খলিফার পাড়া ঐক্য পরিষদ

খলিফার পাড়া ঐক্য পরিষদ “ঐক্য আমাদের শক্তি—সমাজের কল্যাণে সবাই মিলেই কাজ করি।”

📚 এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী খলিফার পাড়া ঐক্য পরিষদের সকল সদস্য পরীক্ষার্থীর প্রতি রইলো আন্তরিক দ...
21/04/2026

📚 এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২৬-এ অংশগ্রহণকারী খলিফার পাড়া ঐক্য পরিষদের সকল সদস্য পরীক্ষার্থীর প্রতি রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা।
তোমাদের নিরলস পরিশ্রম, আত্মবিশ্বাস ও স্বপ্ন দেখার সাহসই এনে দেবে কাঙ্ক্ষিত সাফল্য। প্রতিটি পরীক্ষার মুহূর্ত হোক সহজ, প্রতিটি উত্তরে ফুটে উঠুক তোমাদের মেধার দীপ্তি।

তোমরাই আমাদের গর্ব, তোমরাই আগামীর আলোকবর্তিকা—তোমাদের হাত ধরেই গড়ে উঠবে স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ। 🇧🇩✨

🤝 ভালোবাসা ও শুভকামনায়—
খলিফার পাড়া ঐক্য পরিষদ

খলিফার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে খলিফার পাড়া শাহ আব্বছিয়া জামে মসজিদের দুটি গুরুত্বপূর্ণ কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ক...
17/04/2026

খলিফার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে খলিফার পাড়া শাহ আব্বছিয়া জামে মসজিদের দুটি গুরুত্বপূর্ণ কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি মুসল্লিদের অজুখানাও সুন্দরভাবে পরিষ্কার করা হয়।

খলিফার পাড়া ঐক্য পরিষদ পরিচালনা কমিটির (২০২৬–২০২৭) পক্ষ থেকে খলিফার পাড়া ঐক্য পরিষদের সকল সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। তাদের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে এই মহৎ উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আসসালামু আলাইকুম।আগামী শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, চুনতি খলিফার পাড়া শাহ্ আব্বাছিয়া সিরাজুল উলুম মুনিরুল কোরআন নূরানী  মাদ...
15/04/2026

আসসালামু আলাইকুম।
আগামী শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, চুনতি খলিফার পাড়া শাহ্ আব্বাছিয়া সিরাজুল উলুম মুনিরুল কোরআন নূরানী মাদ্রাসা'র ৫১তম বার্ষিক সভা ও ঈছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

📍স্থান: মাদ্রাসা ময়দান
🕒সময়: বাদ ফজর থেকে পরদিন সকাল পর্যন্ত

উক্ত মাহফিলে সবাইকে দ্বীনি দাওয়াত রইলো।

⚽🔥 আগামীকাল ফাইনালের মহারণ! 🔥⚽খলিফার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যেই শুরু হয়েছে দারু...
23/03/2026

⚽🔥 আগামীকাল ফাইনালের মহারণ! 🔥⚽

খলিফার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্ট ইতোমধ্যেই শুরু হয়েছে দারুণ উত্তেজনা আর প্রাণবন্ত পরিবেশে। 🏆✨

চারটি শক্তিশালী দলের দুর্দান্ত পারফরম্যান্সে আজকের ম্যাচগুলো ছিল চোখ ধাঁধানো! সেরা দুই দল জায়গা করে নিয়েছে আগামীকালের গ্র্যান্ড ফাইনালে—যেখানে অপেক্ষা করছে রোমাঞ্চকর এক লড়াই। 💪⚽

🎉 ফাইনাল ম্যাচকে ঘিরে থাকছে চুনতি গ্রাম এবং চট্টগ্রাম শহর থেকে আগত বিভিন্ন সম্মানিত অতিথিদের উপস্থিতি, যা পুরো আয়োজনকে করে তুলবে আরও উৎসবমুখর ও প্রাণবন্ত।

🎯✨ বিশেষ আকর্ষণ: থাকছে আকর্ষণীয় রাইফেল ড্র!

🙌 তাই দেরি না করে সবাই চলে আসুন মাঠে, উপভোগ করুন ফুটবলের আসল উত্তেজনা এবং হয়ে উঠুন এই আনন্দময় মুহূর্তের অংশ! ⚽🔥

⚽🔥 আগামীকাল মাঠে নামছে জমজমাট লড়াই! 🔥⚽খলিফার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী...
22/03/2026

⚽🔥 আগামীকাল মাঠে নামছে জমজমাট লড়াই! 🔥⚽

খলিফার পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত রোমাঞ্চকর ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। 🏆✨

এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে খলিফার পাড়ার চারটি শক্তিশালী একাদশ—যেখানে থাকবে দারুণ প্রতিযোগিতা, উত্তেজনা আর ফুটবলের আসল রূপ! 💪⚽

বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন চুনতি গ্রামের অসংখ্য সম্মানিত অতিথিবৃন্দ, যা এই আয়োজনকে করবে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর। 🎉🤝

🎯✨ আর বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে আকর্ষণীয় রাইফেল ড্র!
সবাইকে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ রইল। 🙌⚽

﷽ 𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 ﷽🌙✨ 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 ✨🌙تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"খলিফার পাড়া ...
21/03/2026

﷽ 𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦 ﷽
🌙✨ 𝐄𝐢𝐝 𝐌𝐮𝐛𝐚𝐫𝐚𝐤 ✨🌙
تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
খলিফার পাড়া ঐক্য পরিষদ পরিবারের পক্ষ থেকে
সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 🤝💖
ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক
সুখ, শান্তি ও অফুরন্ত বরকত 🤲✨
🌸 সবাই পরিবার-পরিজন নিয়ে ভালো থাকুন
এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিন 🌸

খলিফার পাড়া ঐক্য পরিষদের পক্ষ থেকেসবার প্রতি রইলো পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙✨ঈদের পবিত্র আনন্দ ভরে উঠুক...
20/03/2026

খলিফার পাড়া ঐক্য পরিষদের পক্ষ থেকে
সবার প্রতি রইলো পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙✨

ঈদের পবিত্র আনন্দ ভরে উঠুক সবার হৃদয়,
জীবনে বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও সমৃদ্ধি। 🤲💫
পরিবার-পরিজন নিয়ে সবাই থাকুন ভালো, নিরাপদ ও আনন্দে—
এই দোয়া ও ভালোবাসা রইলো সবার জন্য। 💖🌸

19/03/2026

খলিফার পাড়া ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রবাসে অবস্থানরত সমাজের, দেশের
সকল ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক! 🌙✨
ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
প্রবাসে সবাই ভালো থাকুন—এই কামনায়। 🤲💖

🌙✨ রমজান মোবারক ✨🌙আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ আমাদেরকে আবারও পবিত্র মাহে রমজান দান করেছেন।🤲 দোয়া করি—اللَّهُمَّ بَلِّغْن...
18/02/2026

🌙✨ রমজান মোবারক ✨🌙
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ আমাদেরকে আবারও পবিত্র মাহে রমজান দান করেছেন।
🤲 দোয়া করি—
اللَّهُمَّ بَلِّغْنَا رَمَضَانَ
হে আল্লাহ! আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন।
اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ
হে আল্লাহ! এই রমজানের চাঁদকে আমাদের উপর উদিত করুন নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সাথে।
اللَّهُمَّ أَعِنَّا عَلَى صِيَامِهِ وَقِيَامِهِ
হে আল্লাহ! আমাদেরকে রোজা রাখা ও তারাবীহসহ সকল ইবাদত করার তৌফিক দান করুন।
🌸 আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও সকল আমল কবুল করুন।
আমিন 🤲

আলহামদুলিল্লাহ।দ্বিতীয়বারের মতো খলিফার পাড়া জুড়ে জিকিরের লিফলেট টাঙ্গানো সম্পন্ন হয়েছে।যারা সময় ও সহযোগিতা করেছেন স...
31/01/2026

আলহামদুলিল্লাহ।
দ্বিতীয়বারের মতো খলিফার পাড়া জুড়ে জিকিরের লিফলেট টাঙ্গানো সম্পন্ন হয়েছে।

যারা সময় ও সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।

খলিফার পাড়া ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ মামুন ভাইয়ের প্রবাস জীবন সুখের, নিরাপদ ও সফলতায় ভরপুর হোক। আল্লাহ তায়ালা তাঁকে স...
24/01/2026

খলিফার পাড়া ঐক্য পরিষদের সদস্য মোহাম্মদ মামুন ভাইয়ের প্রবাস জীবন সুখের, নিরাপদ ও সফলতায় ভরপুর হোক। আল্লাহ তায়ালা তাঁকে সব সময় হেফাজতে রাখুন—আমিন। 🤲

Address

Chunati, Lohagara
Chittagong

Telephone

+8801881381045

Website

Alerts

Be the first to know and let us send you an email when খলিফার পাড়া ঐক্য পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খলিফার পাড়া ঐক্য পরিষদ:

Share