19/11/2022
প্রচেষ্টা'র এক দশক পূর্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তিঃঃ মানবতার কল্যানে, মানবতার সেবায় অবিচল স্লোগানে ২০১২ সালে জন্ম নেওয়া প্রচেষ্টা'র এক দশক পূর্তি,নবগঠিত কমিটির পরিচিতি সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরন গত শুক্রবার (১৮ই নভেম্বর) মিরসরাই সরকারী মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।প্রচেষ্টা ইয়ূথ ফোরাম মিরসরাই এর সভাপতি অনুপ কুমার দাশ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম শাকিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুদ্দৌলার, মিরসরাই সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও প্রচেষ্টার উপদেষ্টা হোসাইন সবুজ,প্রচেষ্টা'র নির্বাহী পরিচালক মোঃ জাফর ইকবাল নাহিদ, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নাজমুল হোসেন রাসেল, সাধারণ সম্পাদক রবিউল হোসাইন পারভেজ, যুগ্ম-সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক হাসান, অর্থ সম্পাদক তারেক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনি চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক শাহরিয়ার হৃদয়,সদস্য জোবাইদুল ইসলাম জুয়েল প্রমুখ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক-গ্রুপে (৬ষ্ঠ থেকে ৮ম) প্রথম স্থান অধিকার করেছেন সপ্তম শ্রেণী'র শিক্ষার্থী ফাহিমা আবেদীন নিহা, দ্বিতীয় হয়েছেন ইসরাত আরা তানহা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আবদুল আল নোমান। এছাড়া খ-গ্রুপে (৯ম থেকে ১০ম ) প্রথম স্থান অধিকার করেছেন শ্রাবন্তী রানি দাশ, দ্বিতীয় হয়েছেন জোবায়েত হোসেন, তৃতীয় হয়েছেন নুসরাত জাহান।
এসময় বক্তরা প্রচেষ্টা ইয়ূথ ফোরাম-মিরসরাই এর ভূয়সী প্রশংসা করে বলেন, প্রচেষ্টা ইন্টারনেট সচেতনতা সেমিনার, ব্যাকরণ বিদ, ইন্টারনেট উৎসব, গণিত কে ভয় নয় জয় করার জন্য গণিত মেধা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরন সহ প্রচেষ্টা'র কার্যক্রম সময়পযোগী। তাই আগামীতে প্রচেষ্টার কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য আহবান জানান বক্তারা।
উল্লেখ্য প্রচেষ্টা ইয়ূথ ফোরাম মিরসরাই উপজেলায় প্রচেষ্টা ছাত্র পরিষদ নামে পরিচিতি লাভ করে সম্প্রতি যুব উন্নয়নে নিবন্ধনের জন্য সংগঠনে সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক আংশিক নাম সংশোধন করে প্রচেষ্টা ইয়ূথ ফোরাম নামে আত্মপ্রকাশ করে। সংগঠনের সভাপতি অনুপ কুমার দাশ জানান,আমরা যুব উন্নয়নে নিবন্ধনের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি আগামী মাসে কাগজ পত্র জমা দেওয়া হবে৷ আশাকরি দ্রুত সময়ের মধ্যে নিবন্ধন লাভ করবে এবং প্রচেষ্টা ইয়ূথ ফোরাম মিরসরাই পূর্বে ন্যায় আগামীতেও মিরসরাই উপজেলায় কার্যক্রম পরিচালনা করবে।