Karnaphuli Students' Association, University of Chittagong

Karnaphuli Students' Association, University of Chittagong A united platform of Chittagong University students from Karnaphuli Upazila, working to foster connection, cooperation, and development.

কর্ণফুলী উপজেলা স্টুডেন্ট'স আ্যসোসিয়েশন ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কর্ণফুলি উপজেলার ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণ করার লক্ষে প্রতিষ্ঠিত হয় । আ্যসোসিয়েশনের অন্যান্য তথ্যসমূহ নিম্মে উল্লেখ করা হলো-
১। শিক্ষা , ভ্রাতৃত্ব ও সহযোগীতা কর্ণফুলী উপজেলা স্টুডেন্ট'স আ্যসোসিয়েশন এর মুলনীতি।
২। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কর্ণফুলী উপজেলার ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণ এই সংগঠনের মূল ল

ক্ষ্য।
৩। সংগঠন প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করে।
৪। সংগঠন প্রতিবছর ভর্তি পরবর্তী শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে ।
৫। সংগঠনের সকল সদস্যদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা ও তাদের অধিকার সংরক্ষনে সর্বদা সচেষ্ট থাকে।৬। প্রতিবছর ইফতার মাহফিল, শিক্ষা সফর সহ নানাবিধ শিক্ষামূলক অনুষ্টানের আয়োজন করে।৭।এছাড়াও কর্ণফুলী উপজেলা স্টুডেন্ট'স আ্যসোসিয়েশন এর পক্ষ হতে বিভিন্ন সামাজিক , সেবামূলক ও মানবিক কাজে অংশগ্রহন করা হয়।

ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ⚽Karnaphuli Students' Association, University of Chittagong এর সকল অ্যালামনাই, সাবেক ও...
30/05/2026

ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ⚽
Karnaphuli Students' Association, University of Chittagong এর সকল অ্যালামনাই, সাবেক ও বর্তমান সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ পরিণত হয়েছে এক উৎসবমুখর মিলনমেলায়। সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশে দিনটি হয়ে উঠেছে স্মরণীয়।

“আল্লাহর নিকট পৌঁছে না এগুলোর গোশত এবং রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।”সূরা আল হাজ্জ আয়াত - ৩৭ঈদুল আযহা সবার জ...
28/05/2026

“আল্লাহর নিকট পৌঁছে না এগুলোর গোশত এবং রক্ত; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের তাকওয়া।”

সূরা আল হাজ্জ আয়াত - ৩৭

ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন। সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক🐂

আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মরণফাঁদ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দ...
11/05/2026

আগামীকাল রোজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মরণফাঁদ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীতকরণের দাবিতে KSA সহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সকল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।

এই দাবি আমাদের সকলের প্রাণের দাবি। আমরা এই মরণফাঁদ থেকে মুক্তি চাই।

এতে আপনাদের সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

📍 স্থান: শহীদ মিনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
🕛 সময়: মঙ্গলবার, দুপুর ১২টা

শুভ নববর্ষ ১৪৩৩✨বাংলার এই উৎসব বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি।ভালো থাকুক সবাই, ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী।
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩✨
বাংলার এই উৎসব বয়ে আনুক সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি।
ভালো থাকুক সবাই, ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী।

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা……
26/03/2026

মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা……

কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর   "ইফতার মাহফিল"Karnaphuli Students' Association, Universi...
18/03/2026

কর্ণফুলী স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর "ইফতার মাহফিল"

Karnaphuli Students' Association, University of Chittagong-এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কর্ণফুলী উপজেলা হতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালমনায়ের সদস্য জনাব সালেহ জহুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যালামনাই পরিষদের সম্মানিত সমন্বয়ক ও উপদেষ্টা জনাব কামরুল ইসলাম পাভেল এবং সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ সাইফুদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি জনাব বিমল দে, সাবেক সাধারণ সম্পাদক জনাব আবুল কাসেম, সাবেক সভাপতি জনাব জাবেদ হোসেন ইমন, সাবেক সভাপতি জনাব ইমতিয়াজ হোসেন এবং জনাব মনোয়ার হোসেন।

উক্ত ইফতার মাহফিল, সংগঠনের সভাপতি ওয়াসিম আকরামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাইমের সঞ্চালনায় পরিচালিত হয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন কর্ণফুলী স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ জাবেদ, সম্মানিত সদস্যবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য অতিথিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য এবং পারস্পরিক বন্ধনের এক অনন্য উদাহরণ।

সার্বিক সহযোগিতার জন্য অ্যালমনায় পরিষদ ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেড-এর প্রতি কার্যনির্বাহী পরিষদের পক্ষ হতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

১৭ই মার্চ ২০২৬ইং(২৭শে রমজান ১৪৪৭ হিজরী)

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে ভাষা শহীদদের প্রত...
21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনে পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা! 🌙রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র...
18/02/2026

সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা! 🌙
রহমত, মাগফিরাত ও নাজাতের সুমহান বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার এই পবিত্র মাস আমাদের জীবনে বয়ে আনুক আলোর দিশা, শান্তি ও কল্যাণের বার্তা।
এই মাহে রমজানের প্রতিটি দিন হোক ইবাদত ও নেক আমলে পরিপূর্ণ, প্রতিটি রোজা হোক আত্মশুদ্ধির এক অনন্য উপলক্ষ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সিয়াম ও সকল ইবাদত কবুল করুন এবং এই বরকতময় মাসকে আমাদের জন্য রহমত ও নাজাতের মাধ্যম করে দিন।

পবিত্র মাহে রমজান সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
রমজান মোবারক।🌙

চলছে Karnaphuli Students' Association, University of Chittagong এর ক্যালেন্ডার বিতরণ।পর্যায়ক্রমে কর্ণফুলী প্রত্যেকটি স্ক...
05/02/2026

চলছে Karnaphuli Students' Association, University of Chittagong এর ক্যালেন্ডার বিতরণ।
পর্যায়ক্রমে কর্ণফুলী প্রত্যেকটি স্কুল- কলেজে ক্যালেন্ডার বিতরণ করা হবে।

৩১.০১.২০২৬ইংKarnaphuli Students' Association, University of Chittagong  -এর উপদেষ্টামণ্ডলী, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্...
01/02/2026

৩১.০১.২০২৬ইং
Karnaphuli Students' Association, University of Chittagong -এর উপদেষ্টামণ্ডলী, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক এবং বর্তমান নির্বাহী সদস্যদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্বলিত বার্ষিক ক্যালেন্ডার-২০২৬ ইং উন্মোচন করা হয়।

Address

কর্ণফুলী, চট্টগ্রাম।
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karnaphuli Students' Association, University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share