Al Hossain Foundation

Al Hossain Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Hossain Foundation, Nonprofit Organization, Chittagong.

22/08/2025

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ অনেক দিনের স্বপ্ন । আপনাদের প্রিয় প্রতিষ্ঠান তাহযীবুল উম্মাহ মাদরাসা থেকে একজন ছাত্র হাফেজ হলেন, মোঃ আকিব সকলে তার জন্য দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য দোয়ার দরখাস্ত।

Al Hossain Foundation Evlo Khan Al Hossain Group Mohammed Yeasir Arafath MD Anowar Hossain তাহযীবুল উম্মাহ মাদরাসা

20/02/2025

প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়

14/02/2025

নাজাতের এই রাতে, মুমিনদের আহ্লাদ ছড়িয়ে আছে দিগন্তের সতেজ বাতাসে।

নামাজ, জিকির, তেলাওয়াতে কাটুক আজকের রাত৷ সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ৷ শবে বরাত বরকতপূর্ণ হোক।

13/02/2025

আলহামদুলিল্লাহ্

03/02/2025

সকলের প্রিয় প্রতিষ্ঠান তাহযীবুল উম্মাহ মাদরাসা।
পরিচালনায় আল হোসাইন ফাউন্ডেশন।

03/02/2025

প্রতিদিনই তো খবর শুনছি, জ্বলজ্যান্ত অনেক মানুষ দুনিয়ার জার্নি শেষ করে পরলোকের অশেষ জার্নি শুরু করেছেন।
বয়স অনির্দিষ্ট। সময় অনির্দিষ্ট। জায়গা অনির্দিষ্ট। অনির্দিষ্ট যাত্রার পদ্ধতিও।
প্রিয়জন হলে অশ্রু ঝরাই, প্রয়োজন হলে দু চোখে অন্ধকার দেখি
কিন্তু আমাদের জীবনধারায় তা কোনো প্রভাব ফেলে না।
মন্দ কাজ ছাড়ি না। ষড়যন্ত্র ছাড়ি না। মানুষের ক্ষতি করার কোনো সুযোগও ছাড়ি না।
প্রতিদিন অসংখ্য সুস্থ মানুষের বহুবিধ দুরারোগ্য ব্যাধির কথা আমরা শুনি। ক্যান্সার, ডায়াবেটিস, লিভার সিরোসিস আরও কত কী!
সুস্থ, সবল এ সকল মানুষের আকস্মিক অক্ষম হওয়ার খবরও আমাদেরকে সত্যের পথে নিয়ে আসে না। বিশুদ্ধ চিন্তায় ঋদ্ধ করে না।
ভেতর-বাহির উদ্ভাসিত হয় না মনো-দৈহিক পবিত্রতায়।
আমরা প্রতিদিন অন্যের খবর হওয়ার কথা শুনি কিন্তু নিজের খবর হয়ে যাওয়ার বিষয়ে থেকে যাই একেবারেই বেখবর!
অথচ বাঁচতে হলে খবর হওয়ার আগেই নিজের খবর নিতে হবে। হিসাব মিলাতে হবে। নিশ্চিত করতে হবে নিজের দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তি।
প্রতিটি খবর যেনো আমাদেরকে সচেতন হতে সাহায্য করে।

আল হোসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যেে চিকিৎসা সেবা প্রদান=============================আল হোসাইন ফাউন্ডেশনের ব্য...
30/10/2024

আল হোসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যেে চিকিৎসা সেবা প্রদান
=============================

আল হোসাইন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এলাকার হতদরিদ্র মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন কওৃী ব্লাড ডোনার্স এর উদ্যোগে এই মহতি কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রায়হান আহমেদ (এমবিবিএস, এফসিপিএস)। এসময় প্রায় শতাধিক ম মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

আল হোসাইন ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

11/09/2024

মানুষের উপকার করার পার্থিব প্রতিদান


মানবিকতা ও ঈমানের মধ্যে বন্ধুত্ব আছে। পবিত্র কোরআনের এক আয়াতে বিষয়টি সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘তুমি কি জানো, বন্ধুর গিরিপথ কী? এটা হচ্ছে দাসমুক্তি অথবা দুর্ভিক্ষের দিনে আহার দেওয়া এতিম আত্মীয়কে বা দারিদ্র্য-নিষ্পেষিত নিঃস্বকে। এর পরই সে হবে ঈমানদারের অন্তর্ভুক্ত...।

পরোপকারের পার্থিব প্রতিদানস্বরূপ সৌভাগ্যময় মৃত্যু হয় এবং মন্দ মৃত্যু থেকে সুরক্ষা মেলে। উম্মে সালামা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, সৎ কাজ করার ফলে মন্দ মৃত্যু থেকে সুরক্ষা মেলে; গোপনে কৃত দান রবের ক্রোধ নিভিয়ে দেয় এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষায় আয়ু বৃদ্ধি পায়। (সহিহুত তারগিব, হাদিস : ৮৯০)

মহান আল্লাহ তাঁর কোনো বান্দাকে সুযোগ-সুবিধা এবং অভাব পূরণের ক্ষমতার মতো নিয়ামত দান করেন। অতঃপর যখন সে ওই নিয়ামত প্রাপ্ত হয়ে স্বীয় দায়িত্ব পালন না করে, তখন আল্লাহ তাআলা তার থেকে সেসব নিয়ামত উঠিয়ে নেন।

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, নিশ্চয়ই আল্লাহর জন্য নিবেদিত এমন অনেক বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা মানুষের উপকার করার জন্য বিশেষ নিয়ামত দান করেন। যতক্ষণ তারা সেগুলো মানবকল্যাণে ব্যয় করে ততক্ষণ তিনি তাদের সেসব নিয়ামতের মধ্যে বিদ্যমান রাখেন। কিন্তু যখন তারা সে উপকার করা বন্ধ করে দেয়, তখন তিনি তাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে অন্যদের দিয়ে দেন। (সহিহুত তারগিব, হাদিস : ২৬১৭)

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলিম অন্য মুসলিমের ভাই, সে তার ওপর জুলুম করবে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে যাবে না।

যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার কষ্টগুলো থেকে একটি কষ্ট দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঢেকে রাখবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। (বুখারি, হাদিস : ২৪৪২)

আল্লাহ তাআলা মানুষের সমস্যা সমাধানের ব্যবস্থা যার হাতে দিয়েছেন অথবা যার নেতৃত্বে কিংবা যার পরিচালিত প্রতিষ্ঠানে প্রয়োজন পূরণ হতে পারে, সে যদি তাদের জন্য কোনো ব্যবস্থা না নেয় তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা তার যে বান্দাকে কোনো নিয়ামত পরিপূর্ণরূপে দান করেন এবং তারপর লোকদের প্রয়োজন তার দিকে যোগ করে দেন, কিন্তু সে তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেয়, তার এমন আচরণের ফলে সে ওই নিয়ামত হাতছাড়ার ব্যবস্থা করে।

মহান আল্লাহ আমাদের মানবতার কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমাদের জীবিকা আমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট করে দিন।

মানুষের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে Arafath Ul Islam Al Hossain Foundation
10/09/2024

মানুষের মধ্যে সে ব্যক্তি শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি মানুষের উপকার করে Arafath Ul Islam Al Hossain Foundation

07/09/2024

ভয়াবহ বন্যায় পরিস্থিতিতে আল হোসাইন ফাউন্ডেশন
=====================================
সাম্প্রতিক ফটিকছড়িতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। নিম্নাঞ্চলগুলো মারাত্মকভাবে বন্যার পানিতে প্লাবিত হয়। এরুপ পরিস্থিতিতে মানবতার জায়গা থেকে ছুটে গিয়ে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে তৎপর ছিলেন মানবিক ও সামাজিক উন্নয়নৃমূলক সংগঠন আল হোসাইন ফাউন্ডেশন।

শুরুতে বন্যার পানিতে প্লাবিত অঞ্চলে উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা রাখেন আল হোসাইন ফাউন্ডেশন। উদ্ধার পরবর্তী এসব পরিস্থিতিতে নিপতিত মানুষগুলোর নিকট প্রয়োজনীয় রান্না করা খাবার বিতরণ হয়। প্রায় কয়েকদিন ধরে ফটিকছড়ির বিভিন্ন বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় ত্রাণ সহায়তায় কাজে এগিয়ে যায় এই মানবতাবাদী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে বন্যা পরবর্তী অধিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন সহায়তা ও নগদ অর্থ প্রদান করে চলেছে। সুয়াবিল, ভুজপুর সহ অধিক ক্ষতিগ্রস্ত এলাকায় এই সংগঠন গুরুত্বের সহিত মানবিক কাজ পরিচালনা করে।

দূর্য়োগ পূর্বাপর আল হোসাইন ফাউন্ডেশন মানুষের পাশে দাড়িয়েছে। সর্বোচ্চ সহযোগিতার মাধ্যমে এগিয়ে এসেছে। এমন উজ্জ্বল মহান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নেককার সন্তান পরকালে বাবা-মার মুক্তির উপায়
সুসন্তানকে ইসলামের পরিভাষায় নেককার সন্তান বলা হয়। নেককার সন্তান এই দুনিয়ার জন্য বরকতময় আবার পরকালেরও সঞ্চয়পত্র। মানুষ মৃত্যুর পর আমলের সব রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল দুনিয়ায় থাকাকালীন অবস্থায় করে যাওয়ার কারণে তার সাওয়ার মৃত্যুর পরও পেতে থাকে।

উত্তম সন্তান অবশ্যই বাবা-মায়ের জন্য কল্যাণকর হয়ে থাকেন। তাদের জন্য দোয়া করে আখেরাতে সওয়াব পৌঁছান। তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। বলা বাহুল্য যে, কোনো সন্তান যখন মৃত বাবা-মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তাদের নেয়ামত ও সুখ-শান্তি আরও বাড়িয়ে দেন।
হে আমার প্রতিপালক! আপনি তাঁদের প্রতি দয়া করুন,যেভাবে শৈশবে তাঁরা আমাকে, আমাদের প্রতি, প্রতিপালন করেছেন। আল্লাহপাক সকল কবরবাসীকে ভালো কাজের উসিলায় জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করুক আমিন।

24/08/2024

ড্যাম(বাধ দিয়ে)দিয়ে পানি আটকানো আসলেই সম্ভব কিনা? এটা সঠিক সমাধান কিনা আল্লাহ ভালো জানেন,তবে প্রতিবেশী রাষ্ট্রের উচুঁ ভুমি দেখে মনে হচ্ছে এটা সঠিক সমাধান না।এই ব্যপারে দেশপ্রেমিক কোন বিশেষজ্ঞ থেকে পরামর্শ নেয়া যেতে পারে।

বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর আর সম্ভাব্য সুন্দর উপায় হলো প্রতিবেশী রাষ্ট্রের সাথে বসে একটা (সলিউশন)সমাধানে আসা। কিন্তু তাদের সাথে সমাধান বের করা সহজ নয়, কারণ তারা খালি নিতে জানে, দিতে জানে না।

এই ব্যাপারে তাদেরকে অন্য ভাবে চাপে ফেলতে হবে। এক্ষেত্রে চীন, নেপাল, ভুটান সহ যারা প্রতিবেশী রাষ্ট্রের আপার স্ট্রিমে আছে তাদেরকে সাথে নিয়ে নদী চুক্তিতে যেতে হবে। অপরদিকে প্রতিবেশী রাষ্ট্র স্থল আর নৌ পথে বাংলাদেশের যেসব ট্রানজিট ব্যবহার করে সেগুলো বন্ধ করে তাদেরকে পানির সুষম বণ্টনে নেগোশিয়েট(আলোচনা) করতে বাধ্য করতে হবে।

লম্বা সময় ঘুষ, চাদাবাজি তে যারা অভ্যস্ত ছিল, যাদের ছত্রছায়ায় এসব অন্যায় করেছে, তারা এখানো বিভিন্নভাবে বর্তমান সরকার কে বেকায়দায় ফেলার চেষ্টা অব্যাহত রাখবে, তাদেরকে বুঝানোর চেষ্টা করতে হবে।

দেশের বর্তমান পরিস্থিতিতে সমগ্র বাংলাদেশ আলেম, খতীব,ইমাম,পেশাজিবি,ছাত্রসমাজ সহ সর্বসাধারণ এক হয়ে কাজ করতে পারলে সুন্দর ফলাফল খুব দ্রুত আশা করা যায় ইনশাআল্লাহ।

20/08/2024

ক্ষমতা কারো জন্য সম্মানের নতুবা ভয়ঙ্কর পরিণতি

হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর খোলাফায়ে রাশেদীন এর সোনালী যুগ শুরু হয়। ১ম খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর হযরত মুহাম্মদ (সাঃ) এর নিকটতম সাহাবী ও বিশ্বস্ত সহচর হযরত আবু বকর (রাঃ) জাতির উদ্দেশ্যে এক মহান ভাষণ দেন। যা ঐতিহাসিক ও জাতির জন্য ছিলো কল্যাণকর।তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন,

ভাইয়েরা আমার,
আমি রবের নামে শপথ করে বলছি, আমার হৃদয়ে কখনো নেতৃত্বের লোভ ছিলোনা৷ আমি মহান রবের কাছে কখবো নেতৃত্ব পাওয়ার জন্য দোয়া করিনি। কিন্তু ফেতনা, বিবাদ,বিশৃঙ্খলা দূর করতে আমি দায়িত্ব নিতে সম্মত হয়েছি।

ভাইসব,
আপনারা আমাকে অভিভাবক বানিয়েছেন। আপনাদের সকল দায়িত্ব এখন আমার কাঁধে।অথচ আমি আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কেউ নই। যদি আমি ভালো কাজ করি তাহলে আমার প্রতি আনুগত্য করবেন।কিন্তু আমি যদি সত্য বিমুখ হয়,পথ চলতে বিভ্রান্ত হই, তাহলে আপনাদের দায়িত্ব আমাকে সঠিক পথ দেখানো। মনে রাখবেন, সত্য হলো আমনত- মিথ্যা খেয়ানত।

তিনি অল্প সময়ে শাসনব্যবস্থা পরিচালনা করে অধিক সম্মানিত ও মর্যাবান শাসক হিসেবে বিশ্বজুড়ে গৌরবোজ্জ্বল হয়ে আছেন। তাঁর বীরত্বপূর্ণ খেলাফত সমগ্র জাতির জন্য প্রেরণাদায়ক ও কল্যাণকর।

Address

Chittagong

Telephone

+8801827957337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hossain Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share