স্বল্পগুচ্ছ - Sholpoguccho

Call Directions

স্বল্পগুচ্ছ - Sholpoguccho Assalamu Alaikum,❤️
Sholpoguccho has been spreading smiles among the underprivileged since the COVID-19 pandemic. Together, let's make a difference.

We aim to inspire others to join in our mission of spreading humanity and hope. Inshallah. 🇧🇩

27/07/2026

🏚️ বন্যার পর এটাই অনেক পরিবারের আজকের বাস্তবতা।
একটি নিরাপদ ঘরই ফিরিয়ে দিতে পারে তাদের নতুন করে বাঁচার আশা।

🤲 আপনার ছোট্ট সহযোগিতাও একটি পরিবারের জন্য হতে পারে নতুন শুরুর কারণ।

📌 বিকাশ/নগদ (Personal): 018 8334 0247

🏦 Dhaka Bank
Account Name: Ishaq Hossain Taki
Account No: 0232030000908

স্বল্পগুচ্ছ ফাউন্ডেশন
প্রজেক্ট: আশার নীড় ❤️

#আশার_নীড় #স্বল্পগুচ্ছ_ফাউন্ডেশন

25/07/2026

🏠 আশার নীড়

আমরা শুধু একটি বন্যাকবলিত এলাকা দেখিনি—
আমরা দেখেছি ভেঙে যাওয়া ঘর, নীরব অপেক্ষা এবং নতুন করে বাঁচার আকাঙ্ক্ষা।

এই পথচলা ছিল কিছু পরিবারের বাস্তবতা জানার জন্য।
ইনশাআল্লাহ, এই বাস্তবতাকেই আমরা আশায় রূপ দিতে চাই।

দোয়ায় রাখবেন।🤲

তোমরা হাসলেই, জিতে যাই আমরা। 💚

#আশার_নীড় #স্বল্পগুচ্ছ_ফাউন্ডেশন

24/07/2026

🏠 আশার নীড়

আমরা এমন একটি পরিবারের পাশে দাঁড়িয়েছি, যাদের ঘর বন্যার আঘাতে প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিটি ভাঙা ঘরের পেছনে লুকিয়ে আছে একটি পরিবারের কষ্ট, সংগ্রাম এবং নতুন করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।

স্বল্পগুচ্ছ ফাউন্ডেশন এখন প্রকৃত অসহায় পরিবারগুলোকে যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে পুনর্বাসনের কাজ শুরু করছে।

আপনার একটি সহযোগিতা হতে পারে একটি পরিবারের মাথার উপর নিরাপদ আশ্রয়।

আল্লাহ তাআলা আমাদের এই খেদমত কবুল করুন এবং অসহায় মানুষের জন্য সহজ করে দিন। আমীন। 🤲💚

তোমরা হাসলেই, জিতে যাই আমরা।

#আশার_নীড় #স্বল্পগুচ্ছ_ফাউন্ডেশন

🏠 আশার নীড়আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে সরেজমিনে পরিদর্শন করেছি।প্রতিটি ভাঙা ঘরের পেছনে রয়েছে একটি পরিবারে...
23/07/2026

🏠 আশার নীড়

আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে সরেজমিনে পরিদর্শন করেছি।

প্রতিটি ভাঙা ঘরের পেছনে রয়েছে একটি পরিবারের সংগ্রাম, কষ্ট এবং আবার নতুন করে বেঁচে থাকার স্বপ্ন।

আমরা তথ্য সংগ্রহ করছি, বাস্তবতা যাচাই করছি এবং প্রকৃত অসহায় পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে পুনর্বাসনের পরিকল্পনা করছি।

আপনাদের দোয়া ও সহযোগিতাই হতে পারে একটি পরিবারের নতুন আশ্রয়ের সূচনা। 🤲💚

তোমরা হাসলেই, জিতে যাই আমরা।

#আশার_নীড় #স্বল্পগুচ্ছ_ফাউন্ডেশন

23/07/2026

প্রতিটি যাত্রার শুরু হয় একটি উদ্দেশ্য নিয়ে।

আজ আমরা রওনা হয়েছি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাস্তব অবস্থা সরেজমিনে দেখতে।

ইনশাআল্লাহ, এই যাত্রার প্রতিটি ধাপ আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

দোয়ায় রাখবেন। 🤲

#আশার_নীড় #স্বল্পগুচ্ছ_ফাউন্ডেশন

🏠 আশার নীড়স্বল্পগুচ্ছ ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্পএকটি ঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়।এটি একটি পরিবারের নিরাপত্তা, মর্যা...
19/07/2026

🏠 আশার নীড়

স্বল্পগুচ্ছ ফাউন্ডেশনের পুনর্বাসন প্রকল্প

একটি ঘর শুধু মাথা গোঁজার ঠাঁই নয়।
এটি একটি পরিবারের নিরাপত্তা, মর্যাদা, আত্মসম্মান এবং নতুন করে জীবন শুরু করার সাহস।

সাম্প্রতিক বন্যায় অসংখ্য পরিবার তাদের একমাত্র আশ্রয় হারিয়েছে। অনেকেই আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন—কেউ খোলা আকাশের নিচে, কেউ ভাঙা ঘরের ধ্বংসস্তূপে।

এই বাস্তবতা থেকেই স্বল্পগুচ্ছ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছে আমাদের নতুন মানবিক উদ্যোগ— ‘আশার নীড়’।

আমাদের লক্ষ্য, আপনাদের দোয়া ও সহযোগিতায় পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত অসহায় পরিবারের জন্য নিরাপদ, টেকসই ও বসবাসযোগ্য ঘর নির্মাণ করা।

আমরা বিশ্বাস করি, একটি নিরাপদ ঘর শুধু একজন মানুষকে আশ্রয় দেয় না, এটি একটি পরিবারকে আবারও স্বপ্ন দেখার সাহস, সম্মানের সঙ্গে বেঁচে থাকার শক্তি এবং নতুন করে শুরু করার অনুপ্রেরণা দেয়।

‘আশার নীড়’ শুধু একটি ঘর নির্মাণের উদ্যোগ নয়—এটি মানুষের পাশে দাঁড়ানোর, ভেঙে যাওয়া জীবনকে আবার গুছিয়ে নেওয়ার এবং একটি পরিবারের মুখে নতুন করে হাসি ফিরিয়ে আনার আন্তরিক প্রচেষ্টা।

আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র খেদমত কবুল করুন, এই উদ্যোগে বরকত দান করুন এবং যাঁরা দোয়া, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন, তাঁদের উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲

তোমরা হাসলেই, জিতে যাই আমরা। 💚

#আশার_নীড় #স্বল্পগুচ্ছ_ফাউন্ডেশন ারনীড়

আলহামদুলিল্লাহ।গতকাল (ত্রাণ বিতরণের দিন) নানা ব্যস্ততার কারণে আপডেট দিতে পারিনি।আল্লাহ তাআলার অশেষ রহমতে Sholpoguccho Fo...
15/07/2026

আলহামদুলিল্লাহ।

গতকাল (ত্রাণ বিতরণের দিন) নানা ব্যস্ততার কারণে আপডেট দিতে পারিনি।

আল্লাহ তাআলার অশেষ রহমতে Sholpoguccho Foundation-এর পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

এই মানবিক উদ্যোগে যারা দোয়া, সহযোগিতা ও অনুদানের মাধ্যমে পাশে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং আপনাদের সদকা কবুল করুন। আমীন।

বন্যাকবলিত সকল ভাই-বোনের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের কষ্ট লাঘব করেন এবং দ্রুত স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন। 🤲

“তোমরা হাসলেই, জিতে যাই আমরা।” 💚

13/07/2026

📢 আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমাদের ত্রাণসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলমান।
প্রাথমিকভাবে পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেজ প্রস্তুত করা হচ্ছে। আগামীকাল সকালেই আমাদের স্বেচ্ছাসেবী টিম বাঁশখালীর অধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর উদ্দেশ্যে রওনা দেবে, ইনশাআল্লাহ।

এই মানবিক কার্যক্রমে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে পাশে থেকেছেন এবং আমাদের জন্য দোয়া করছেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এখনও অনেক পরিবার আমাদের সহযোগিতার অপেক্ষায় রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী আপনাদের সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।
মহান আল্লাহ তাআলা আমাদের এই আমানত সঠিকভাবে পৌঁছে দেওয়ার তাওফিক দান করুন । 🤲❤️

#স্বল্পগুচ্ছ
#তোমরা_হাসলেই_জিতে_যাই_আমরা
#চট্টগ্রামবন্যা

18/03/2026

وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا
(“আর তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, এতিম ও বন্দীদের।” — সূরা আল-ইনসান ৭৬:৮)

✨ ইফতারের মাধ্যমে ভালোবাসা ছড়িয়ে দেওয়া

আলহামদুলিল্লাহ, আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি এতিমখানায় ইফতার আয়োজন করা হয়েছিল। এতিম শিশুদের সাথে এই বরকতময় মুহূর্ত ভাগ করে নেওয়া আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দের ও হৃদয়স্পর্শী একটি অভিজ্ঞতা।

তাদের হাসি, দোয়া এবং আনন্দই আমাদের কাজের সবচেয়ে বড় প্রাপ্তি। 💙

🤲 মহান আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন।

💫 আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ভালোবাসা ছড়িয়ে দিই।
#স্বল্পগুচ্ছ ❤️
#তোমরা_হাসলেই_জিতে_যাই_আমরা 😊

Address

Chittagong

Telephone

+8801617650821

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্বল্পগুচ্ছ - Sholpoguccho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share