Chattogram City Red Crescent Unit

Directions Website

Chattogram City Red Crescent  Unit Established by the President's order No. 26 of 1973 as an auxiliary to the Government.

16/10/2026
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কীকরণ | জরুরি নোটিশ“Chattogram City Red Crescent Youth- Official” নামে একটি ফেসবুক গ্রুপ এবং পেইজের ...
06/10/2026

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কীকরণ | জরুরি নোটিশ

“Chattogram City Red Crescent Youth- Official” নামে একটি ফেসবুক গ্রুপ এবং পেইজের কার্যক্রম আমাদের নজরে এসেছে। সংযুক্ত ছবিতে প্রদর্শিত গ্রুপটি ও পেইজটির সঙ্গে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের কোনো প্রকার অফিসিয়াল/অনুমোদিত সম্পৃক্ততা নেই।

সকল সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, যুব সদস্য, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে-উক্ত গ্রুপে যোগদান, কোনো ধরনের ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক তথ্য প্রদান, কোনো পোস্ট বা নির্দেশনা অনুসরণ কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন।

বিশেষভাবে উল্লেখ্য, কোনো ব্যক্তি বা গ্রুপের নামের সঙ্গে “Official” শব্দটি ব্যবহার করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বা চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের অনুমোদিত প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে না।

🔴 আমাদের সকলের প্রতি অনুরোধ:

- উক্ত গ্রুপে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
- ইতোমধ্যে যুক্ত হয়ে থাকলে অব্যাহতি গ্রহণ করুন।
- গ্রুপে কোনো ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, NID, ছবি বা অন্যান্য সংবেদনশীল তথ্য প্রদান করবেন না।
- কোনো ধরনের চাঁদা, ফি বা আর্থিক লেনদেন করবেন না।
- গ্রুপ থেকে কোনো কর্মসূচি, সভা, প্রশিক্ষণ, নিয়োগ বা অন্যান্য নির্দেশনা দেওয়া হলে তা যাচাই ছাড়া অনুসরণ করবেন না।
- কোনো বিষয়ে সন্দেহ থাকলে সরাসরি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের দায়িত্বশীল কর্মকর্তা/অফিশিয়াল যোগাযোগ মাধ্যমের মাধ্যমে যাচাই করুন।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সকল অফিশিয়াল কার্যক্রম, বিজ্ঞপ্তি, কর্মসূচি ও গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র অনুমোদিত ও নির্ধারিত মাধ্যমের মাধ্যমে প্রচার করা হয়।

সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করছি।
গুজব, বিভ্রান্তি ও অননুমোদিত কার্যক্রম থেকে দূরে থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন।

ধন্যবাদান্তে,
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিট

দ্যা রান ফ্যাক্টরি চাঁটগা কর্তৃক আয়োজিত পোর্ট সিটি ইকো রান - ২০২৬ - এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব ...
24/09/2026

দ্যা রান ফ্যাক্টরি চাঁটগা কর্তৃক আয়োজিত পোর্ট সিটি ইকো রান - ২০২৬ - এ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট এর যুব স্বেচ্ছাসেবকদের প্রাথমিক চিকিৎসা দল হিসেবে অংশগ্রহণ এর নিমিত্তে আমন্ত্রণ জানানো হয়।

কিন্তু বর্তমান পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট কর্তৃক কোনো স্বেচ্ছাসেবক দল কিংবা প্রাথমিক চিকিৎসা দল না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তবে একটি বিশেষ গোষ্ঠি বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আয়োজকদের ব্যানারে সম্বলিত লোগো (বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির লোগো) কে কেন্দ্র করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

উল্লেখ্য :- চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের নাম বা লোগো কোথাও সংযুক্ত নেই।

যা সংগঠনের পারিপার্শ্বিক ভাবমূর্তি নষ্টের জন্য সংগঠিত পরিকল্পনা বলে আমরা মনে করছি।

তাই এই বিষয়ে যেকোনো অপতথ্য প্রচার না করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

ধন্যবাদ

10/09/2026

একটু কথা, একটু সহানুভূতি—হয়তো বদলে দিতে পারে একটি জীবন।

জীবনের কঠিন সময়ে আমরা অনেকেই নীরবে লড়াই করি। কখনো কখনো একজন মানুষের প্রয়োজন হয় শুধু এমন একজনের, যে তার কথা শুনবে, বুঝবে এবং বলবে—তুমি একা নও।

আসুন, আমরা হতাশার সময়ে একে অপরের পাশে দাঁড়াই। কারও কষ্টকে উপহাস নয়, বরং সহানুভূতি দিয়ে গ্রহণ করি।
কারণ কথা বলা গুরুত্বপূর্ণ, পাশে থাকা আরও গুরুত্বপূর্ণ।

১০ই সেপ্টেম্বর, ২০২৬
World Su***de Prevention Day - 26
কথা বলুন। পাশে থাকুন। জীবন বাঁচান।

Special Thanks to RCY Chattogram Government Polytechnic Institute Team.

***dePreventionDay ***dePrevention

Address

CCRC Physiotherapy Center, Batali Road, Enayet Bazar( Infront Of BRTC Bus Stand), Chattogram
Chittagong
4200

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram City Red Crescent Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share