রক্তিম বাতিঘর

রক্তিম বাতিঘর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রক্তিম বাতিঘর, Youth Organization, Chittagong.

আমরা মানবতার সেবায় নিয়োজিত সৈনিক!🇧🇩

সময় এখন সজাগ হওয়ার, মানুষ সজাগ হও;
পথের বাধা সরিয়ে,সেবার যুদ্ধ হাতে লও!🇧🇩

-রক্তিম বাতিঘর 🇧🇩
-“রক্তিম বাতিঘর”🇧🇩(একটি সমাজসেবী ও রক্তদাতা সংগঠন)🩸🤝❤️

Bright Bangladesh Forum এর সহযোগিতায় Activista Chattogram এর যুবদের উদ্যোগে সরকারি সেবার সহজলভ্যতা, নারী-বান্ধব সেবা কেন...
17/04/2026

Bright Bangladesh Forum এর সহযোগিতায় Activista Chattogram এর যুবদের উদ্যোগে সরকারি সেবার সহজলভ্যতা, নারী-বান্ধব সেবা কেন্দ্র ও যুব-বান্ধব বাজেট নিশ্চিতকরণে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরে সেবার সহজলভ্যতা বৃদ্ধি, প্রতিটি প্রতিষ্ঠানে যুব-বান্ধব আগামীর বাজেট প্রণয়ন, নারী-বান্ধব সেবা কেন্দ্র স্থাপন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুবদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জনাব আশরাফুল আমিন। সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া এবং সঞ্চালনায় ছিলেন স্বর্ণা চৌধুরী। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে যুবদের পক্ষ থেকে সুসংগঠিত প্রস্তাবনা তুলে ধরেন চট্টগ্রাম ইয়ুথ হাবের সভাপতি মৌসুমি আক্তার ও উপদেষ্টা মোহাম্মদ জাবির বিন সোলাইমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “একটি অন্তর্ভুক্তিমূলক নগর গড়তে হলে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যুব-বান্ধব বাজেট নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আলাদা সেবা কেন্দ্র গড়ে তুলতে হবে, যাতে তারা সহজে সেবা পায়। সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে যুবদের সম্পৃক্ততা বাড়ানো এখন সময়ের দাবি। সিটি কর্পোরেশন এ বিষয়ে ইতিবাচকভাবে কাজ করবে।”

অন্যান্য অতিথিরাও যুবদের উত্থাপিত দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে বাস্তবমুখী উদ্যোগের আশ্বাস দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ADC (South) মো: মাহমুদুল হাসান মামুন বলেন, পুলিশি সেবা আরও সহজ ও ডিজিটাল মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
সাইবার পুলিশের এসি মোহাম্মদ শরীফুল আলম চৌধুরী সুজন জানান, সাইবার নিরাপত্তা জোরদার ও দ্রুত প্রতিক্রিয়ার জন্য হটলাইন ব্যবস্থা শক্তিশালী করা হবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রোমানা আক্তার পানির মান পরীক্ষার রিপোর্ট নিয়মিত অনলাইনে প্রকাশের প্রতিশ্রুতি দেন।

বিকেটিটিসির( বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং) কলেজ অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া নারীদের জন্য নিরাপদ হোস্টেল ও আধুনিক প্রযুক্তি, বিশেষ করে এআইভিত্তিক প্রশিক্ষণ চালুর পরিকল্পনার কথা জানান।
মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার যুবদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা বৃদ্ধির কথা বলেন।
চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মো: ইব্রাহিম খলিল নারীদের কারিগরি শিক্ষায় আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, “সেবা শুধু প্রাতিষ্ঠানিক কাঠামোয় সীমাবদ্ধ থাকলে চলবে না; তা হতে হবে মানুষের কাছে সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক। যুবদের চাহিদা ও সম্ভাবনাকে বিবেচনায় রেখে বাজেট ও পরিকল্পনা গ্রহণই টেকসই উন্নয়নের পথ তৈরি করবে।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রোগ্রাম অফিসার বিষু চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরামের ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলেটটর মো: আরিফুর রহমান ও রনি দাশ।

সভায় অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ও যুব সমাজের এ ধরনের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এর মাধ্যমে একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও যুব-বান্ধব সেবা ব্যবস্থা গড়ে উঠবে।
উক্ত অধিপরামর্শ সভায় ২০০ এর অধিক চট্টগ্রামের যুব সংগঠনের মধ্যে রক্তিম বাতিঘর, বাংলাদেশ 🇧🇩 এর যুব সদস্যরাও অংশগ্রহণ করেন।

রক্তিম বাতিঘর 🇧🇩
“রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩"(একটি সমাজসেবী ও রক্তদাতা সংগঠন)

17/04/2026

We are here....
We will stay......💖
We will create the change 💪💖

রক্তিম বাতিঘর 🇧🇩
“রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩"(একটি সমাজসেবী ও রক্তদাতা সংগঠন)

Activista Chattogram
Bright Bangladesh Forum
ActionAid Bangladesh

নববর্ষে নবরূপ রাঙ্গিয়ে দিক প্রতিটি মুহূর্ত,সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।  শুভ নববর্ষ ১৪৩৩ বাংলা 💖সময় এখন সজাগ হওয়ার...
13/04/2026

নববর্ষে নবরূপ রাঙ্গিয়ে দিক প্রতিটি মুহূর্ত,
সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।

শুভ নববর্ষ
১৪৩৩ বাংলা 💖

সময় এখন সজাগ হওয়ার, মানুষ সজাগ হও;
পথের বাধা সরিয়ে,সেবার যুদ্ধ হাতে লও! 🇧🇩

-রক্তিম বাতিঘর 🇧🇩
-“রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩"(একটি সমাজসেবী ও রক্তদাতা সংগঠন)

✨ঈদ মোবারক✨✨তাক্বব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম✨"রক্তিম বাতিঘর,বাংলাদেশ"🇧🇩_পরিবারের পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও মানবতার সেব...
20/03/2026

✨ঈদ মোবারক✨
✨তাক্বব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম✨

"রক্তিম বাতিঘর,বাংলাদেশ"🇧🇩_পরিবারের পক্ষ থেকে সকল রক্তযোদ্ধা ও মানবতার সেবায় নিয়োজিত সকল সহযোদ্ধাদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা ❤

★. ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি✨
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সম্মৃদ্ধি ❤️

-রক্তিম বাতিঘর 🇧🇩
-“রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩"(একটি সমাজসেবী ও রক্তদাতা সংগঠন)

20/02/2026
Happy International Volunteer Day!  💐❤️Greetings and congratulations to all the volunteers engaged in the service of hum...
04/12/2025

Happy International Volunteer Day! 💐❤️

Greetings and congratulations to all the volunteers engaged in the service of humanity. 🌸❤️

Happy Diwali 🌻🪔"Wishing you and your loved ones a sparkling and joyous Diwali" 🌸❤️
20/10/2025

Happy Diwali 🌻🪔

"Wishing you and your loved ones a sparkling and joyous Diwali" 🌸❤️

শুভ জন্মদিন 🎂🎂    লিডার 🤍     মোঃ রাহাবার ইসলাম      প্রতিষ্ঠাতা ও পরিচালক    রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩যার হাত ধরেই "রক্...
22/09/2025

শুভ জন্মদিন 🎂🎂
লিডার 🤍

মোঃ রাহাবার ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩

যার হাত ধরেই "রক্তিম বাতিঘর,বাংলাদেশ🇧🇩" পরিবারের পথচলা...🌸

পরিবারের সকলের পক্ষ থেকে আপনার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট দোয়া/আশীর্বাদ এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ❤️🤲🥀

- রক্তিম বাতিঘর 🇧🇩
-“রক্তিম বাতিঘর,বাংলাদেশ 🇧🇩"(একটি সমাজসেবী ও রক্তদাতা সংগঠন)

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তিম বাতিঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share