Old Faujians Association - Chattogram Chapter

Old Faujians Association - Chattogram Chapter Deeds Not Words

*লালমনিরহাটে উষ্ণতা ছড়াতে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব* ছয় ঋতুর দেশ বাংলাদেশ। সেই অনুযায়ী এখন চলছে শীতকাল। এরমধ্যে...
27/12/2024

*লালমনিরহাটে উষ্ণতা ছড়াতে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব*
ছয় ঋতুর দেশ বাংলাদেশ। সেই অনুযায়ী এখন চলছে শীতকাল। এরমধ্যে দেশের অন্যান্য জায়গার তুলনায় উত্তরবঙ্গে শীতের মাত্রা অনেক বেশি। এরই পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের লালমনিরহাটে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব আয়োজন করে "উষ্ণতা বিতরণ '২৪" এর। এই ইভেন্ট অনুষ্ঠিত হয় "ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন"-র সৌজন্যে। লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম ও চর অঞ্চলে শীতের প্রকোপ বেশি হওয়ায় এখানকার নয়টি মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং চর এলাকার মানুষজনের মধ্যে মোট ২৭০টি কম্বল বিতরণ করা হয়। এমন মহতী উদ্যোগে উপস্থিত সকলেই ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। ক্লাবের মিডিয়া প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার আবুল কালাম আজাদ, তিনি বলেন, এই ক্লাব কিভাবে এখানকার মানুষের দুর্দশার খোঁজ পেলো এরপর থেকে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে। মদাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের বলেন, গতমাসেও চর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষকদের যাবতীয় সার ও বীজ দিয়ে গেলো আবার একমাসের মধ্যে হাজির হলো অসহায় মানুষের শীতের তীব্রতায় কষ্টের কথা ভেবে, কিভাবে এরা খবর নিলো এরপর থেকে তাদের একের পর এক কাজ আমাকে মুগ্ধ করেছে। মহান আল্লাহ এর উত্তম প্রতিদান দিক তাদের এবং উপস্থিত সকলের পক্ষ থেকে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবিএম আবদুল মান্নান, চামটাহাট মাদ্রাসার মুহতামিম আবদুর রহিম, ক্লাবের মিডিয়া প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মদাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, ইউপি মেম্বার আবুল কালাম আজাদ, চামটাহাট মাদ্রাসার মুহতামিম আবদুর রহিম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈন, ক্লাব মেম্বার সাকিবুল ইসলাম এবং নয় মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ আরো অনেকে। দু'আ এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব গত নভেম্বর মাসে বন্যা পুনর্বাসনের অংশ হিসেবে লালমনিরহাট জেলার চর অঞ্চলের হতদরিদ্র ৪৩জন কৃষককে এক সিজনের জন্য যাবতীয় সার ও বীজ প্রদান করে।
সৌজন্যে : Old Faujians Associations - Chattogram Chapter
ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club
Live Link : https://www.facebook.com/share/v/17Ys3m1vVy/

২৩ডিসেম্বর, ২০২৪ইং তারিখ "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের চট্টগ্রাম বিভাগের শেষ স্লট হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ...
27/12/2024

২৩ডিসেম্বর, ২০২৪ইং তারিখ "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের চট্টগ্রাম বিভাগের শেষ স্লট হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুইটা ইউনিয়ন (মরিয়মনগর, পারুয়া)-এ দুটি এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন, প্রজেক্ট কো-অর্ডিনেটর রিশাত রাফি ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এতিমখানা দুটির নাম :
১। তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ও হেফজখানা।
২। পারুয়া জামিউল উলুম হেফজখানা ও এতিমখানা।

সৌজন্যে : Old Faujians Associations - Chattogram Chapter (OFA)
ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club (BDTAC)
Live Link : https://www.facebook.com/share/v/1E5cLeegC1/

২৩ডিসেম্বর, ২০২৪ইং তারিখ বিকেলে "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের পঞ্চম স্লট হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউন...
27/12/2024

২৩ডিসেম্বর, ২০২৪ইং তারিখ বিকেলে "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের পঞ্চম স্লট হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের মাইজপাড়ায় দুটি এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন, প্রজেক্ট কো-অর্ডিনেটর রিশাত রাফি ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সৌজন্যে : Old Faujians Association - Chattogram Chapter (OFA)
ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club (BDTAC)
Live Link : https://www.facebook.com/share/v/1A5j2XCZZi/

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রাত ১১ঘটিকায় "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের চতুর্থ স্লট হিসেবে কক্সবাজার চকরিয়া বিমানবন্দরপাড়ার ...
27/12/2024

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রাত ১১ঘটিকায় "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের চতুর্থ স্লট হিসেবে কক্সবাজার চকরিয়া বিমানবন্দরপাড়ার "মারকাজুত তা'লিমুল কোরআন হেফজখানা এবং এতিমখানা"-য় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club (BDTAC)
Live Link : https://www.facebook.com/share/v/1FB1TEPzjU/

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রাত ১০ঘটিকায় "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের তৃতীয় স্লট হিসেবে কক্সবাজার চকরিয়ার "সুরাজপুর ইসলামি...
27/12/2024

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রাত ১০ঘটিকায় "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের তৃতীয় স্লট হিসেবে কক্সবাজার চকরিয়ার "সুরাজপুর ইসলামিয়া মাদরাসা, হেফজখানা ও এতিমখানা"-য় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club (BDTAC)
LIVE LINK : https://www.facebook.com/share/v/17f2bMd7r8/

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখে "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের প্রথম স্লটে চন্দনাইশ দক্ষিণ গাছবাড়িয়ার "রহমানিয়া আহমদিয়া এ এস এত...
27/12/2024

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখে "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের প্রথম স্লটে চন্দনাইশ দক্ষিণ গাছবাড়িয়ার "রহমানিয়া আহমদিয়া এ এস এতিমখানা"-র সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এমন মহতী আরো উদ্যোগ যেন ক্লাব থেকে নিতে পারে এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন সকলে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, সদস্য, এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন, সদস্য মাহমুদুর রহমান প্রমুখ।

ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club (BDTAC)
Live Link : https://www.facebook.com/BDTAC2013/videos/1000845401853605/

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রাতে "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের দ্বিতীয় স্লট হিসেবে লোহাগাড়া চুনতীর "রহমানিয়া এতিমখানা ও হেফ...
27/12/2024

২১ডিসেম্বর, ২০২৪ইং তারিখ রাতে "উষ্ণতা বিতরণ '২৪" প্রজেক্টের দ্বিতীয় স্লট হিসেবে লোহাগাড়া চুনতীর "রহমানিয়া এতিমখানা ও হেফজখানা" (বনপুকুর মাদ্রাসা নামে অধিক পরিচিত)-তে সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন এতিমখানার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জনাব জাফর, জনাব হাসান আলী এবং বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাইন ও এতিমখানার শিক্ষার্থীরা।

ব্যবস্থাপনায় : Bangladesh Traffic Awareness Club (BDTAC)
Live Link : https://www.facebook.com/share/v/15bQfxSmXU/

23/08/2024

**Urgent Appeal for Flood Victims in Bangladesh **

Dear Brothers,

As we witness the devastating impacts of the recent floods in Bangladesh, our hearts go out to the countless families who have lost their homes, livelihoods, and loved ones. The Old Faujians Association, Chattogram Chapter, is stepping forward to help those in need, and we invite you to join us in making a difference.

We already have launced a Zakat Fund specifically aimed at providing relief to the flood victims.

*Special Initiative:* Tomorrow, August 24th, OFA Chattogram Chapter will distribute cooked food to 1,000 people in Fatikchari. This is a small step towards helping our affected community, but together we can do much more.

Your generous contributions can help us provide essential supplies such as food, clean water, clothing, and medical assistance to those affected by this disaster.

*How You Can Help:*

*Donate*: Every little bit helps. Consider giving a portion of your Zakat to support our cause.

*Share this Post*: Spread the word and encourage others to contribute.

Together, we can provide hope and support to our brothers and sisters in Bangladesh during this challenging time. Let us stand in solidarity and show that compassion knows no boundaries.

For donations, please see the below options:

*Fund Transfer*-
Account Name: OFA CTG Zakat
Account No.: 2121216012830
Bank: Prime Bank Ltd. Jubilee Road Branch, Chattogram

*Bkash (Merchant)*: 01844556688

contact us directly for more details: +880 18 4455 6688

Thank you for your kindness and generosity.

Regards
OFA CTG Chapter

22/04/2024

Address

Jubilee Road
Chittagong
4000

Opening Hours

Monday 11:00 - 15:00
Tuesday 11:00 - 15:00
Wednesday 11:00 - 15:00
Thursday 11:00 - 15:00

Telephone

+8801844556688

Alerts

Be the first to know and let us send you an email when Old Faujians Association - Chattogram Chapter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Old Faujians Association - Chattogram Chapter:

Share