Islami Chhatra Andolan Bangladesh. Chattogram Purbo

Call Directions Website Contact the organization

Islami Chhatra Andolan Bangladesh. Chattogram Purbo icabctgpurbo

মেধার স্বীকৃতি, স্বপ্নের বিকাশ—সমৃদ্ধ আগামীর প্রত্যয়েআলহামদুলিল্লাহ! অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত ও সফল আয়োজনের মধ্য দিয়ে স...
28/08/2026

মেধার স্বীকৃতি, স্বপ্নের বিকাশ—সমৃদ্ধ আগামীর প্রত্যয়ে

আলহামদুলিল্লাহ! অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত ও সফল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার”।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার আওতাধীন চন্দনাইশ থানা শাখার উদ্যোগে শাখা সভাপতি আব্দুল্লাহ মিরাজ-এর সভাপতিত্বে ২৮ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার, দুপুর ৩টায় চন্দনাইশ গাছবাড়িয়া 3-STAR রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান এবং তাদের উচ্চশিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাময় ও তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

প্রধান অতিথি
মুহাম্মাদ মিশকাতুল ইসলাম
জয়েন্ট সেক্রেটারি , ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা পূর্ব

প্রধান বক্তা
মীর মুহিব্বুল্লাহ
সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ;
চট্টগ্রাম জেলা পূর্ব

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন:
ইসলামী আন্দোলন বাংলাদেশ চন্দনাইশ উপজেলার সহ-সভাপতি মাওলানা আবু তৈয়ব, উপজেলা সেক্রেটারি মাওলানা আবু বকর ও মাওলানা মামুন বিন মনির, শাহরিয়ার আবির মিনহাজ, মুহাম্মাদ আব্দুল্লাহ প্রমূখ......

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান এবং তাদের আগামীর পথচলায় সঠিক দিকনির্দেশনা দেওয়ার এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয় জাগিয়েছে।

আমরা বিশ্বাস করি—মেধা, নৈতিকতা, দক্ষতা ও আদর্শের সমন্বয়েই গড়ে উঠবে আগামীর যোগ্য প্রজন্ম; আর সেই প্রজন্মই নির্মাণ করবে একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণময় বাংলাদেশ।

সংবর্ধিত সকল কৃতি শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষা ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।
আল্লাহ তাআলা তাদের মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগানোর তাওফিক দান করুন এবং এই মহতী উদ্যোগকে কবুল করুন। আমিন।

চন্দনাইশ থানা শাখাকে অসংখ্য ধন্যবাদ।

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত।আজ ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) পটিয়া ...
31/07/2026

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত।

আজ ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (শুক্রবার) পটিয়া আদর্শ স্কুল হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা-এর উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভা ও জেলা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম পূর্ব জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইউনুস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইন সাকী।
তিনি বলেন,"জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্র এখনো জনগণের ন্যায্য আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ।"

তিনি আরও বলেন,
"পীর সাহেব চরমোনাই ক্ষমতার মোহকে প্রাধান্য না দিয়ে ইসলামী আদর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং নীতির প্রশ্নে আপস না করে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।"অনুষ্ঠানে শরীফুল আলম চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

📌 ২০২৭–২০২৮ সেশনের নবগঠিত জেলা কমিটি: ▪️ সভাপতি: মাওলানা মুহাম্মাদ ইউনুস
▪️ সহ-সভাপতি: মাওলানা নুরুল আলম তালুকদার
▪️ সহ-সভাপতি: হাফেজ জাহেদুল হক
▪️ সহ-সভাপতি: মাওলানা জুনাইদ বিন হামিদ
▪️ সেক্রেটারি: হাফেজ আবুল কালাম
▪️ জয়েন্ট সেক্রেটারি: মুফতি মিশকাতুল ইসলাম
▪️ সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ মারুফুল ইসলাম

আল্লাহ তাআলা নবনির্বাচিত দায়িত্বশীলদের দ্বীনের খেদমত, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে কবুল করুন এবং তাঁদের দায়িত্ব পালনে তাওফীক দান করুন। আমীন।

বার্তা প্রেরক:
মাওলানা মামুনুর রশীদ
প্রচার সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম পূর্ব জেলা

১৪৪৮ হিজরি নববর্ষ উপলক্ষে সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা।
16/06/2026

১৪৪৮ হিজরি নববর্ষ উপলক্ষে সবাইকে হিজরি নববর্ষের শুভেচ্ছা।

প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপিয়ে দেয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশবিদ্যালয়গুলোতে ‘শিল্প...
12/06/2026

প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপিয়ে দেয়ার চক্রান্ত রুখে দেওয়া হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বিদ্যালয়গুলোতে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ের নামে কোমলমতি শিশুদের বাধ্যতামূলকভাবে সংগীত, চারুকলা, নাট্যকলা ও নৃত্যকলা শেখানোর সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ ১২ জুন ২০২৬ শুক্রবার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, প্রাথমিক শিক্ষায় সরকারের এ উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের ধর্মীয় অনুভূতি, সামাজিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনাবোধের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। তারা এ সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

নেতৃদ্বয় আরও বলেন, দক্ষতা উন্নয়নের অজুহাতে প্রাথমিক স্তরে এসব ইসলামবিরোধী সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করা মূলত মুসলিম সমাজকে নীতিগতভাবে দুর্বল করে দেয়ার একটি সুদূরপ্রসারী চক্রান্ত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের করের অর্থে তাদের সন্তানদের ইসলামবিরোধী নাচ-গান শিক্ষা দেয়ার উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃদ্বয় উল্লেখ করেন, বাংলাদেশে নাটক, থিয়েটার, নৃত্য ও সংগীত শিক্ষার জন্য পৃথক বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এসব বিষয়ে ব্যাপক আগ্রহ থাকলে সেসব প্রতিষ্ঠানে ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যেত। জনগণের প্রত্যক্ষ ম্যান্ডেট ছাড়া চাপিয়ে দেয়া এ ভিনদেশি অপসংস্কৃতিকে দেশের সচেতন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে বলে তারা দাবি করেন। তাদের মতে, এ উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষা ও জাতীয় চেতনার পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বহু প্রাথমিক বিদ্যালয়ে এখনো ভাষা, গণিত ও বিজ্ঞানের মতো মৌলিক বিষয় শিক্ষাদানের জন্য পর্যাপ্ত দক্ষ শিক্ষক ও প্রয়োজনীয় অবকাঠামো নাই। এমন বাস্তবতায় শিক্ষার মৌলিক সংকট নিরসনের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর নতুন ও অপ্রয়োজনীয় বিষয়ের চাপ সৃষ্টি করা এবং হাজার হাজার নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে ধর্মীয় মূল্যবোধভিত্তিক, যুগোপযোগী ও বাস্তবমুখী শিক্ষাক্রম প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় এ ধরনের বিষয় অন্তর্ভুক্ত করার যেকোনো উদ্যোগ দেশের ছাত্রসমাজ ও তৌহিদী জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের আওতাধীন দোহাজারী পৌরসভার উদ্যোগেবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ...
06/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা পূর্বের আওতাধীন
দোহাজারী পৌরসভার উদ্যোগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন।

হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত, রাসূল (স.) বলেছেন "যদি নিশ্চিত ভাবে জানো যে, কেয়ামত এসে গেছে অথচ হাতে একটি গাছের চারা থাক...
04/06/2026

হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত, রাসূল (স.) বলেছেন "যদি নিশ্চিত ভাবে জানো যে, কেয়ামত এসে গেছে অথচ হাতে একটি গাছের চারা থাকে তবে আগে তা রোপণ করো"।
(বুখারী, আদাবুল মুফরাত: ৪৭৯; মুসনাদে আহমাদ: ৩/১৮৩)

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত সারাদেশে সপ্তাহ কালব্যাপী (৫-১১ জুন ২০২৬) বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।

16/05/2026
শোক বিবৃতি.....  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমিরও পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আল্লামা মাওলানা সরও...
08/05/2026

শোক বিবৃতি.....

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির
ও পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসার সুযোগ্য মুহতামিম আল্লামা মাওলানা সরওয়ার কামাল আজিজি -এর ইন্তেকালে
ইসলামী ছাত্র আন্দোল বাংলাদেশ,চট্টগ্রাম জেলা [পূর্ব]'র শোক প্রকাশ.....

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির
ও পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসা সুযোগ্য মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজি রহ:
আজ পরলোকগমন করেন
ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন।

অদ্য আজ ৮মে-২৬ইং, রোজ- জুমাবার
জেলা সভাপতি মুহাম্মাদ মীর মুহিববুল্লাহ ও
জেলা সাধারণ সম্পাদক এইচ এম আবুওমর এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

এতে, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির
ও পদুয়া হেমায়তুল ইসলাম মাদ্রাসা মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজি রহঃ এর আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আল্লাহ তায়ালা হযরতের পরিবারের সবাইকে ছবরে জমীল দান করুক। আল্লাহ তা'আলা মরহুমের ভূলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ সাইফুল ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা [পূর্ব ]

শোক বিবৃতি..... ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতকানিয়া থানা'র সাবেক সভাপতি মুহাম্মাদ তৌহিদুল ইসলামের শ্রদ্ধেয় পিতার ইন...
28/04/2026

শোক বিবৃতি.....

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সাতকানিয়া থানা'র সাবেক সভাপতি
মুহাম্মাদ তৌহিদুল ইসলামের শ্রদ্ধেয় পিতার
ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা [পূর্ব]'র শোক প্রকাশ.....

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাতকানিয় থানা'র সাবেক সভাপতি মুহাম্মাদ তৌহিদুর ইসলামের পিতা পরলোকগমন করেন ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজীউন।

অদ্য ২৮এপ্রিল-২৬ইং রোজ-মঙ্গলবার
জেলা সভাপতি মীর মুহিব্বুল্লাহ ও জেলা সাধারণ সম্পাদক এইচ এম আবুওমর এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

এতে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতকানিয়া থানা'র সাবেক সভাপতি'র পিতার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পরিবারের সবাইকে আল্লাহ তায়ালা ছবরে জমীল দান করুক। আল্লাহ তা'আলা মরহুম কে কবুল করুন। ভূলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমীন।

বার্তা প্রেরক
সাইফুল ইসলাম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম জেলা [পূর্ব ]

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভক...
20/04/2026

তোমার স্বপ্নে সাজুক পৃথিবী; পৃথিবী হাসুক তোমার সফলতায়

এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা।

Address

Chittagong
4370

Alerts

Be the first to know and let us send you an email when Islami Chhatra Andolan Bangladesh. Chattogram Purbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Islami Chhatra Andolan Bangladesh. Chattogram Purbo:

Shortcuts

Share