25/08/2026
কলেজের ৪টি ব্যাচের অংশগ্রহণে আয়োজিত জমজমাট ফুটবল ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে ১ম বর্ষ (১০ম ব্যাচ) অর্জন করেছে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। 🏆❤️
সিনিয়র দাদাদের উপস্থিতিতে পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত পরিবেশ। চারটি ব্যাচের খেলোয়াড়দের অসাধারণ অংশগ্রহণ ও ক্রীড়াসুলভ মনোভাব ম্যাচটিকে করে তুলেছিল আরও উপভোগ্য।
এই সুন্দর আয়োজনের মাধ্যমে শুধু একটি প্রতিযোগিতাই নয়, বরং জুনিয়র-সিনিয়রদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় হয়েছে।
এই আয়োজনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় Student Welfare Society (SWS)।
অভিনন্দন ১ম বর্ষ (১০ম ব্যাচ)! 🎉
তোমাদের পরিশ্রম, টিমওয়ার্ক ও লড়াইয়ের ফলেই আজকের এই চ্যাম্পিয়ন ট্রফি। 🏆🔥
Congratulations, Champions