15/09/2026
🌙 আলহামদুলিল্লাহ! 🌙
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আমাদের আয়োজিত মাহফিলটি সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে। এই সফলতার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️
বিশেষ করে যারা অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছেন, তাদের প্রতি মনের অন্তঃস্থল থেকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা ছাড়া এই সুন্দর আয়োজন সফল করা সম্ভব হতো না।
আমাদের মাহফিল কমিটির সকল সদস্য,
এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ, হাদীপাড়া ইউনিটের সকল সম্মানিত সদস্য ও পীর ভাইদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা। 🤲
আল্লাহ তায়ালা আপনাদের সকলের খেদমত, শ্রম, অর্থ ও সময়কে কবুল করুন, উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের সবাইকে দ্বীনের খেদমতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক দান করুন।
জাযাকাল্লাহু খাইরান। 🤲❤️
🌹 গাউছিয়া কমিটি বাংলাদেশ,
হাদীপাড়া ইউনিট 🌹