দীপ্ত শিখা

Directions

দীপ্ত শিখা রাজনীতি মুক্ত,সেবাধর্মী সামাজিক সংগঠন!

আলহামদুলিল্লাহ, দীপ্তশিখা পরিবারের আয়োজনের ধারাবাহিকতায় এবার আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশুমিয়ারহাট নূ...
18/09/2026

আলহামদুলিল্লাহ, দীপ্তশিখা পরিবারের আয়োজনের ধারাবাহিকতায় এবার আমাদের ছোট্ট বন্ধুদের নিয়ে আয়োজন করা হয়েছিল বিশুমিয়ারহাট নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায়। ৫০+ শিক্ষার্থীকে নিয়ে ছিল আমাদের দুপুরের খাবার ও দোয়ার আয়োজন।

এই আয়োজনটি সফল করতে যারা আর্থিক সহযোগিতা, সময় ও শারীরিক শ্রম দিয়ে পাশে ছিলেন, প্রত্যেকের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করে নিন।
— দীপ্তশিখা পরিবার

21/06/2026

রক্তদাতা এগিয়ে আসুন।
💁রোগীর সমস্যা: ডেলিভারি
🔴রক্তের গ্রুপ: A+
💉রক্তের পরিমাণ: ২ ব্যাগ

রক্ত দানের তারিখ: আজকে
🏥রক্তদানের স্থান,:মেট্রোপলিটন হসপিটাল চট্টগ্রাম
☎যোগাযোগঃ 01853960969

ডাক্তার ম্যানেজ করে রাখতে বলছে ব্লাড। জমজ বেবি হবে তাই হয়তো লাগতে পারে ব্লাড।

✨ Eid Mubarak from দীপ্ত শিখা Family ✨🌙On this sacred occasion of Eid-ul-Adha, may Allah fill every heart with peace, ev...
27/05/2026

✨ Eid Mubarak from দীপ্ত শিখা Family ✨🌙

On this sacred occasion of Eid-ul-Adha, may Allah fill every heart with peace, every home with happiness, and every sacrifice with endless blessings. 🤍

Let this Eid inspire us to spread kindness, compassion, unity, and humanity among all. Together, may we continue working for a brighter and more caring society.

🕊️ ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত,
ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার বন্ধনে পরিপূর্ণ।

27/05/2026

ঈদুল আযহা উপলক্ষে দীপ্তশিখা পরিবারের ছোট্ট প্রয়াস ✨
আলহামদুলিল্লাহ, ঈদুল আযহা উপলক্ষে দীপ্তশিখা পরিবারের পক্ষ থেকে একটি পরিবারের কাছে আমাদের ভালোবাসার উপহার পৌঁছে দিতে পেরেছি।

পরিবারটি এ যাবত কালে কখনো কোরবানি দেওয়ার সুযোগ পাননি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এ বছর তাঁদের ঘরেও পৌঁছে গেছে একটি সুন্দর কোরবানির ছাগল। সত্যিই, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে সুন্দর।

এই আয়োজন বাস্তবায়নে যারা আর্থিক সহায়তা, শারীরিক শ্রম এবং নানাভাবে পাশে ছিলেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া রইলো। আল্লাহ তাআলা প্রত্যেকের অবদান ও নিয়ত কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ও দীপ্তশিখার মেন্টর জনাব আমজাদ হোসেন স্যারকে পাশে পেয়ে আয়োজনটি আরও অর্থবহ ও সুন্দর হয়েছে। তাঁর প্রতি জানাই আন্তরিক সম্মান ও কৃতজ্ঞতা।

দীপ্তশিখা পরিবার ✨

হামকে অবহেলা নয়, সচেতনতা জরুরি!হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশু থেকে বড়—সবার জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।সময়মতো টি...
22/05/2026

হামকে অবহেলা নয়, সচেতনতা জরুরি!

হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশু থেকে বড়—সবার জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।
সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা পারে এই রোগ প্রতিরোধ করতে।

জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
সময়মতো এমআর/হামের টিকা 💉 নিন।
🛡️ নিজে সচেতন হোন, পরিবার ও সমাজকে সচেতন করুন।

“প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা।”

সামাজিক সচেতনতায়: দীপ্ত শিখা

#হাম #দীপ্তশিখা #সামাজিক #সচেতন

সকলকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!“দীপ্ত শিখা” পরিবারের প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য রইলো ভালোবাসা ...
20/03/2026

সকলকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!
“দীপ্ত শিখা” পরিবারের প্রতিটি সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জন্য রইলো ভালোবাসা ও দোয়া। এই ঈদ আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আমরা যেন একসাথে থেকে মানবতার সেবায় কাজ করতে পারি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি—এই হোক আমাদের প্রত্যাশা।


আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ঈদ মোবারক!

আলহামদুলিল্লাহ! দীপ্ত শিখা মেডিক্যাল ক্যাম্প ২০২৫ সফলভাবে সম্পন্ন💚🩺আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মীরসরাই উপজেলার ...
19/12/2025

আলহামদুলিল্লাহ! দীপ্ত শিখা মেডিক্যাল ক্যাম্প ২০২৫ সফলভাবে সম্পন্ন💚

🩺আজ শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী (জালদাস পাড়া) এলাকায় দীপ্ত শিখা,ইউসাম,সোনালী স্বপ্ন, উত্তর ধুম স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে "ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫" অনুষ্ঠিত হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বেড়িবাঁধের মনোরম পরিবেশে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ২০০+ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

🩺কর্মসূচির বিবরণ: সারাদিন ব্যাপি চলমান এই মেডিক্যাল ক্যাম্পে শিশু ও বিভিন্ন বয়সের রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হয়। সেবার আওতায় ছিল:
শিশু রোগের চিকিৎসা ও পরামর্শ
শ্বাসতন্ত্র ও চর্মরোগ সংক্রান্ত চিকিৎসা
টিকাদান বিষয়ে কাউন্সেলিং
বিনামূল্যে ওষুধ বিতরণ

🩺চিকিৎসক টিম:

দীপ্তশিখার প্রতিষ্ঠাতা সভাপতি ডা. তওসীফ আইমান সাজেল এর নেতৃত্বে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের একঝাঁক নিবেদিতপ্রাণ চিকিৎসক স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য:
ডা. সাকির উল ইসলাম
ডা. ইবনে সিনা
ডা. ইরফান শাফি
ডা. আল ইশরাক সানি

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দীপ্তশিখার অর্থ সম্পাদক তানভীর হাসান সোহান। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন হয়💚

আর্থিক সহযোগিতার জন্য দীপ্তশিখার সভাপতি সাজ্জাদ হোসেন সাকিবকে অসংখ্য ধন্যবাদ।আমরা তার অনুপস্থিতিকে গভীর ভাবে অনুভব করি।তিনি প্রবাসে থেকেও দীপ্ত শিখার সাথে ওতপ্রোতভাবে মিশে আছেন।
আল্লাহ তাঁর এই সদকা কবুল করুন এবং উত্তম প্রতিদান দিন।

আমাদের প্রতিশ্রুতি:ডোমখালী এলাকা তুলনামূলকভাবে সুযোগ-সুবিধা বঞ্চিত এবং স্বাস্থ্যসেবায় সীমিত প্রবেশাধিকার রয়েছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই দীপ্তশিখার মূল লক্ষ্য। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি।
আল্লাহ সকল স্বেচ্ছাসেবক, চিকিৎসক ও সহযোগী সংগঠনকে উত্তম প্রতিদান দিন।
#দীপ্তশিখা #মেডিক্যালক্যাম্প২০২৫ #মীরসরাই #মানবসেবা

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when দীপ্ত শিখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share