Prothom-Alo Bondhushava Chittagong প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Prothom-Alo Bondhushava Chittagong প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম

Prothom-Alo Bondhushava Chittagong  প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম Bondhushava is a community formed by the participation of Prothom Alo readers.It is the largest platform.

উপদেষ্টা শিহাব ভাইকে নিয়ে উদ্বোধন হলো আমাদের  বিশ্বকাপ নিয়ে তোমাদের মজাদার meme বা reels জমা দাও এক্ষুণি📌বিস্তারিত কমেন্...
18/06/2026

উপদেষ্টা শিহাব ভাইকে নিয়ে উদ্বোধন হলো আমাদের

বিশ্বকাপ নিয়ে তোমাদের মজাদার meme বা reels জমা দাও এক্ষুণি
📌বিস্তারিত কমেন্টে

বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ, যাকে ঘিরে আবর্তিত হয়েছে বিশ্ববিদ্য...
18/06/2026

বাংলাদেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ, যাকে ঘিরে আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি, ক্ষমতার দ্বন্দ্ব, তোষামোদ এবং ব্যক্তিস্বার্থের জটিল বাস্তবতা। এর মধ্যে সবচেয়ে জটিল সমস্যা হিসেবে যুক্ত হলো একটি গাভী। সেই গাভীকে কেন্দ্র করে উপাচার্যের জীবনে নেমে আসে বিভিন্ন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা।

প্রিয় বন্ধুরা, উক্ত ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আগামী ২৩ জুন, মঙ্গলবার বিকাল ৪টায় চট্টগ্রাম বন্ধুসভা কক্ষে বসতে চলেছে হিরন্ময় কথকতা সিরিজ পাঠচক্রের ৩০তম পর্বের আসর।
এবারের আলোচ্য বই: গাভী বিত্তান্ত।
লেখক: আহমদ ছফা।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা জয়শ্রী দাশ।

এই পাঠচক্রটি চট্টগ্রাম বন্ধুসভার সাবেক সভাপতি ও উপদেষ্টা, আমাদের সকলের প্রিয় প্রয়াত মিনহাজ হোসেন ভাইকে উৎসর্গ করা হচ্ছে। এছাড়া পাঠচক্র শেষে রয়েছে কুইজ প্রতিযোগিতা। সেরা তিনজন বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই সকল বন্ধুদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

📞প্রয়োজনে যোগাযোগ:
মোঃ কামরান চৌধুরী
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক
প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম
ফোন: 01817536960

⚠️বইটির পিডিএফ দেখুন কমেন্টে।

গ্রীষ্মকালকে বলা হয়ে থাকে "মধু মাস"। কেননা, ফলের রাজা আম কিংবা জাতীয় ফল কাঁঠাল কিংবা নানান রসে টইটম্বুর ফলের মৌ মৌ ঘ্রাণ...
17/06/2026

গ্রীষ্মকালকে বলা হয়ে থাকে "মধু মাস"। কেননা, ফলের রাজা আম কিংবা জাতীয় ফল কাঁঠাল কিংবা নানান রসে টইটম্বুর ফলের মৌ মৌ ঘ্রাণে মুখর থাকে এই ঋতু। আম, জাম, কাঠাল, লিচু, তাল সহ নানা মুখরোচক ফলের সমাহার দেখা যায় এই মাসে। তাই প্রতিবছর চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা এই সময়কে ঘিরে আয়োজন করে "ফলাহার উৎসব"।

ফলাহার উৎসব এর কথা মাথায় আসলেই মনে পড়ে অসহায়, এতিম শিশুদের কথা। যাদের সুমিষ্ট ফল খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারে না মন ভরে।চট্টগ্রাম বন্ধুসভার নিয়মিত আয়োজন গুলোর মধ্যে অন্যতম হলো সুবিধাবঞ্চিত শিশুদের ফল খাওয়ানোর আয়োজন। এর পেছনে আরো একটি মহৎ উদ্দেশ্য নিয়ে চলা, সেটি হলো শিশুদের সুস্থ স্বাভাবিক শারীরিক বৃদ্ধিতে পুষ্টির যোগান। এরই ধারাবাহিকতায় এইবারও আয়োজন করা হচ্ছে এতিম শিশুদের নিয়ে ফল খাওয়ানোর উৎসব। চট্টগ্রামের হালিশহরে অবস্থিত তাহেরিয়া ছাবেরিয়া মঞ্জুয়ারা সুন্নিয়া মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে হবে এই আয়োজন। এই সুন্দর উদ্যোগে আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

আগামী ১৯শে জুন রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম বন্ধুসভার ফলাহার উৎসবে স্ববান্ধব আপনারা উপস্থিত থেকে আয়োজনকে সার্থক করে তুলুন।

যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারেঃ-

01683-249633 (ফয়সাল)
01618-866854 (পাপ্পু)

⚽ প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম নিয়ে এসেছে Ctg Bondhushava Meme Fest 2026।🎯 ক্যাটাগরি:📸 AI ছবি/Meme🎥  World Cup funny Re...
15/06/2026

⚽ প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম নিয়ে এসেছে Ctg Bondhushava Meme Fest 2026।

🎯 ক্যাটাগরি:
📸 AI ছবি/Meme
🎥 World Cup funny Reels

📌 জমা দেওয়ার নিয়ম:
–অফিসিয়াল ফর্মের মাধ্যমে তোমার এন্ট্রি জমা দাও:
👉 ফর্ম লিংক: https://forms.gle/nzrN65NHhv7Zwz116

–ফাইলের নাম নিজের নাম দিয়ে Rename করতে হবে।
–একাধিক এন্ট্রি দিলে নামের পাশে নম্বর যোগ করতে হবে।
উদাহরণ: তোমারনাম_1, তোমারনাম_2
–Meme এর মধ্যে দাও এই হ্যাশট্যাগ:

🏆 প্রচারণার নিয়ম:
তোমার রুচিশীল Meme বা রিলস পাবলিশ হবে আমাদের পেইজ থেকে। পেইজ থেকে পাবলিশের পর প্রচারণার মাধ্যমে সর্বোচ্চ পয়েন্ট আর্জনের লড়াই টা তোমার

🏆 পুরস্কার
🥇 সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ার পাওয়া প্রথম ৩ জনের জন্য আকর্ষণীয় পুরস্কার
লাইক=১ পয়েন্ট
কমেন্ট=২ পয়েন্ট
শেয়ার=৩ পয়েন্ট

🗓 জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জুন, ২০২৬

সৃজনশীল হও, মজার হও, ট্রেন্ড তৈরি করো—হয়তো তোমার Meme বা Reels-ই হবে সবার আলোচনার কেন্দ্রবিন্দু!

📢 বন্ধুদের মেনশন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দাও!

🌷 প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের কার্যকরী কমিটি ২০২৬ - এর সম্মানিত উপদেষ্টাবৃন্দের নাম ঘোষণা 🌷 নতুন স্বপ্ন, নতুন উদ্যম এ...
14/06/2026

🌷 প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের কার্যকরী কমিটি ২০২৬ - এর সম্মানিত উপদেষ্টাবৃন্দের নাম ঘোষণা 🌷

নতুন স্বপ্ন, নতুন উদ্যম এবং মানবিক মূল্যবোধে উজ্জীবিত সময়কে সামনে রেখে নতুনভাবে গঠিত হলো প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম কার্যকরী কমিটি ২০২৬ - এর উপদেষ্টা পরিষদ।

জ্ঞাণ, প্রজ্ঞা আর অভিজ্ঞতায় আলোর পথ দেখাবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এই সম্মানিত ব্যক্তিবর্গ। তাঁদের দিকনির্দেশনায় ও সহযোগিতায় বন্ধুসভার সেবামূলক মানবিক কর্মকাণ্ড এবং সাংস্কৃতিক চর্চা আরো সমৃদ্ধ ও গতিশীল হবে, এটাই প্রত্যাশা।

নবগঠিত এই উপদেষ্টা পরিষদের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও অভিনন্দন।

Prothom-Alo Bondhushava Chittagong  প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম ফেসবুকে এখন ৫ হাজারের পরিবারে। ধন্যবাদ সবাইকে 💝
13/06/2026

Prothom-Alo Bondhushava Chittagong প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম ফেসবুকে এখন ৫ হাজারের পরিবারে।
ধন্যবাদ সবাইকে 💝

বিচারক প্যানেলের আরেক সদস্য ও চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাসের আলোচনায় পৃথিবীর বাস্তুতন্ত্রের ধারণা, পরিবেশ ...
10/06/2026

বিচারক প্যানেলের আরেক সদস্য ও চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাসের আলোচনায় পৃথিবীর বাস্তুতন্ত্রের ধারণা, পরিবেশ আইন ও নীতিমালা, সরকার ও নাগরিক সমাজের দ্বায়িত্ব এবং পরিবেশগত সমস্যার সমাধান ফুটে ওঠে।
📌বিস্তারিত কমেন্টে

The English Oratory (3rd Session)Art of Public Speaking in Englishতৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে The English Oratory— এম...
09/06/2026

The English Oratory (3rd Session)

Art of Public Speaking in English

তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে The English Oratory— এমন একটি সেশন, যেখানে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভাবনা উপস্থাপনের কৌশল শেখার সুযোগ পাবেন।

আপনি যদি ইংরেজিতে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করতে চান এবং জনসমক্ষে প্রভাবশালীভাবে কথা বলার আত্মবিশ্বাস অর্জন করতে চান, তবে এই আয়োজন আপনার জন্য।

এই সেশনে যা শিখবেনঃ
🔹 ইংরেজিতে সাবলীল ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার কৌশল
🔹 আধুনিক ও কার্যকর পাবলিক স্পিকিং টেকনিক
🔹 উপস্থাপনা দক্ষতা ও পেশাদার যোগাযোগের বিভিন্ন দিক

👩‍🏫 সেশন পরিচালনায় থাকছেন—

রুমিলা বড়ুয়া
সভাপতি, চট্টগ্রাম বন্ধুসভা
সহকারী শিক্ষক (ইংরেজি), জামালখান কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
মাস্টার ট্রেইনার (ইংরেজি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (DSHE)
ফুলব্রাইট স্কলার (U.S. Department of State)

📅 তারিখ: ১২ জুন,শুক্রবার
🕔 সময়: বিকাল ৪.৩০
📍 স্থান: চট্টগ্রাম বন্ধুসভা কক্ষ

বাংলার পাশাপাশি ইংরেজিতেও হোক আপনার আত্মবিশ্বাসী পদচারণা।

Let's step from silence to fluency.

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করেছে নিজেদের অন্যতম মৌলিক আয়োজন গাছ দত্তক কর্মসূচি। তবে এ...
07/06/2026

৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করেছে নিজেদের অন্যতম মৌলিক আয়োজন গাছ দত্তক কর্মসূচি। তবে এবার আয়োজনের নতুনত্ব হিসেবে পাশাপাশি ছিলো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। যেখানে ❝পরিবেশ ও আগামী প্রজন্ম: তরুণদের দৃষ্টিতে সংকট ও সমাধান'❞- মূলবিষয়ের ওপর প্রতিযোগীরা লটারির মাধ্যমে পাওয়া বিষয়ের উপর নিজেদের বক্তব্য প্রদান করেন, যা থেকে উঠে আসে বিভিন্ন ধরণের উদ্ভাবনমূলক চিন্তা এবং সমাধান।

আজ ৭ জুন, ২০২৬ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ দিন।২০১৮ সালে জাতিসং...
07/06/2026

আজ ৭ জুন, ২০২৬ বিশ্ব নিরাপদ খাদ্য দিবস। খাদ্য নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ দিন। ২০১৮ সালে জাতিসংঘের উদ্যোগে এটি বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। এই দিবসের উদ্দেশ্য হলো অনিরাপদ ও দূষিত খাদ্য থেকে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা। এবারের প্রতিপাদ্য হলো “ঝুঁকি থেকে সমাধানে—সর্বত্র নিরাপদ খাদ্য”। আসুন, সবাই মিলে নিরাপদ খাদ্য নিশ্চিত করি এবং সুস্থ জীবন গড়ি।

Address

Plot/553, Road/01, Hillview Residential Area (Beside Shishu Academy), Panchlaish
Chittagong
4008

Alerts

Be the first to know and let us send you an email when Prothom-Alo Bondhushava Chittagong প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Prothom-Alo Bondhushava Chittagong প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম:

Share