বুড়িশ্চর জনকল্যাণ সংঘ

বুড়িশ্চর জনকল্যাণ সংঘ বুড়িশ্চর জনকল্যাণ সংঘ একটি আদর্শ সমা?

আগামী ১৩ই মার্চ ২০২৬ রোজ শুক্রবার (জুমাবার) বাদে আছর বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ উদ্যোগে ইফতার ম...
03/03/2026

আগামী ১৩ই মার্চ ২০২৬ রোজ শুক্রবার (জুমাবার) বাদে আছর বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন পরিষদ উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিল অনুষ্ঠানে আপনার দাওয়াত ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করা হইল।

মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে হামিদ আলী মতব্বর জামে মসজিদ-এ। তেতুলতলা। বুড়িশ্চর। হাটহাজারী। চট্টগ্রাম।

সার্বিক সহযোগিতাঃ বুড়িশ্চর জনকল্যাণ সংঘ, এলাকাবাসী ও প্রবাসীবৃন্দ।

#বুড়িশ্চরজনকল্যাণসংঘ #ইফতারমাহফিল

একুশ আমার অহংকার।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
21/02/2026

একুশ আমার অহংকার।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিইউন।শোকাহত : বুড়িশ্চর জনকল্যাণ সংঘ পরিবার।
30/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাহী রাজিইউন।

শোকাহত : বুড়িশ্চর জনকল্যাণ সংঘ পরিবার।

স্বাধীনতার ৫৪ বছর বিজয় দিবস উদযাপন করল বুড়িশ্চর জনকল্যাণ সংঘ। সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আয়োজন, তারপরেও উপস্হিতি ছিলো চোখ...
17/12/2025

স্বাধীনতার ৫৪ বছর বিজয় দিবস উদযাপন করল বুড়িশ্চর জনকল্যাণ সংঘ। সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আয়োজন, তারপরেও উপস্হিতি ছিলো চোখেপড়ার মতো। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা সভা। আলহামদুলিল্লাহ, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকারভাবে উদযাপিত হলো বিজয় দিবস ২০২৫। সালাম রইলো সকল বীর শহীদদের প্রতি, যাদের ত্যাগে আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বতর্মান ও সাবেক সকল সদস্য বৃন্দ।
বুড়িশ্চর জনকল্যাণ সংঘ অমর হউক।

িসেম্বর #বিজয়দিবস #দিবস
#বিজয়_দিবস_২০২৫

 িসেম্বর  #বিজয়দিবস
15/12/2025

িসেম্বর #বিজয়দিবস

মানবতা যেখানে, অধিকার সেখানে।​সবার জন্য সম্মান, স্বাধীনতা আর ন্যায়বিচার। ​অধিকার সবার, রক্ষা করার দায়িত্বও সবার। ​আজ ১...
10/12/2025

মানবতা যেখানে, অধিকার সেখানে।
​সবার জন্য সম্মান, স্বাধীনতা আর ন্যায়বিচার। ​অধিকার সবার, রক্ষা করার দায়িত্বও সবার। ​
আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস। আসুন, আমরা মানুষের মৌলিক অধিকারগুলো সুরক্ষিত রাখার শপথ নিই।

#মানবাধিকারদিবস #বিশ্ব #মানবাধিকার #দিবস
#বিশ্বমানবাধিকারদিবস_২০২৫

09/12/2025

নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। আজ মঙ্গলবার সকালে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি এ আখ্যা দেন। তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘‘এ ধরনের বক্তব্য বর্তমান প্রশাসন সমর্থন করে না। কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

মৃত্যুর পরেও তিনি জায়গা পাননি কলকাতার কোনও কবরখানায়।তিনি যখন শেষ শয্যায় শায়িত‚ পাশের টেবিলে খোলা পড়ে আছে প্রবন্ধ ‘নারীর ...
09/12/2025

মৃত্যুর পরেও তিনি জায়গা পাননি কলকাতার কোনও কবরখানায়।
তিনি যখন শেষ শয্যায় শায়িত‚ পাশের টেবিলে খোলা পড়ে আছে প্রবন্ধ ‘নারীর অধিকার‘। লেখা শেষ করেছিলেন আগের রাতেই। শেষ দিকে দিনে ষোল ঘণ্টার পরিশ্রমে ভেঙে পড়েছিল শরীর। কত কাজ বাকি রেখে চলে যেতে হল এত তাড়াতাড়ি।
সিঙ্গাপুরে জগদ্বিখ্যাত আইরিশ ব্যান্ড U2, তাদের অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন দেশের দুনিয়া বদলে দেওয়া কিংবদন্তী নারীদের সম্মান জানায়। তাদের মধ্যে রয়েছেন বাংলার গর্ব এক মহিলা। বাংলার নারীদের শৃঙ্খলমুক্তির পুরোধা বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। তাঁকে ‘বাঙালি নারী জাগরণের অগ্রদূত’ বলা হয়।
তবে জানেন কি তৎকালীন ধর্মীয় সমাজের বাধায় বেগম রোকেয়াকে কলকাতার কোনো কবরখানায় সমাহিত করা সম্ভব হয়নি। কি ছিল তাঁর অপরাধ ? অপরাধ গুরুতর। ধর্মীয় অনুশাসনের বেড়াজালকে ছিন্ন করে তিনি নারীকে স্বাধীনতার স্বপ্ন দেখাতে শুরু করেন।তিনি বলতেন "কারাগারে বন্দীগণ প্রায় লৌহ নির্মিত বেড়ী পরে, আমরা স্বর্ণ-রৌপ্যর বেড়ী অর্থাৎ মল পরি। উহাদের হাতকড়ি লৌহ নির্মিত, আমাদের হাতকড়ি স্বর্ণ বা রৌপ্য নির্মিত চুড়ি।" শিক্ষার মাধ্যমে নারীসমাজকে আধুনিক প্রগতিশীল করাই ছিল তার মূল উদ্দেশ্য। আর সেই কারণেই মৃত্যুর পরেও ঠাঁই পাননি কলকাতার কোনো কবরখানায়।
তাহলে কোথায় সমাধিত করা হয়েছিল তাঁকে ?
সোদপুর পানিহাটিতে অন্তিম শয়ানে ঘুমিয়ে আছেন বেগম রোকেয়া। অনেক দিন পর্যন্ত বেগম রোকেয়ার কবরের খোঁজই তেমন কেউ জানত না। পরে ঐতিহাসিক অমলেন্দুবাবু কলকাতার উপকণ্ঠে সোদপুর পানিহাটিতে এই মহীয়সী নারীর কবরটি খুঁজে বের করেন।
তার কবরটি শ্বেতপাথর দিয়ে বাঁধানো। তার ওপর লেখা- স্ত্রী শিক্ষা ও নারীমুক্তি আন্দোলনের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে এখানে সমাহিত করা হয়েছিল।
জানা যায়, তৎকালীন কলকাতার ধর্মীয় সমাজের বাধায় লোকচক্ষুর আড়ালে কোনও এক আবদুর রহমানের দেওয়া জমিতে পানিহাটিতে গঙ্গার ধারে সমাহিত করা হয় রোকেয়াকে। তবে আবদুর রহমান কে ছিলেন, তা নিশ্চিত করে জানা যায় না। কেউ কেউ মনে করেন তিনি রোকেয়ার পরিবারের ঘনিষ্ঠ কেউ ছিলেন। তাই তিনি রোকেয়াকে সমাহিত করার জমি দিয়েছিলেন।
মৃত্যুর কিছুদিন আগে বেগম রোকেয়া তার কোন ছাত্রীকে বলেছিলেন ‘কবরে শুইয়া শুইয়াও যেন আমি মেয়েদের কলকোলাহল শুনতে পাই’। সেই ইচ্ছা পূর্ণ হয় রোকেয়ার প্রয়াণের প্রায় এক দশক পরে। ঠিক রোকেয়ার সমাধিস্থলের পাশে, ওই স্থানেই গড়ে উঠেছে ‘পানিহাটি বালিকা বিদ্যালয়’ নামে মেয়েদের একটি স্কুল।
'১৯৩২ বিদায় হঠাৎ
কাঁদছিল দিন, কাঁদছিল রাত
বাঙালি কি সেদিন কেঁদেছেন?
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন...'
ওনারও জন্ম এবং মৃত্যুদিন একই তারিখে। আজকের দিনে। ডিসেম্বর ৯ ।
প্রণাম 🙏
কলমে: অহর্নিশ
তথ্য : দেশ রূপান্তর,লেখকের বাড়ি নিকটবর্তী অঞ্চলে তাই এই ইতিহাস জানা যায় অঞ্চলের পুরোনো বাসিন্দাদের সঙ্গে কথোপকথনে
ছবি : তিয়াস পালের সৌজন্যে।

১ নভেম্বর থেকে বিকাশ, নগদসহ সকল মোবাইল ব্যাংকিং ওয়ালেট টু ওয়ালেট (MFS to MFS) NPSB ব্যবহার করে ট্রান্সফার করা যাবে, ওয়...
14/10/2025

১ নভেম্বর থেকে বিকাশ, নগদসহ সকল মোবাইল ব্যাংকিং ওয়ালেট টু ওয়ালেট (MFS to MFS) NPSB ব্যবহার করে ট্রান্সফার করা যাবে, ওয়ালেট টু ব্যাংক NPSB এবং ব্যাংক টু ওয়ালেট NPSB করা যাবে। ক্যাশআউট ছাড়া MFS এর বাকী সব লেনদেনে খরচ কমে যাবে বলে আশা করছি।

দেশে ক্যাশ (নগদ অর্থের) লেনদেন কমিয়ে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর লক্ষ্যে এনপিএসবি প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে অর্থ স্থানান্তরের এই সুযোগ চালু করা হয়েছে।

এছাড়া ইন্টার-অপারেবল ব্যবস্থায় অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং এমএফএস প্রোভাইডার তার গ্রাহক (প্রেরক) থেকে এই চার্জ আদায় করা হবে।

সেক্ষেত্রে ব্যাংক থেকে এমএফএস-এ টাকা পাঠালে হাজারে মাত্র দেড় টাকা, আর এমএফএস থেকে ব্যাংকে টাকা পাঠালে হাজারে সাড়ে আট টাকা। ব্যাংক টু ব্যাংক হাজারে দেড় টাকা, এছাড়া ব্যাংক টু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লেনদেনে হাজারে ২ টাকা মাত্র চার্জ প্রযোজ্য।

এই চার্জ প্রেরক গ্রাহকের কাছ থেকে আদায় করা হবে, তবে প্রাপক গ্রাহকের কাছ থেকে কোনো ফি বা চার্জ নেওয়া যাবে না।

এছাড়া, ইন্টার-অপারেবল লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা তাদের নির্ধারিত লেনদেন সীমা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।

এনপিএসবি-এর আওতায় ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার ব্যবহার করে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তহবিল স্থানান্তরের ক্ষেত্রে আগের নির্দেশনাই বহাল থাকবে।


©

আলহামদুলিল্লাহ। বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদ কতৃক আয়োজিত হতে যাওয়া আগামী ১৮-১০-২৫ ইংরেজী, রোজ শনি...
14/10/2025

আলহামদুলিল্লাহ।

বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন পরিষদ কতৃক আয়োজিত হতে যাওয়া আগামী ১৮-১০-২৫ ইংরেজী, রোজ শনিবার, বাদে এশা তেতুলতলা হামিদ আলী মাতব্বর জামে মসজিদ
ফাতেহা-এ-ইয়াজদাহুম। উক্ত আয়োজনে ইসলামী আলোচনায় বক্তব্য রাখবেন জননন্দিত ইসলামি বক্তা, হযরতুল্লামা জনাব মাওলানা আব্দুল হালিম আল কাদেরী।

উক্ত আয়োজনকে সাফল্যমন্ডিত করতে আপনাদের উপস্হিতি কাম্য।

বিঃদ্রঃ ফাতেহায় হাদিয়া দিতে ইচ্ছুক ব্যক্তিগন বুড়িশ্চর তেতুলতলায়, * কামরুল সওদাগর, অথবা * জাহেদ সওদাগর দোকানে যোগাযোগ করতে পারবেন।

সার্বিক সহযোগিতায় -
বুড়িশ্চর জনকল্যাণ সংঘ
বুড়িশ্চর। হাটহাজারী। চট্টগ্রাম।

গত ১৯শে সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার।মাহফিল শেষে পুরস্কার বিতরণ।আয়োজনে : -বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন প...
26/09/2025

গত ১৯শে সেপ্টেম্বর ২০২৫ রোজ শুক্রবার।

মাহফিল শেষে পুরস্কার বিতরণ।

আয়োজনে : -
বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন পরিষদ।
সার্বিক সহযোগিতা : -
বুড়িশ্চর জনকল্যাণ সংঘ এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ।

আজ ১৯শে সেপ্টেম্বর।আজকের এই দিনে ১৯৭২ সালের ১৯শে সেপ্টেম্বরে বুড়িশ্চর জনকল্যাণ সংঘ প্রতিষ্ঠা হয়। আজ বুড়িশ্চর জনকল্যাণ সং...
19/09/2025

আজ ১৯শে সেপ্টেম্বর।

আজকের এই দিনে ১৯৭২ সালের ১৯শে সেপ্টেম্বরে বুড়িশ্চর জনকল্যাণ সংঘ প্রতিষ্ঠা হয়। আজ বুড়িশ্চর জনকল্যাণ সংঘের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।

আজকের এই দিনে অনুষ্ঠিত হচ্ছে বুড়িশ্চর সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (দ) উদযাপন পরিষদের উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দ)। এই পবিত্র অনুষ্ঠান প্রতি বছর বরাবরে সার্বিক সহযোগিতা করে আসছে বুড়িশ্চর জনকল্যাণ সংঘ এলাকাবাসী ও প্রবাসী বৃন্দ।

সাফল্য ও গৌরবের এই সংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই যেখান থেকে সাহায্য ও সহযোগিতা করেছে এবং সকল সদস্য ও এলাকা বাসীর প্রতি কৃতজ্ঞ এবং আগামীতে আরও এগিয়ে আসার জন্য বুড়িশ্চর জনকল্যাণ সংঘের প্রত্যাশা।

স্বপ পূরণে, বাস্তবায়নে বুড়িশ্চর জনকল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ ও এলাকাবাসী এবং প্রবাসীবৃন্দকে জানাই ফুলেল শুভেচ্ছা।

Address

মধ্যম বুড়িশ্চর, হাটহাজারী, চট্টগ্রাম
Chittagong
4337

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুড়িশ্চর জনকল্যাণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বুড়িশ্চর জনকল্যাণ সংঘ:

Share