Sufi Spiritual Foundation

Sufi Spiritual Foundation Sufi Spiritual Foundation is a spiritual discipline dedicated to the selfless service and love of all human beings.

"সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন”-এর সেবা, সাধনা ও সৌহার্দ্যের ১২ বছর.(2025)

আল্লাহু শব্দের আধ্যাত্মিক উচ্চারণের মাধ্যমে এই প্ল্যানেটের ফ্রিকোয়েন্সিকে উন্নত করা এবং আধ্যাত্মিক ও মানবিক সমাজ গঠনে শান্তি, সম্প্রীতি ও ভালোবাসা প্রতিষ্ঠার ১ যুগ পূর্ণ করেছে। The foundation of our spiritual endeavors rests upon the practice of ceaselessly remembering Allah in thought, word and deed.


এখন পরিবেশজুড়ে ছড়িয়

ে আছে দুনিয়াসর্বস্ব বস্তুবাদের প্রকট দুর্গন্ধ।
সোশ্যাল মিডিয়াজুড়ে অর্থহীন ও কাণ্ডজ্ঞানহীন তরুণদের জয়জয়কার। এতসব সমস্যার ভিড়ে একজন তরুণের জীবনকে অর্থবহ করে তোলার ফুরসত কোথায়?
বস্তুত বিরাট চ্যালেঞ্জের মুখে যুদ্ধটা এখানেই।
তাই সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশন
যখন বিভিন্ন অর্থহীন ও ছাইপাঁশ বস্তুকে পরিকল্পিতভাবে বাজারজাত করা হচ্ছে, মিডিয়া সুনিপুণ কারিগরি দক্ষতায় বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে, ঠিক সে সময়ে এসে আত্মশুদ্ধি ও শুদ্ধ চিন্তার বিকাশ কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই আন্দাজ করা সম্ভব।
তরুণপ্রজন্ম আজ যে সময়ের ভেতর দিয়ে অতিক্রম করছে, সময়টাকে আমরা প্রচণ্ড উত্তপ্ত ও অস্থির সময় বলে আখ্যা দিতে পারি।
উপনিবেশ, প্রাচ্যবাদ, পশ্চিমাকরণ, বিশ্বযুদ্ধ, জায়োনিজম, স্বাধীনতাযুদ্ধ, পরাজিত সভ্যতা, গণমাধ্যমের প্রভাব, মনস্তাত্ত্বিক দাসত্ব, আধুনিক জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, কমিউনিজম, সাম্যবাদ আরও কত কী!
কিন্তু শান্তি আর শুদ্ধতা কোথায় গেলো?

19/07/2026

মাসিক জিকরুল্লাহ ও সুফি মেডিটেশন সেমিনার

🟥 মানসিক প্রশান্তি
🟥 সর্বাঙ্গীন সুস্থতা
🟥 আত্মিক বিকাশ

বর্তমান সময়ের ব্যস্ততা, উদ্বেগ ও মানসিক চাপে আমরা ক্রমেই অন্তরের শান্তি থেকে দূরে সরে যাচ্ছি। অথচ আমাদের হৃদয়ের গভীরে রয়েছে প্রশান্তি, ভালোবাসা ও আলোর এক অফুরন্ত উৎস। সেই অন্তর্জগতের সঙ্গে সংযোগ স্থাপন এবং একটি সচেতন, ভারসাম্যপূর্ণ ও আল্লাহমুখী জীবন গড়ে তুলতে #সুফি_সেন্টার (বারগাহে চিশতিয়া) আয়োজন করেছে মাসিক জিকরুল্লাহ ও সুফি মেডিটেশন সেমিনার।

📅 তারিখ: ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার
🕒 সময়: বিকাল ৩:৩০টা – রাত ৮:৩০টা

বিশেষ আলোচনা

দেশের বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ আধ্যাত্মিকতা ও সুফি মেডিটেশনের আলোকে শারীরিক ও মানসিক সুস্থতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

ব্যবহারিক সুফি মেডিটেশন সেশন

খাজা ওসমান ফারুকী (খাজাজী)-এর পরিচালনায় অনুষ্ঠিত হবে প্রায় ৩ ঘণ্টার ব্যবহারিক মেডিটেশন প্রশিক্ষণ, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি অনুশীলনের সুযোগ পাবেন।

মাসিক জিকরুল্লাহ

সমবেতভাবে আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ের প্রশান্তি, আত্মিক শক্তি ও অন্তরের জাগরণ অনুভব করার বিশেষ আয়োজন।

যারা মানসিক প্রশান্তি, আত্মিক উন্নয়ন এবং আল্লাহর সান্নিধ্যময় জীবন গঠনে আগ্রহী, তাদের জন্য এই আয়োজন একটি মূল্যবান অভিজ্ঞতা হতে পারে।

আপনি, আপনার পরিবার ও শুভানুধ্যায়ীদের আন্তরিক আমন্ত্রণ।

রেজিষ্ট্রেশন : 01814022483
01814022481

রেজিষ্ট্রেশন ফি : ৩০০ টাকা।

🔴🔴
#সুফি_সেন্টার
#সুফি_মেডিটেশন_মেথড


#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী






দিনব্যাপী কর্মশালায় তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি এবং সুফি মেডিটেশনের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা, প্রশ...
14/07/2026

দিনব্যাপী কর্মশালায় তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি এবং সুফি মেডিটেশনের বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং অভিজ্ঞতামূলক সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা কর্মশালাটিকে আত্ম-উন্নয়ন, মানসিক সুস্থতা এবং আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্রে একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসাবে অভিহিত করেন।

12/07/2026
12/07/2026
আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে সুফি সাইকোলজি বিষয়ক গবেষণা, সমালোচনামূলক পর্যালোচনা এবং আন্ত...
05/07/2026

আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে সুফি সাইকোলজি বিষয়ক গবেষণা, সমালোচনামূলক পর্যালোচনা এবং আন্তঃবিষয়ক একাডেমিক সংলাপের নতুন দুয়ার উন্মোচন করবে। জ্ঞান ও প্রজ্ঞার এই যাত্রা ভবিষ্যতে একটি স্বতন্ত্র একাডেমিক ধারা নির্মাণে অবদান রাখবে—ইনশাআল্লাহ।

বাংলাদেশে সুফি সাইকোলজির একাডেমিক যাত্রায় আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ

মনোবিজ্ঞান ও ইসলামি আধ্যাত্মিকতার মধ্যে একটি সুগভীর জ্ঞান-সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্যে খাজা ওসমান ফারুকী রচিত সুফি সাইকোলজি গ্রন্থ দেশের শীর্ষস্থানীয় মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপকগনের হাতে সৌজন্য উপহার হিসাবে তুলে দেওয়া হয়েছে।

গ্রন্থটি গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. রেজাউল করিম, এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. আজহারুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমাতুয-যোহরা বিনতে জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ আকরামুজ্জামান।

বিশেষভাবে আনন্দের বিষয়, সম্মানিত অধ্যাপকবৃন্দ গ্রন্থটি গভীরভাবে অধ্যয়ন করে তাঁদের একাডেমিক মূল্যায়ন ও রিভিউ প্রকাশ করবেন বলে সদয় সম্মতি জানিয়েছেন। তাঁদের এই আগ্রহ সুফি সাইকোলজিকে একটি গঠনমূলক একাডেমিক আলোচনার পরিসরে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

সুফি সাইকোলজি কেবল একটি বই নয়; এটি মানবমনের বিজ্ঞান, হৃদয়ের পরিশুদ্ধি, চেতনার বিকাশ এবং ইসলামি আধ্যাত্মিকতার আলোকে মনোবিজ্ঞানের নতুন সম্ভাবনা অনুসন্ধানের একটি গবেষণামূলক প্রয়াস।

আমাদের প্রত্যাশা, এই উদ্যোগ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে সুফি সাইকোলজি বিষয়ক গবেষণা, সমালোচনামূলক পর্যালোচনা এবং আন্তঃবিষয়ক একাডেমিক সংলাপের নতুন দুয়ার উন্মোচন করবে। জ্ঞান ও প্রজ্ঞার এই যাত্রা ভবিষ্যতে একটি স্বতন্ত্র একাডেমিক ধারা নির্মাণে অবদান রাখবে—ইনশাআল্লাহ।

সকল সম্মানিত অধ্যাপকের প্রতি গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভকামনা।

🟧🟧
#সুফি_সাইকোলজি

#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী







#সুফি_সেন্টার
#সুফি_মেডিটেশন_মেথড

📅 তারিখ: ১১ জুলাই ২০২৬ (শনিবার)🕤 সময়: সকাল ৯:৩০ মিনিট – সন্ধ্যা ৭:০০টা📍 স্থান: Asia Hotel & Resortsতোপখানা রোড, বাংলাদেশ...
23/06/2026

📅 তারিখ: ১১ জুলাই ২০২৬ (শনিবার)
🕤 সময়: সকাল ৯:৩০ মিনিট – সন্ধ্যা ৭:০০টা
📍 স্থান: Asia Hotel & Resorts
তোপখানা রোড, বাংলাদেশ সচিবালয়ের পেছনে।
গুরুত্বপূর্ণ তথ্য
⚠️ আসন সংখ্যা সীমিত।
⚠️ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ
📲 WhatsApp ও ফোন:
📞 01814-022483
📞 01814-022481
আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং Sufi Meditation Method™-এর এই অনন্য অভিজ্ঞতার অংশ হয়ে উঠুন।

তাসাউফতত্ত্ব, সুফি সাইকোলজি ও সুফি মেডিটেশন বিষয়ক দিনব্যাপী সেমিনার ও অভিজ্ঞতামূলক কর্মশালা

বর্তমান যুগে মানুষ প্রযুক্তিতে উন্নত, তথ্যে সমৃদ্ধ; কিন্তু অন্তরে ক্রমশ অস্থির, বিচ্ছিন্ন ও ক্লান্ত। বাহ্যিক অর্জনের পরও অনেকের হৃদয়ে থেকে যায় এক অদৃশ্য শূন্যতা। প্রশ্ন জাগে—শান্তি কোথায়? জীবনের গভীর অর্থ কী? আত্মিক পরিতৃপ্তির পথ কোথায়?

এই অনুসন্ধানের উত্তর খুঁজতেই Sufi Centre™ আয়োজন করেছে এক অনন্য দিনব্যাপী সেমিনার ও অভিজ্ঞতামূলক কর্মশালা—যেখানে আধুনিক মনোবিজ্ঞান, মানবচেতনা, আত্মিক বিকাশ এবং সুফি সাধনার গভীর অন্তর্দৃষ্টি একত্রিত হবে জ্ঞান, সংলাপ ও প্রত্যক্ষ অনুশীলনের মাধ্যমে।

যারা হৃদয়ের গভীরে পরিবর্তন, আত্মিক বিকাশ, মানসিক স্বচ্ছতা এবং জীবনের গভীরতর উপলব্ধির সন্ধান করছেন—তাদের জন্য এই আয়োজন।

প্রথম পর্ব: সেমিনার
🕙 সকাল ১০:০০টা – দুপুর ১:০০টা
এই পর্বে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনা করবেন—
▪️ মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক সুস্থতা
▪️ আধ্যাত্মিকতা ও মানবিক বিকাশ
▪️ সুফি সাইকোলজির তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিভঙ্গি
▪️ সমকালীন জীবনের সংকট ও উত্তরণের পথ
▪️ হৃদয়, মন ও আত্মার আন্তঃসম্পর্ক

উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব
অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য, আত্মিক বিকাশ, সুফিতত্ত্ব, ধ্যানচর্চা ও ব্যক্তিগত অনুশীলন সম্পর্কিত বিষয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।

দ্বিতীয় পর্ব: ™ অভিজ্ঞতামূলক প্রশিক্ষণ

দিনের দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হবে খাজাজী পরিচালিত Sufi Meditation Method™-এর বিশেষ অভিজ্ঞতামূলক প্রশিক্ষণ সেশন।

✅ এই কর্মশালা থেকে আপনি যা শিখবেন
▪️ ধ্যান ও আত্ম-পর্যবেক্ষণের মাধ্যমে নিজেকে গভীরভাবে জানার ও বোঝার উপায়।
▪️ জীবনের চাপ, সংকট ও প্রতিকূল পরিস্থিতিতে মানসিক স্থিরতা ও ভারসাম্য বজায় রাখার কৌশল।
▪️ সচেতন শ্বাস-প্রশ্বাস, প্রশান্তি ও আত্ম-যত্নের মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা উন্নয়নের পদ্ধতি।
▪️ জিকিরভিত্তিক মেডিটেশনের মাধ্যমে আত্মশুদ্ধি, অন্তরের প্রশান্তি এবং আধ্যাত্মিক বিকাশের চর্চা।

🌌 এই কর্মশালায় যা থাকছে
▪️ সমকালীন জীবনের উপযোগী সুফি মেডিটেশনের সহজ, কার্যকর ও ব্যবহারিক পদ্ধতি।
▪️ ধ্যান (Meditation) ও মুরাকাবার (Muraqabah) ধাপে ধাপে অনুশীলন।
▪️ আত্মিক অগ্রগতির পথে অন্তর্নিহিত প্রতিবন্ধকতা (Spiritual Blockages) চিহ্নিতকরণ ও তা অতিক্রমের উপায়।
▪️ আধ্যাত্মিক সুস্থতা ও অন্তর প্রশান্তির জন্য বিভিন্ন হিলিং অনুশীলন।
▪️ ইসলামী আধ্যাত্মিকতার মৌলিক ধারণা—ইহসান, তাযকিয়াতুন নফস (আত্মশুদ্ধি) এবং অন্তর্জাগতিক বিকাশ।

কেন অংশগ্রহণ করবেন?
এটি কেবল একটি প্রশিক্ষণ কর্মশালা নয়; বরং হৃদয়, মন ও আত্মার গভীরতর উপলব্ধি ও জাগরণের এক অর্থবহ যাত্রা।

📅 তারিখ: ১১ জুলাই ২০২৬ (শনিবার)
🕤 সময়: সকাল ৯:৩০ মিনিট – সন্ধ্যা ৭:০০টা
📍 স্থান: Asia Hotel & Resorts
তোপখানা রোড, বাংলাদেশ সচিবালয়ের পেছনে।

গুরুত্বপূর্ণ তথ্য
⚠️ আসন সংখ্যা সীমিত।
⚠️ রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার ভিত্তিতে অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
রেজিস্ট্রেশন ও যোগাযোগ
📲 WhatsApp ও ফোন:
📞 01814-022483
📞 01814-022481

আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং Sufi Meditation Method™-এর এই অনন্য অভিজ্ঞতার অংশ হয়ে উঠুন।

🔴🔴

#সুফি_মেডিটেশন
#খাজা_ওসমান_ফারুকী







#সুফি_সেন্টার
#সুফি_মেডিটেশন_মেথড

22/06/2026
22/06/2026

Address

Chittagong

Opening Hours

Monday 09:30 - 05:30
Tuesday 09:30 - 05:30
Wednesday 09:30 - 05:30
Thursday 09:15 - 05:15
Friday 02:30 - 21:00
Saturday 10:00 - 06:00
Sunday 09:30 - 05:30

Telephone

+8801911960789

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Spiritual Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sufi Spiritual Foundation:

Shortcuts

Share