Consumers Association of Bangladesh - CAB Youth CU

Consumers Association of Bangladesh - CAB Youth CU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Consumers Association of Bangladesh - CAB Youth CU, Nonprofit Organization, University of Chittagong, Chittagong.

The youth wing of the Consumers Association of Bangladesh (CAB), dedicated to raising awareness about consumer rights, advocating for ethical business practices, and empowering the consumers of the University of Chittagong.

বাংলা নববর্ষের এই শুভক্ষণে Consumers Association of Bangladesh (ক্যাব) যুব গ্রুপ, চবির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভ...
14/04/2026

বাংলা নববর্ষের এই শুভক্ষণে Consumers Association of Bangladesh (ক্যাব) যুব গ্রুপ, চবির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বছরের আগমনে আমাদের জীবনে বয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও নতুন সম্ভাবনার দ্বার। নববর্ষের এই পবিত্র প্রেরণায় আমরা অঙ্গীকারবদ্ধ হই একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও ভোক্তা-বান্ধব সমাজ গড়ে তোলার, যেখানে সকলের অধিকার সুরক্ষিত থাকবে।

নতুন বছর হোক সবার জন্য কল্যাণ, সচেতনতা ও অগ্রগতির প্রতীক।

শুভ নববর্ষ।🌸

২৬শে মার্চ | মহান স্বাধীনতা দিবস আজকের এই গৌরবময় ঐতিহাসিক দিনে আমরা , ক্যাব যুব গ্রুপ চবি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছ...
26/03/2026

২৬শে মার্চ | মহান স্বাধীনতা দিবস

আজকের এই গৌরবময় ঐতিহাসিক দিনে আমরা , ক্যাব যুব গ্রুপ চবি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে জাতির বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব।

এই দিনে আমরা স্বাধীনতার চেতনা, ন্যায়, সমতা ও অধিকার সচেতনতার মূল্যবোধ পুনরায় ধারণ করার অঙ্গীকার ব্যক্ত করছি। একটি সুষ্ঠু, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজারব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ভোক্তাদের অধিকার সুরক্ষা নিশ্চিত করাও আমাদের জাতীয় অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

আসুন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা সম্মিলিতভাবে একটি ন্যায়ভিত্তিক, দায়িত্বশীল ও ভোক্তা-বান্ধব বাংলাদেশ গড়ে তুলি।

কনজিউমার্স এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ চবির পক্ষ হতে সকলকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা 🇧🇩

On the joyous occasion of 𝑬𝒊𝒅 𝑼𝒍-𝑭𝒊𝒕𝒓, 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 (𝗖𝗔𝗕) 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗖𝗨 extends its heartfelt greeting...
20/03/2026

On the joyous occasion of 𝑬𝒊𝒅 𝑼𝒍-𝑭𝒊𝒕𝒓, 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 (𝗖𝗔𝗕) 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗖𝗨 extends its heartfelt greetings and best wishes to all.

May this Eid bring peace, happiness, and prosperity to every home. Let the spirit of Eid inspire us to uphold fairness, compassion, and responsibility in our daily lives, and to continue working towards a just and consumer-friendly society.

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
𝑬𝒊𝒅 𝑴𝒖𝒃𝒂𝒓𝒂𝒌 🌙✨

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান স্যারকে 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀' 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮...
17/03/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ায় অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান স্যারকে 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀' 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 (𝗖𝗔𝗕) 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗖𝗨 এর পক্ষ হতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

শিক্ষা ও গবেষণায় তাঁর দীর্ঘ ৩১ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা, নিষ্ঠা এবং অবদান নিঃসন্দেহে অসামান্য। ১৯৯৩ সালে প্রভাষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবনের সূচনা এবং পরবর্তীতে অধ্যাপক পদে উন্নীত হওয়া তাঁর একনিষ্ঠ পরিশ্রম ও মেধার স্বীকৃতি বহন করে।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে তাঁর দূরদর্শী নেতৃত্বে ২০০৪ সালে এই বিভাগ প্রতিষ্ঠা লাভ করে, যা আজ দেশের অন্যতম অগ্রসর গবেষণাকেন্দ্র হিসেবে পরিচিত। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত ফাংশনাল জেনোমিক্স অ্যান্ড প্রোটিওমিক্স ল্যাবরেটরি (FGPL) এবং আধুনিক জলবায়ু নিয়ন্ত্রিত গ্রিনহাউস গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে এই ল্যাবরেটরিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রোটিওমিক্স, বায়োইনফরমেটিক্স, জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন রোগসংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হচ্ছে।

যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন এবং কানাডার ইউনিভার্সিটি অব আলবার্টা ও অ্যাগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিলে পোস্টডক্টরাল গবেষণা তাঁর আন্তর্জাতিক মানের গবেষণা দক্ষতার প্রমাণ বহন করে। এছাড়াও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসে ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন তাঁর বৈশ্বিক একাডেমিক সংযোগকে আরও সমৃদ্ধ করেছে। তাঁর গবেষণা জীবনে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন তাঁর কৃতিত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

করোনা মহামারির কঠিন সময়ে কোভিড-১৯ শনাক্তকরণ কার্যক্রমে সমন্বয়কের ভূমিকা পালন করে তিনি মানবিক দায়বদ্ধতা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর প্রকাশিত ৫১টি গবেষণা প্রবন্ধ, আন্তর্জাতিক জার্নালের সম্পাদকীয় বোর্ডে সম্পৃক্ততা এবং জার্নাল অব বায়োলজিক্যাল সায়েন্সেস-এর প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন তাঁর একাডেমিক অবদানের ব্যাপকতা নির্দেশ করে।

গবেষণার জন্য দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য সংস্থা থেকে ৫০টিরও বেশি অনুদান অর্জন এবং অসংখ্য এমএস, এম.ফিল ও পোস্টডক্টরাল গবেষকের তত্ত্বাবধান তাঁর শিক্ষকতা ও গবেষণা জীবনের উজ্জ্বল সাফল্যের সাক্ষ্য বহন করে।

তাঁর প্রজ্ঞা, নেতৃত্ব এবং দূরদর্শিতার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে - আমরা এই প্রত্যাশা রাখি।

ক্যাব যুব গ্রুপ চবির পক্ষ হতে স্যারকে আবারও আন্তরিক অভিনন্দন ও আসন্ন মেয়াদকালে সর্বোচ্চ সাফল্যের জন্য শুভকামনা।

We 𝐂𝐨𝐧𝐬𝐮𝐦𝐞𝐫𝐬 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 (𝐂𝐀𝐁) 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐂𝐔 reaffirm our steadfast commitment On this 𝑾𝒐𝒓𝒍𝒅 𝑪𝒐𝒏𝒔𝒖𝒎𝒆𝒓 𝑹𝒊𝒈𝒉𝒕𝒔 𝑫𝒂...
15/03/2026

We 𝐂𝐨𝐧𝐬𝐮𝐦𝐞𝐫𝐬 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 (𝐂𝐀𝐁) 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐂𝐔 reaffirm our steadfast commitment On this 𝑾𝒐𝒓𝒍𝒅 𝑪𝒐𝒏𝒔𝒖𝒎𝒆𝒓 𝑹𝒊𝒈𝒉𝒕𝒔 𝑫𝒂𝒚, to promoting consumer awareness, safeguarding consumer rights, and advocating for a fair and accountable marketplace.

This day serves as a global reminder that consumers are entitled to fundamental rights, including the right to safety, the right to information, the right to choose, and the right to be heard. Ensuring these rights is essential for establishing transparency, accountability, and ethical practices within the market.

On this significant occasion, We call upon all stakeholders - (consumers, businesses, and policymakers) to work collectively toward strengthening consumer protection mechanisms and fostering a culture of responsibility and integrity in trade and commerce.

Let this day inspire greater awareness, active participation, and continued efforts to build a marketplace where the dignity, safety, and rights of every consumer are respected and protected.

💙

We, 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 (𝗖𝗔𝗕) 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗖𝗨, extend our sincere gratitude to the respected representatives of...
11/03/2026

We, 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 (𝗖𝗔𝗕) 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗖𝗨, extend our sincere gratitude to the respected representatives of our fellow clubs and organizations for their warm wishes and kind words on the occasion of our 𝟮𝗻𝗱 𝗔𝗻𝗻𝗶𝘃𝗲𝗿𝘀𝗮𝗿𝘆 on 2nd March 2026.

Your thoughtful messages and encouraging remarks truly inspire us to continue our commitment to promoting consumer awareness and protecting consumer rights. The support and solidarity from fellow organizations make this journey even more meaningful for us.

We deeply appreciate your presence, encouragement, and the spirit of collaboration you have shown. Presented here are some of the well-wishing speeches shared by our respected fellow club representatives.

না ফেরার দেশে চলে গেলেন অধ্যাপক সাখাওয়াত আলী খানতিনি ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স...
10/03/2026

না ফেরার দেশে চলে গেলেন অধ্যাপক সাখাওয়াত আলী খান

তিনি ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্টের চেয়ারম্যান। এছাড়া তিনি একাধিকবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

গবেষক হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। ১৫টি দেশের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং যুক্তরাষ্ট্রের সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটিতে ভিজিটিং স্কলার হিসেবে কাজ করেছেন। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার গবেষণার অন্যতম বিষয় ছিল সাংবাদিকতা ও রাজনীতির মিথস্ক্রিয়া।

আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

On this 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑾𝒐𝒎𝒆𝒏’𝒔 𝑫𝒂𝒚, CAB Youth CU proudly celebrates the strength, courage, and resilience of women across...
08/03/2026

On this 𝑰𝒏𝒕𝒆𝒓𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑾𝒐𝒎𝒆𝒏’𝒔 𝑫𝒂𝒚, CAB Youth CU proudly celebrates the strength, courage, and resilience of women across the world. Women have always been at the forefront of change challenging injustice, breaking barriers, and shaping a more just and compassionate society.

This day is not only about celebration, but also about recognizing the struggles women continue to face and reaffirming our commitment to equality, dignity, and rights for all. True progress can only be achieved when women are empowered, respected, and given equal opportunities in every sphere of life.

𝐂𝐨𝐧𝐬𝐮𝐦𝐞𝐫𝐬' 𝐀𝐬𝐬𝐨𝐜𝐢𝐚𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡 (𝐂𝐀𝐁) - 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐂𝐔 stands in solidarity with women everywhere and remains committed to promoting awareness, fairness, and empowerment in our society.

Let us continue to support, uplift, and amplify the voices of women not just today, but every day.

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি - এস এম নাজের হোসেন এর...
02/03/2026

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি - এস এম নাজের হোসেন এর শুভেচ্ছা বক্তব্য।

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟐 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐂𝐨𝐦𝐦𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 & 𝐂𝐨𝐧𝐬𝐮𝐦𝐞𝐫 𝐀𝐝𝐯𝐨𝐜𝐚𝐜𝐲!🎉On this special occasion of the 2nd Anniversary of 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀' 𝗔𝘀𝘀...
02/03/2026

𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝟐 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐂𝐨𝐦𝐦𝐢𝐭𝐦𝐞𝐧𝐭 & 𝐂𝐨𝐧𝐬𝐮𝐦𝐞𝐫 𝐀𝐝𝐯𝐨𝐜𝐚𝐜𝐲!🎉

On this special occasion of the 2nd Anniversary of 𝗖𝗼𝗻𝘀𝘂𝗺𝗲𝗿𝘀' 𝗔𝘀𝘀𝗼𝗰𝗶𝗮𝘁𝗶𝗼𝗻 𝗼𝗳 𝗕𝗮𝗻𝗴𝗹𝗮𝗱𝗲𝘀𝗵 (𝗖𝗔𝗕) 𝗬𝗼𝘂𝘁𝗵 𝗖𝗨, we proudly acknowledge the dedication, resilience, and unwavering efforts of every member who has stood for consumer rights, fairness, and accountability.

May CAB Youth CU continue to empower voices, promote awareness, and work towards a just and consumer-friendly society. Onward to greater milestones in protecting rights and empowering consumers.

𝘚𝘵𝘳𝘰𝘯𝘨𝘦𝘳 𝘷𝘰𝘪𝘤𝘦𝘴 𝘵𝘰𝘥𝘢𝘺, 𝘢 𝘮𝘰𝘳𝘦 𝘫𝘶𝘴𝘵 𝘮𝘢𝘳𝘬𝘦𝘵𝘱𝘭𝘢𝘤𝘦 𝘵𝘰𝘮𝘰𝘳𝘳𝘰𝘸.

Consumers Association of Bangladesh - CAB Youth CU এর উদ্যোগে ক্যাম্পাসের ইফতার বাজারে সচেতনতামূলক পরিদর্শন পরিচালিত হয়।...
26/02/2026

Consumers Association of Bangladesh - CAB Youth CU এর উদ্যোগে ক্যাম্পাসের ইফতার বাজারে সচেতনতামূলক পরিদর্শন পরিচালিত হয়।

এসময় চবি রেল স্টেশন, ২ নং গেইট ও ছেলেদের হলের সামনের দোকানগুলো মনিটরিং করা হয়। বিভিন্ন হোটেলের রান্নাঘরের পরিবেশ, পানির পাত্র, মূল্য তালিকা ও সার্বিক স্বাস্থ্যবিধি যাচাই করা হয় এবং দোকান মালিকদের স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়।

শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সকল ভোক্তার নিরাপদ খাদ্য ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে CAB Youth CU সর্বদা বদ্ধপরিকর।

সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকার মৌলভীবাজার মার্কেট এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত...
21/02/2026

সম্প্রতি রাজধানীর চকবাজার এলাকার মৌলভীবাজার মার্কেট এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মকর্তা অসাধু ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছেন এমন সংবাদ ও ভিডিও আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অযৌক্তিক মজুদদারি এবং রশিদবিহীন বেচাকেনা এসব অনিয়ম নিয়ন্ত্রণে সরকারিভাবে অভিযান পরিচালনা করা সম্পূর্ণ আইনসম্মত ও জনস্বার্থমূলক দায়িত্ব। নিরাপদ খাদ্য ও ভোক্তা সুরক্ষা আইনে ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ বাধ্যতামূলক; এটি ট্রেসেবিলিটি নিশ্চিত করে এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখে। এই আইনি প্রক্রিয়া বাস্তবায়নে গিয়ে কোনো কর্মকর্তাকে হেনস্তা করা বা সরকারি কাজে বাধা দেওয়া গুরুতর অপরাধ।
আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সংশ্লিষ্ট থানায় মামলা গ্রহণে গড়িমসির অভিযোগ উঠেছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ভোক্তা স্বার্থ রক্ষায় এটি অত্যন্ত হতাশাজনক। এ ধরনের আচরণ ভবিষ্যতে বাজার তদারকি কার্যক্রমকে নিরুৎসাহিত করতে পারে এবং অসাধু ব্যবসায়ীদের উৎসাহিত করবে।

ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনে করে:

১) সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২) সংশ্লিষ্ট থানাকে দ্রুত মামলা গ্রহণ করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
৩) দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি রোধে নিয়মিত ও জোরদার বাজার মনিটরিং অব্যাহত রাখতে হবে।

ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়, এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষার সংগ্রাম। জনস্বার্থে পরিচালিত এই কার্যক্রম বাধাগ্রস্ত হলে তার ক্ষতি ভোগ করবে দেশের সাধারণ ভোক্তারা।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইনের শাসন ও বাজারে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করবে।

Address

University Of Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Consumers Association of Bangladesh - CAB Youth CU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share