17/11/2025
সীরাতুন্নবী (স) মাহফিল - ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পতেঙ্গা থানার উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী (স) মাহফিল ১৪ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ও বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন গভর্নিং বডির সম্মানিত সদস্য আওলাদে রসূল (স) মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী (হাঃ) এবং প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমীর বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব মুহাম্মদ নজরুল ইসলাম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানার সভাপতি জনাব মোঃ মঈন উদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি জনাব এস এম লুৎফর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সফল কাউন্সিলর জননেতা জনাব মোঃ শফিউল আলম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি অয়েল সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সহ-সভাপতি এডভোকেট শাহজাহান চৌধুরী ও পতেঙ্গা থানা সেক্রেটারি মোঃ আরিফুর রহমান এর পরিচালনায় মাহফিলে বিশেষ আলোচক হিসেবে তাকরীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি আলোচক জনাব ডাঃ মুহাম্মদ হুমায়ুন কবির ও হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা ক্বারী মোঃ ইব্রাহিম খলিল। আরও তাকরীর পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পতেঙ্গা থানার সম্মানিত সেক্রেটারি মাওলানা বেলাল হাসান, হাফেজ মাওলানা মুফতী আব্দুল্লাহ মুহাম্মদ শরীফ।
আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সহ-সভাপতি জনাব মোঃ নাজির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পতেঙ্গা থানা ৪০ নং ওয়ার্ডের সম্মানিত আমীর ও কাউন্সিলর পদপ্রার্থী জনাব মোঃ ইউসুফ, প্রবীণ শ্রমিক নেতা ও বিশিষ্ট সমাজ সেবক পতেঙ্গা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ সাইদুর রহমান।