BUET CLUB Chittagong

BUET CLUB Chittagong BUETIAN living in and from Chittagong BUET Club Chittagong is a prestigious social club for all the BUETians based in Chittagong.

We share this platform to strengthen the social bonding of BUETian families in Chittagong, by arranging different social events and programs, such as Family day, the Iftar program, Sporting events, etc. Our aim is to create a common platform that will connect BUETians with the flavor of our sweet memories in BUET.

17/04/2026

চল যাই স্মৃতির টানে
একই বন্ধনে বুয়েটিয়ান চট্টগ্রামের
বৈশাখী আয়োজনে
Galleria-Your Second Home

07/04/2026

বছরঘুরে আবারো এলো চট্টগ্রামে বুয়েটিয়ানদের সবচেয়ে বড় মিলনমেলা। এবারের থিম - "চল যাই স্মৃতির টানে, একই বন্ধনে—
বুয়েটিয়ান চট্টগ্রামের বৈশাখী আয়োজনে "

প্রোগ্রামের দিনক্ষণ - ১৭ এপ্রিল, ২০২৬, শুক্রবার, বিকাল ৩ টা - রাত ১১ টা

পরিবারের সকলকে নিয়ে চলে আসুন বৈকালিক পিঠা-পুলি ও নাস্তা, এবং রাতের নৈশভোজে, সাথে থাকবে অসংখ্য মজাদার ফ্যামিলি গেমস !

আপনি রেজিস্ট্রেশন করেছেন তো?

**Futsal Tournament 2025**1st Day match update and point table
08/08/2025

**Futsal Tournament 2025**
1st Day match update and point table

আসসালামুয়ালাইকুম। চট্টগ্রামে বুয়েটিয়ানদের একসাথে আড্ডা, ইফতার মাহফিল, ফ্যামিলি ডে, গেট টুগেদার - যাই হোক না কেন, একজন মা...
26/04/2025

আসসালামুয়ালাইকুম।
চট্টগ্রামে বুয়েটিয়ানদের একসাথে আড্ডা, ইফতার মাহফিল, ফ্যামিলি ডে, গেট টুগেদার - যাই হোক না কেন, একজন মানুষকে আমরা সবসময় পাশে পাই। যিনি আমাদের সব ধরনের সাপোর্ট দিয়ে যান, আমাদেরকে একসাথে করে রাখেন - তিনি আমাদের ইফতি ভাই। সম্প্রতি, বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবের ইলেকশন ২০২৫-২৬ এ ডিরেক্টর, এক্সিকিউটিভ কমিটিতে ইফতি ভাই প্রার্থী হয়েছেন। উনার মেম্বারশিপ আইডি LH020। আমরা সকলেই বিশ্বাস করি, ইফতি ভাই বুয়েট গ্র‍্যাজুয়েট ক্লাবের এক্সিকিউটিভ কমিটিতে উল্লেখযোগ্যভাবে অবদান রাখবেন। বিশেষ করে উনার সবাইকে একসাথে নিয়ে কাজ করার দক্ষতা, সবাইকে গাইড করার লিডারশিপ আর সবচেয়ে বড় বিষয় উনার দূরদৃষ্টিসম্পন্ন ভিশন, আমাদের বুয়েটিয়ানদের আরো এগিয়ে নিয়ে যাবে। তাই বুয়েটগ্র‍্যাজুয়েট ক্লাবের মেম্বারদের অনুরোধ করবো, ইফতি ভাইকে ভোট দিয়ে, উনাকে কাজ করার সু্যোগ করে দেয়ার জন্য।
ধন্যবাদ।

Iftar Mahfil of BUET Club Chittagong  2023প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানে চট্টগ্রাম বুয়েটিয়ানদের ইফতার অনুষ্ঠান ...
07/04/2023

Iftar Mahfil of BUET Club Chittagong 2023

প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানে চট্টগ্রাম বুয়েটিয়ানদের ইফতার অনুষ্ঠান এইবার অনুষ্ঠিত হবে আগামী ১৭ এপ্রিল, রোজ সোমবার, Hall 24 এ। সবার সপরিবার উপস্থিতি একান্ত কাম্য।

রেজিস্ট্রেশন এর জন্য নিচের লিংক এ ক্লিক করুন।

https://docs.google.com/forms/d/1yNSKGwG1XkPbtW7Gm-YohcbABCKz75iY3rV1pmydeyc/edit

আর বিস্তারিত তথ্য জানতে এবং ইভেন্টের আপডেট জানতে পেইজে লাইক দিন।

Online registration form for BUET Club Chittagong Iftar Program, 2023 Date: 17 April, 2023, Monday Venue: Hall 24 Participation fee Adults : 1000 tk per person (1200 tk in case of spot registration) Children : 500 tk per person Driver : 350 tk per person On spot registration 1200tk per head Please c...

01/04/2023

"কিছু কাল মনের-ই কাছে, গেথে রয় ভরে যায়, বলে উঠে মনোহর।"

২৭ জানুয়ারি ২০২৩ , বুয়েটিয়ান ফ্যামিলি ডে। মনোহর সেই বিকেল-সন্ধ্যা-রাতের কিছু ক্যামেরাবন্দী মুহুর্ত নিয়ে করা এই স্মৃতিস্মারক নিবেদন করছি সেদিনের মিলনমেলায় প্রাণের স্পন্দন বয়ে আনা সবাইকে। আয়োজনে, অংশগ্রহণে, আড্ডায় লাল-নীল শামিয়ানার নিচে রঙ্গীন উৎসবকে সাড়ে তিন মিনিটের এই ভিডিওতে ফুটিয়ে তোলার জন্য @রনি ভাইকে ধন্যবাদ। 'হাতিরপুল সেশনস', অনু'১০ এবং তপেশ'০৮ কে ধন্যবাদ তাদের সুন্দর সৃষ্টি "মনোহর"- কে ব্যবহারের সম্মতি দিয়ে এই রিক্যাপ ভিডিওতে অন্যমাত্রা যোগ করায়।

সবশেষে, মিলনমেলার প্রাণ- সকল বুয়েটিয়ান, তাদের পরিবার, কচিকাঁচাসহ সবার প্রতি নিবেদন এই স্মৃতিস্মারক। চট্টগ্রামে বুয়েটিয়ানদের নানা আয়োজনে সামনের দিনগুলিও মেতে উঠুক উৎসবে, আনন্দে আর বন্ধনে।

১২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে বাংলাদেশ প্...
13/02/2023

১২ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ বিকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্স (বিসিই)’র মধ্যে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) অনুষ্ঠানে বুয়েটের পক্ষে উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার, প্রফেসর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং চিটাগাং চেম্বারের পক্ষে সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ সেন্টার অব এক্সিলেন্সের পক্ষে ট্রেজারার সৈয়দ মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সদ্য নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ, চেম্বার পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি আবিদা মোস্তফা, পিএইচপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থানরত বুয়েটের এলাম্নাইগণ। এই সমঝোতা স্বারকের আওতায় বুয়েট বিভিন্ন ধরনের সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করবে এবং ব্যবসায়ীদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে।

10/02/2023

Address

Chittagong

Telephone

+8801819310987

Website

Alerts

Be the first to know and let us send you an email when BUET CLUB Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share