09/05/2026
চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামীকাল ‘গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ’ শীর্ষক সেমিনার
চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যোগে “গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার আগামীকাল ১০ মে ২০২৬, রবিবার বিকাল ৫টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আজ ৯ মে (শনিবার) নগর জামায়াতের কার্যালয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী; নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, ফখরে জাহান সিরাজী সবুজ এবং ড. আ ম ম মাসরুর হোসাইন।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলামসহ চট্টগ্রাম মহানগরীর ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম মহানগরীর শীর্ষ নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।
প্রস্তুতি বৈঠকে নেতৃবৃন্দ সেমিনারটি সফল করার জন্য জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।