21/02/2026
ইফতার সামগ্রী উপহার ২০২৬❤️
তারিখ: ২০/০২/২০২৬ খ্রিঃ (শুক্রবার)। 🧡
আলহামদুলিল্লাহ। রমজানুল কারীম উপলক্ষ্যে সকলের আন্তরিক অংশগ্রহণ এবং সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন দ্য রমাদান ফাউন্ডেশন (টিম নিট অ্যান্ড ক্লিন) এর ব্যবস্থাপনায় সপ্তমবারের মতো প্রজেক্ট "ইফতার সামগ্রী উপহার ২০২৬" সুসম্পন্ন। 🌼
এলাকার সর্বমোট ৬৮ পরিবারে আমরা উপহার সামগ্রী পৌঁছাতে পেরেছি। ছুম্মা আলহামদুলিল্লাহ! 💖
আমাদের সর্বমোট তহবিল সংগ্রহ:
৩৩,৫০০/- (তেত্রিশ হাজার পাঁচশত টাকা মাত্র) ❤️
প্রতি ব্যাগে যা ছিল-
১.ছোলা-- ১.৫ কেজি।
২. চিড়া-- ১ কেজি।
৩.আলু-- ২ কেজি।
৪.. লবণ--- ০.৫ কেজি।
৫. মুড়ি---- ০.৫ কেজি।
৬. সয়াবিন--০.৫ লিটার।
৭. চিনি---- ১ কেজি
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি- যারা আমাদের প্রজেক্টে অনুদান পাঠিয়ে অংশগ্রহণ করেছেন, যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন- সবার প্রতি!
নিশ্চয়ই সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহানাহু ওয়া তায়ালার জন্য 💖