13/10/2025
❝ চাকসু ২০২৫ নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক ও সমঅধিকারভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করতে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট ব্যবস্থার দাবিতে Third EYE নির্বাচন কমিশনের নিকট স্মারকলিপি প্রদান করে। ❞
স্মারকলিপিটি প্রধান নির্বাচন কমিশনার বারবর প্রদান করেন 'মোহাম্মদ রাহী জি চৌধুরী' (সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী, কেন্দ্রীয় সংসদ,ব্যালট নং-১৪ ) Assistant Head of Research and Development, Third EYE এবং
'মোরশেদুল ইসলাম ফাহিম', Assistant Head of Project Management, Third EYE
চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ আজ দুপুর ২:৩০ মিনিটে স্মারকলিপিটি গ্রহণ করেন।
Third EYE চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও ক্যাম্পাসজীবনে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। Third EYE এর সকল ভলেন্টিয়ারা বিশ্বাস করে, ব্রেইল ব্যালট ব্যবস্থা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটাধিকারের পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় সংস্কৃতির প্রতিফলন ঘটায়।