11/04/2026
টুমচর মাদরাসা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর মাসিক মিটিং, পরামর্শ সভা ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত।
গত ১০ এপ্রিল, শুক্রবার, বাদ মাগরিব টুমচর মাদরাসা স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর রানিং মেম্বারদের নিয়ে মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিং সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক ওসমান আল মাহাদী। উক্ত মিটিংয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন টুমচরিয়ানদের আনুষ্ঠানিক বরণ, বার্ষিক ট্যুর, টুর্নামেন্ট ও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আলোচনা করা হয়।
মিটিংয়ে ফোরামের সদস্য মেরাজ উদ্দিন মাহমুদকে ইসলামিক স্টাডিজ ডিপার্ট্মেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে 'তাৎক্ষনিক পুরস্কার' প্রদান করা হয়।।
প্রোগ্রামে টুমচর ফোরামের সাবেক সহ সভাপতি জামিল হাসান ভাই, ও সাবেক সভাপতি শাকিল ভাইয়ের বাবার সুস্থতা কামনা করে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ফোরামের মেম্বার ও ইসলামিক স্টাটিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী মেরাজ উদ্দিন মাহমুদ।