02/05/2026
📝•বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল্লাহ্ ﷺ।
💊• আলহামদুলিল্লাহ্ গত ২৪/০৪/২০২৬ খ্রি. রোজ জুমাবার রাংগুনিয়া মানবিক ফাউন্ডেশনের পক্ষ হতে নিয়মিত রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ ক্রয় করে দেওয়া হয়েছে। রোগীদের দুরাবস্থা বিবেচনা করে গাড়িভাড়াও প্রদান করা হয়।
👷• হত দরিদ্র মানুষদের যেখানে নুন আনতে পানতা ফুরোয় সেখানে ঔষধ কিনে খাওয়া অনেক কষ্টকর। আমরা প্রতিনিয়ত গরীব, অসহায়, এতিমদের পাশে দাড়ানোর সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। আপনারাও সাওয়াবের নিয়্যতে মানবতার এই অগ্রযাত্রায় শরিক হতে পারেন। ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
🖼• বিঃদ্রঃ সেবা গ্রহিতা রোগীদের পরিচয় গোপন রাখা হয়। ছবিতে যাতে চেহারা বুঝা না যায় সে চেষ্টা করা হয়। ছবি দেখে যেন দাতাগণ অনুদান প্রদানে উৎসাহী হন সে নিয়্যতে ছবি( চেহারা বুঝা যায়না এমন) প্রকাশ করা হয়।
🏥• আসুন গরীব, এতিম, অসহায়দের জন্য কাজ করি। হয়ত এগুলো আমাদের নাজাতের ওসিলা হবে। মহান আল্লাহ সবার খেদমত কবুল করুক। আমীন।