• এসওবিডি'র প্রতিষ্ঠা ও পথচলা
২০২০ সালের ২৮ নভেম্বর, কিছু সাহসী ও সমাজ সচেতন তরুণ-তরুণীর উদ্যোগে যাত্রা শুরু করে এই মানবিক সংগঠনটি। প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও নিঃস্বার্থভাবে সংগঠনের প্রত্যেকটি সদস্য দেশের মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্ঠান্ত স্থাপন করে চলেছে। আমরা বিশ্বাস করি, মানবতা হলো সর্বোচ্চ ধর্ম। সেই বিশ্বাস থেকেই প্রতিটি কাজে প্রতিফলিত হয় আমাদের দায়িত্ববোধ, সহানুভূতি
এবং দেশের প্রতি ভালোবাসা|
••• সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য
নিঃস্বার্থ সংগঠন বাংলাদেশের মূল উদ্দেশ্য হলো:
• দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো।
• গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ। • অসুস্থ ও দরিদ্র রোগীদের পাশে আর্থিকভাবে দাঁড়ানো।
• শীতার্ত মানুষের মাবে শীতবস্ত্র বিতরণ (প্রান্তিক অঞ্চলসহ)
• মাহে রমজানে অসহায় পরিবারকে ফুড প্যাকেজ প্রদান।
• প্রাকৃতিক দুর্যোগে জরুরি ত্রাণ ও পুনর্বাসন সহায়তা।
• অসহায় পরিবারকে সাবলম্বী করতে আয়ের পথ তৈরি করে দেওয়া।
• প্রতিমাসে এতিমখানায় কুরআনের পাখিদের জন্য একবেলা আহারের আয়োজন।
••• আমাদের প্রধান কার্যক্রমগুলো
১. শিক্ষা সহায়তা কৰ্মসূচি
• গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী (খাতা, কলম, ব্যাগ বই, ইউনিফর্ম) বিতরণ করা হয়।
২. চিকিৎসা সহায়তা কর্মসূচি
দরিদ্র রোগীদের জন্য ওষুধ ও চিকিৎসা খরচের আর্থিক সহায়তা দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে জরুরি ভিত্তিতে রেফার করা হয় ভালো মানের চিকিৎসা কেন্দ্রে।
৩. শীতবস্ত্র বিতরণ
দেশের পার্বত্য অঞ্চল বিভন্ন প্রান্তিক এলাকায় শীতকালে গরীব-দুঃস্ মানুষের মাঝে কম্বল ও উষ্ণ কাপড় বিতরণ করা হয়।
৪. রমাদান ফুড প্যাকেজ
প্রতি বছর মাহে রমজানে আমরা অসহায় পরিবারের মাঝে রমাদান উপযোগী খাবার প্যাকেজ (চাল, ডাল, তেল, ছোলা, খেজুর ইত্যাদি বিতরণ করা হয়।
৫. দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন
প্রাকৃতিক দুর্যোগের মুহূর্তে আমরা সব সময় প্রস্তুত| ২০২২ সালের সিলেটের ভয়াবহ বন্যা ও ২০২৪ সালে ফেনী নোয়াখালী ও মিরসরাই অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ বিতরণ ও বাড়িঘর পুনঃনির্মাণ করে দেওয়া হয়েছে।
• দীর্ঘমেয়াদী প্ৰকল্প (সক্ষম)
সক্ষম' একটি দীর্ঘমেয়াদী জীবন উন্নয়ন প্রকল্প, যা নিঃস্বার্থ সংগঠন বাংলাদেশের অন্যতম বড় মানবিক উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে অভাবগ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান নয়, আয়ের পথ তৈরি করে দেওয়া হয়। ছোট ব্যবসা, হাঁস-মুরগি পালন, সেলাই মেশিন, কিংবা কৃষিকাজের মেতো কার্যক্রমে সহায়তা দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হয়। আমরা চাই, সহায়তা যেন একবারের জন্য না হয় বরং জীবন বদলে দেওয়ার সুযোগ হয়ে দাঁড়ায়।
যে পরের ভালো করে, আল্লাহ তায়ালা তার ভালো করে। ভালো কাজের এই সংগ্রামে পাশে থাকুন এসওবিডি পরিবারের সাথে।