রার্থীদের ভর্তি পরীক্ষা টেবিল-১ অনুযায়ী হবে, এই ক্ষেত্রে প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই কেন্দ্রের সেন্টার কোড় এবং প্রার্থী যে ট্রেডএ ভর্তি হতে ইচ্ছুক টেবিল-১ অনুযায়ী সেই ট্রেজ এর কোড এসএমএস’এ দিতে হবে।

প্রথম এসএমএস: SAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE TT EXAM CENTER CODE TRADE CODE

উদাহরণঃ SAINIK DHA 236098 2018 34 IT 111 DVR (ঢাকা বোর্ডের জন্য DHA, কারিগরী বোর্ডের জন্য TEC, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য BOU ইত্যাদি, এছাড়াও স্ব স্ব জেলার সামনে নিম্নবর্ণিত জেলা কোড অনুযায়ী)।

এসএমএস প্রেরণকৃত প্রার্থী যোগ্য হলে তাকে একটি পিন নাম্বার এসএমএসের মাধ্যমে প্রেরণ করা হবে। এই পিন নাম্বার দিয়ে পুণরায় প্রার্থীকে এসএমএস পাঠাতে হবে। এবার এসএমএস করার সময় ২০০ টাকা কাটা হবে। ২য় এসএমএস যেভাবে করবেন:

২য় এসএমএস: SAINIKYESPIN NUMBERপ্রার্থীর মোবাইল নাম্বার. লিখে পাঠাতে হবে ১৬২২২ এই নাম্বারে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে SAINIK এর পরিবর্তে FSAINIK টাইপ করে প্রথম ও দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে।

দ্বিতীয় এসএমএস প্রেরণের পর প্রার্থীকে একটি USER ID ও Password দেয়া হবে এই USER ID ও Password দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

31/10/2025
16/10/2025

ফি বাড়ল #পুলিশ_ক্লিয়ার_ক্লিয়ারেন্স এর।

এখন থেকে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর জন্য ১৫০০/- জমা দিতে হবে।

#পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলী
১। আবেদনকারীর কমপক্ষে ৩ মাস মেয়াদ সম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।

২। আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লিখিত স্থায়ী কিংবা জরুরী ঠিকানার যে কোন একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ঐ ঠিকানার বাসিন্দা হতে হবে।

৩। মেশিন রিডেবল পাসপোর্টের (এম আর পি) এর ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে তবে ঠিকানার প্রমাণ স্বরূপ জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদপত্র/স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর সনদপত্রের ফটোকপি ১ম শ্রেণীর সরকারী গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে ।

৪। বিদেশে অবস্থানকারী বাংলাদেশী পাসপোর্টধারী কোন ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সে দেশে বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন কর্তৃক পাসপোর্টের তথ্য পাতার সত্যায়িত কপি তার পক্ষে করা আবেদনের সাথে দাখিল করতে হবে ।

৫। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক এবং বাংলাদেশে বসবাস করে স্বদেশে/বিদেশে প্রত্যাবর্তনকারী বিদেশী নাগরিকদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্স এই অনলাইন সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয়।

৬। বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশী নাগরিক যারা বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পাসপোর্ট ইস্যু/ রি-ইস্যু করিয়েছেন তাদেরকে বাংলাদেশে আসার পর পুলিশ ক্লিয়ারেন্স নিতে চাইলে সর্বশেষ এরাইভেল (Arrival) সিল সম্বলিত পৃষ্ঠাটির স্ক্যান কপি আবেদনের সাথে আপলোড করতে হবে।

৭। প্রবাসী আবেদনকারীগণ যার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সনদ সংগ্রহ করতে চান তার নাম এবং জাতীয় পরিচয় পত্রের নম্বর উল্লেখ করে তাকে সত্যায়ন পূর্বক একটি অনুমতি পত্র (Authorization Letter) আবেদনের সাথে আপলোড করতে হবে। স্থানীয় আবেদনকারীর ক্ষেত্রেও সনদ গ্রহণের সময় সংগ্রহকারীকে অনুরূপ অনুমতি পত্রসহ প্রেরণ করতে হবে।

৮। বাংলাদেশের অভ্যন্তরে চাকুরী কিংবা অন্য কোন কাজে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হলে আপনি যে জেলার বাসিন্দা উক্ত জেলা ডিএসবি অফিস অথবা আপনার ঠিকানা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে উক্ত মেট্রোপলিটন এলাকার সিটি এসবি অফিসে যোগাযোগ করুন।

৯। পুলিশ ক্লিয়ারেন্স ডেলিভারি নিতে প্রার্থীর পাসপোর্টের কপি অথবা আবেদনের কপি সাথে নিয়ে আসতে হবে। এছাড়া প্রার্থী বিদেশে থাকলে সংশ্লিষ্ট এম্বাসি কর্তৃক সত্যায়িত/জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত অথোরাইজেশন লেটার আনতে হবে।

#প্রয়োজনীয় ডকুমেন্টস
১। অনলাইনে যথাযথভাবে পূরণকৃত আবেদন পত্র ।

২। ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি
অথবা
বিদেশে অবস্থানকারী বাংলাদেশী নাগরিকগনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি
অথবা
বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অব পিস (Justice of Peace) কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যানকপি।

৩। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে (১-৭৩০১-০০০১-২৬৮১) কোডে করা ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা মূল্যমানের ট্রেজারী চালান অথবা অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে নির্ধারিত সার্ভিসচার্জ সহ ফি প্রদান।

#আবেদনের নিয়মাবলী
ধাপ : ১
অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ওয়েবসাইটে নিবন্ধন করে যে কেউ নিজের জন্য অথবা অন্যের পক্ষে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবে। নিবন্ধন করার জন্য এখানে ক্লিক করুন।

ধাপ : ২
নিবন্ধিত ব্যবহারকারী অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাইটে লগ-ইন করার পর Apply মেনুতে ক্লিক করে আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করুন।।

ধাপ : ৩
আবেদন ফরমের প্রথম ধাপে ব্যক্তিগত বিস্তারিত তথ্য, দ্বিতীয় ধাপে বর্তমান এবং স্থায়ী ঠিকানা পূরণ করুন। আপনার বর্তমান ঠিকানা যে জেলা বা মেট্রোপলিটন এলাকায় অবস্থিত সেই ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হবে।

ধাপ : ৪
আবেদন ফরমের তৃতীয় ধাপে প্রয়োজনীয় ডকুমেণ্টসমূহের স্ক্যান কপি আপলোড করুন।

ধাপ : ৫
আবেদন ফরমের চতুর্থ ধাপে আপনার এন্ট্রিকৃত সকল তথ্য দেখানো হবে। আবেদনে কোন ভুল থাকলে তা পূর্ববর্তী ধাপসমূহে ফেরত গিয়ে পরিবর্তন করা যাবে। তবে চতুর্থ ধাপে আবেদনটি সাবমিট করার পর আর কোন পরিবর্তন করার সুযোগ থাকবে না।

ধাপ : ৬
চালানের মাধ্যেমে ফি পরিশোধের উপায় এবং পরবর্তী করণীয় সম্পর্কে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।



*আপনার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে PCC S (PCC S #########) এর পর আপনার আবেদনের রেফারেন্স নম্বর লিখে যেকোন মোবাইল থেকে ক্ষুদে বার্তা পাঠান 26969 নম্বরে। ফিরতি এসএমএস এ আপনার আবেদনের সর্বশেষ স্ট্যাটাস পেয়ে যাবেন।

*পুলিশ ক্লিয়ারেন্স ডেলিভারি নিতে প্রার্থীর পাসপোর্টের কপি অথবা আবেদনের কপি সাথে নিয়ে আসতে হবে। এছাড়া প্রার্থী বিদেশে থাকলে সংশ্লিষ্ট এম্বাসি কর্তৃক সত্যায়িত/জাস্টিস অব পিস কর্তৃক সত্যায়িত অথোরাইজেশন লেটার আনতে হবে।

Helpdesk :
(Sunday to Thursday excluding public holidays at 9:00am to 5:00pm) : 01320001824, 01320001825, Email: [email protected]

11/09/2025

সেবা নিন: নিরাপদে বিদেশ ভ্রমন করুন-

২৮৪ অফিস সহায়ক পদে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্ত-যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উওীন।আবেদন শেষঃ ১১ সেপ্...
12/08/2025

২৮৪ অফিস সহায়ক পদে
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্ত-
যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উওীন।
আবেদন শেষঃ ১১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪ টায়।
সকল জেলা,নারী-পুরুষ উভয় প্রার্থী ১৮-৩২ বছর।
আবেদন করতে যোগাযোগ করতে পারেন!

উপজেলা ডিজিটাল সেন্টার- সন্দ্বীপবিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01820866339
11/08/2025

উপজেলা ডিজিটাল সেন্টার- সন্দ্বীপ
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01820866339

Address

Chittagong
4000

Telephone

+8801918743431

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাগরিক সেবা কেন্দ্র- সন্দ্বীপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নাগরিক সেবা কেন্দ্র- সন্দ্বীপ:

Share