30/05/2026
৪৫তম শাহাদাত বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার ও সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে মিরসরাই স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও বিনম্র স্মরণ।
জাতির ক্রান্তিলগ্নে তাঁর সাহসী নেতৃত্ব, স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, উৎপাদনমুখী কর্মসূচি এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এই দিনে আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।
আমিন। 🤲🇧🇩
মিরসরাই স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়