05/06/2026
🌿 বিশ্ব পরিবেশ দিবসে ‘আবাস হিউম্যান সোসাইটি’র বিশেষ ঘোষণা 🌿
‘আবাস হিউম্যান সোসাইটি’র অন্যতম প্রধান লক্ষ্য ও ৫টি ফোকাস এরিয়ার একটি হলো --
পরিবেশ রক্ষা ও এর উন্নয়নে কাজ করা। আজ ৫ই জুন, বিশ্ব পরিবেশ দিবসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা! 💚
এই বিশেষ দিনটিকে উদ্যাপন করতে এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আমরা একটি বিশেষ ঘোষণা দিচ্ছি। এই জুন মাসের শেষ সপ্তাহে আবাস হিউম্যান সোসাইটির পক্ষ থেকে বাঞ্ছারামপুর উপজেলায় একটি বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচী আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।
📌 কর্মসূচীর নির্দিষ্ট তারিখ, সময় এবং ভেন্যু খুব শীঘ্রই ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আসুন, আমরা সবাই মিলে আমাদের চারপাশকে আরও সবুজ এবং বাসযোগ্য করে তুলি। পরিবেশ রক্ষায় ‘আবাস হিউম্যান সোসাইটি’ এর এই পথচলায় আপনার অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।
#আবাসহিউম্যানসোসাইটি #বিশ্বপরিবেশদিবস #বৃক্ষরোপণকর্মসূচী #বাঞ্ছারামপুর #সবুজপৃথিবী