পানুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন

পানুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন চলবো মোরা ন্যায়ের পথে
পরিবতর্ন করব সমাজটাকে।

আসন্ন ১ নং বাগান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, স্মার্ট ও মাদক মুক্ত ৯ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে, মরহুম নুর আহমেদ ...
01/06/2026

আসন্ন ১ নং বাগান বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে, স্মার্ট ও মাদক মুক্ত ৯ নং ওয়ার্ড গড়ার অঙ্গীকার নিয়ে,
মরহুম নুর আহমেদ হেডম্যানের সুযোগ্য সন্তান সাবেক ছাত্রনেতা , স্বেচ্ছাসেবী, সংগঠক ও তরুণ প্রজন্মের অহংকার, পানুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন, স্বপ্নছোয়া যুব কল্যাণ সমিতি ও পানুয়া বায়তুল কুরআন নূরানী মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি পানুয়ার কৃতি সন্তান,
জনাব ফকির আলমগীর
৯ নং ওয়ার্ড হইতে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে আপনাদের সবার দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী ।

কোরবানির প্রকৃত উদ্দেশ্য কেবল পশু জবাই বা মাংস বিতরণ নয় ❗বরং নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার ও পাশবিক প্রবৃত্তিগুলোকে বি...
27/05/2026

কোরবানির প্রকৃত উদ্দেশ্য কেবল পশু জবাই বা মাংস বিতরণ নয় ❗
বরং নিজের ভেতরের লোভ, হিংসা, অহংকার ও পাশবিক প্রবৃত্তিগুলোকে বিসর্জন দেওয়া।

কোরবানির এই আত্মত্যাগের শিক্ষাকে ধারণ করে, আসুন নিজের ভেতরের পশুত্বকে দমন করে,একজন প্রকৃত মানবিক মানুষ হিসেবে গড়ে উঠি।

আমাদের ভেতরের সব নেতিবাচকতা দূর করে জীবন আলোকময় ও সুন্দর করে গড়ে তুলি।

এ প্রত্যাশায় দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক🌙

 #একটি শোক সংবাদ #মাধ্যম পানুয়া (বর্তমানে রামগড়) নিবাসী মরহুম রবিউল হক কন্টাকটারের ছোট ভাই ওরামগড় প্রেসক্লাবের কোষাধ্য...
25/05/2026

#একটি শোক সংবাদ #
মাধ্যম পানুয়া (বর্তমানে রামগড়) নিবাসী
মরহুম রবিউল হক কন্টাকটারের ছোট ভাই

রামগড় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ Shahadut Hossain কিরন ভাই এর শ্রদ্বেয় পিতা

প্রবীণ মুরুব্বী জনাব ছালে আহাম্মদ মাষ্টার
গত রাত ১২ টার সময় উনার রামগড়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

জনাব ছালে আহম্মদ মাস্টারের মৃত্যুতে আমরা পানুয়াবাসী গভীরভাবে শোকাহত।

আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি।

মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন 🤲

সমাজ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ দলের একার সম্পত্তি নয় ❗এটি একটি সমষ্টিগত জায়গা যেখানে সকলের সমান অধিকার রয়েছে।কবি বীর...
05/05/2026

সমাজ কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ দলের একার সম্পত্তি নয় ❗
এটি একটি সমষ্টিগত জায়গা যেখানে সকলের সমান অধিকার রয়েছে।
কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘রাস্তা কারও একার নয়’ কবিতায় যেমনটা ফুটিয়ে তুলেছেন, তেমনি বাস্তব জীবনেও আমাদের সামাজিক রীতিনীতি ও আইন বলে যে, সমাজ ও রাষ্ট্রীয় সম্পদ—
যেমন রাস্তা, ঘাট, পার্ক, মসজিদ, মন্দির—সব মানুষের ব্যবহারের জন্য।
কারণ এগুলো সমাজের প্রতিটি মানুষের অর্থেই পরিচালিত হয়।
এবং সমাজ গড়ে ওঠে সব মানুষের যৌথ অংশগ্রহণে।
এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই সামাজিক ও নাগরিক অধিকার সমান।
সমাজকে সুশৃঙ্খল রাখা সবার দায়িত্ব, কারণ এটি যৌথ সম্পত্তি।
এই সচেতনতা বজায় থাকলে তবেই একটি সুস্থ, শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অন্যথায় হবে তার বিপরীত,
সময়ের সাথে সাথে এ দ্বিখন্ডিত হতেও সময় লাগবে না❗

কারণ নিষ্পেষিত নিপীড়িত মানুষগুলো এক সময় জেগে ওঠে।
একক সিদ্ধান্ত কারো উপর চাপিয়ে দেওয়া ঠিক নয়!
দায়িত্বে থাকা মানে এই নয় যে আপনি / আপনারাই সবার শাসক ❗

পানুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব  ইকবাল বিন মালেক ও প্রবাসী বিষয়ক সম্প...
26/04/2026

পানুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব ইকবাল বিন মালেক ও প্রবাসী বিষয়ক সম্পাদক জনাব মোতালেব হোসেন ও সদস্য মাহাবুব আলম (পুলিশ সদস্য) ও মোঃ শাহিন আকবর, পানুয়া বায়তুল কুরআন নূরানী মাদ্রাসার নির্মাণ কাজ পরিদর্শনে আসলে, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র মাদ্রাসার শিক্ষকও মাদ্রাসা পরিচালনার কমিটির এর সাধারণ সম্পাদক ডাঃ আনোয়ার হোসেন ও সদস্য আজিজুল হক সাগর ও শরীফ উদ্দিন উদ্দিন সহ অন্যান্যরা।
এ সময় তারা মাদ্রাসার বিভিন্ন খুঁটিনাটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
অত্র মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সর্বদা মাদ্রাসার পাশে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আলহামদুলিল্লাহ, দুবাই প্রবাসী ইমরান ভাই নির্মাণাধীন পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসার জন্য ৬২০০ /-টাকা মুক্ত হচ্ছে দ...
13/04/2026

আলহামদুলিল্লাহ,
দুবাই প্রবাসী ইমরান ভাই নির্মাণাধীন পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসার জন্য ৬২০০ /-টাকা মুক্ত হচ্ছে দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক আমিন 🤲

প্রিয় ভাই ও বন্ধুরা,
আসুন কোমলমতি শিশুদের কুরআনের আলোয় আলোকিত করতে আপনার সাধ্যমত মাদ্রাসাটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই!

পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসা একটি দ্ধীনি শিক্ষা প্রতিষ্ঠান
এটি ২০২২ সালের জানুয়ারি মাসে ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে পথ চলা শুরু করে, বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১১০ জন ।
কিন্তু মাদ্রাসাটির নিজস্ব কোন ঘর না থাকায় অস্থায়ীভাবে পানুয়া জামে মসজিদের বারান্দায় ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হচ্ছে।
ইতিমধ্যে দানকৃত জায়গার মধ্যে মাদ্রাসাটি ঘর নির্মাণের কাজ চলিতেছে।
মাদ্রাসাটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হওয়ায়, আর্থিকভাবে পাচ্ছিনা কোন সহযোগিতা। বর্তমানে আর্থিক সংকটের কারণে মাদ্রাসাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।

তাই আপনার সাধ্যমতো যাকাত, সাদকার একটা অংশ দিয়ে আপনিও শরীক হতে পারেন এই মহতী কাজে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:

(مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ ) [البقرة:245]

কে আছে, যে আল্লহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। -সূরা আল বাকারা:২৪৫

আবু হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে - আর আল্লাহ হালাল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না - আল্লাহ তাআলা তা তাঁর ডান হাতে গ্রহণ করেন এরপর তিনি তা লালন করেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে, এমনকি একসময় সে সদকা পাহাড়তুল্য হয়ে যায়।’ -বর্ণনায় বুখারী ও মুসলিম

দয়া করে লেখাটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব কেও দ্বীনি কাজে শরিক হওয়ার দাওয়াত পৌঁছে দিন।

নিবেদক
পরিচালনা পরিষদ
পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসা

বিকাশঃ-01728360004(পার্সোনাল)

যোগাযোগ 📲

সৌদি আরব:- +966571060758
বাংলাদেশ +8801817777885
+8801728360004

#শিক্ষণীয়
#ইসলামেরআলো
#ইসলামেরপথ

আসসালামু আলাইকুম, দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের, পানুয়া সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সকল সদস্যদের পক্...
19/03/2026

আসসালামু আলাইকুম,
দেশ ও বিদেশে অবস্থানরত সকল ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের, পানুয়া সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সকল সদস্যদের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
🥀ঈদ মোবারক🥀
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

আলহামদুলিল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এ পবিত্র রমজান মা‌সে পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসার জন্য ১০০০/-টাকা ম...
09/03/2026

আলহামদুলিল্লাহ,
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এ পবিত্র রমজান মা‌সে পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসার জন্য ১০০০/-টাকা মুক্ত হচ্ছে দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক আমিন।

প্রিয় ভাই ও বন্ধুরা,
আসুন কোমলমতি শিশুদের কুরআনের আলোয় আলোকিত করতে এ পবিত্র রমজান মাসে সাধ্যমত মাদ্রাসাটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই!

পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসা একটি দ্ধীনি শিক্ষা প্রতিষ্ঠান
এটি ২০২২ সালের জানুয়ারি মাসে ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে পথ চলা শুরু করে, বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১১০ জন ।
কিন্তু মাদ্রাসাটির নিজস্ব কোন ঘর না থাকায় অস্থায়ীভাবে পানুয়া জামে মসজিদের বারান্দায় ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হচ্ছে। ইতিমধ্যে দানকৃত জায়গার মধ্যে মাদ্রাসাটি ঘর নির্মাণের কাজ চলিতেছে।
মাদ্রাসাটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হওয়ায়, আর্থিকভাবে পাচ্ছিনা কোন সহযোগিতা। আর আর্থিক সংখ্যাটি প্রায় নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।

তাই এই পবিত্র রমজান মাসে আপনার সাধ্যমতো যাকাত, সাদকা, ফিতরার একটা অংশ দিয়ে আপনিও শরীক হতে পারেন এই মহতী কাজে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:

(مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ ) [البقرة:245]

কে আছে, যে আল্লহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। -সূরা আল বাকারা:২৪৫

আবু হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে - আর আল্লাহ হালাল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না - আল্লাহ তাআলা তা তাঁর ডান হাতে গ্রহণ করেন এরপর তিনি তা লালন করেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে, এমনকি একসময় সে সদকা পাহাড়তুল্য হয়ে যায়।’ -বর্ণনায় বুখারী ও মুসলিম

দয়া করে লেখাটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব কেও দ্বীনি কাজে শরিক হওয়ার দাওয়াত পৌঁছে দিন।

নিবেদক
পরিচালনা পরিষদ
পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসা

বিকাশঃ-01728360004(পার্সোনাল)

যোগাযোগ 📲

সৌদি আরব:- +966571060758
দুবাই:-‎‎ ‎ +971527581563‎
ওমান:- ‎ +96898785694‎
কাতার:- +97450140972
বাংলাদেশ +8801817777885
+8801728360004

#শিক্ষণীয়
#ইসলামেরআলো
#ইসলামেরপথ

আলহামদুলিল্লাহ, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এ পবিত্র রমজান মা‌সে পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসার জন্য ৫০০০/-টাকা ম...
08/03/2026

আলহামদুলিল্লাহ,
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই এ পবিত্র রমজান মা‌সে পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসার জন্য ৫০০০/-টাকা মুক্ত হচ্ছে দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক আমিন।

প্রিয় ভাই ও বন্ধুরা,
আসুন কোমলমতি শিশুদের কুরআনের আলোয় আলোকিত করতে এ পবিত্র রমজান মাসে সাধ্যমত মাদ্রাসাটির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই!

পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসা একটি দ্ধীনি শিক্ষা প্রতিষ্ঠান
এটি ২০২২ সালের জানুয়ারি মাসে ৩৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে পথ চলা শুরু করে, বর্তমানে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় ১১০ জন ।
কিন্তু মাদ্রাসাটির নিজস্ব কোন ঘর না থাকায় অস্থায়ীভাবে পানুয়া জামে মসজিদের বারান্দায় ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হচ্ছে। ইতিমধ্যে দানকৃত জায়গার মধ্যে মাদ্রাসাটি ঘর নির্মাণের কাজ চলিতেছে।
মাদ্রাসাটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হওয়ায়, আর্থিকভাবে পাচ্ছিনা কোন সহযোগিতা। আর আর্থিক সংখ্যাটি প্রায় নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে।

তাই এই পবিত্র রমজান মাসে আপনার সাধ্যমতো যাকাত, সাদকা, ফিতরার একটা অংশ দিয়ে আপনিও শরীক হতে পারেন এই মহতী কাজে।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন:

(مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ ) [البقرة:245]

কে আছে, যে আল্লহকে উত্তম ঋণ দেবে, ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। -সূরা আল বাকারা:২৪৫

আবু হুরাইরা রাদিআল্লাহু তাআ'লা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সদকা করে - আর আল্লাহ হালাল ব্যতীত অন্য কিছু গ্রহণ করেন না - আল্লাহ তাআলা তা তাঁর ডান হাতে গ্রহণ করেন এরপর তিনি তা লালন করেন, যেমন তোমাদের কেউ তার ঘোড়ার বাচ্চাকে লালন করে, এমনকি একসময় সে সদকা পাহাড়তুল্য হয়ে যায়।’ -বর্ণনায় বুখারী ও মুসলিম

দয়া করে লেখাটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধব কেও দ্বীনি কাজে শরিক হওয়ার দাওয়াত পৌঁছে দিন।

নিবেদক
পরিচালনা পরিষদ
পানুয়া বাইতুল কুরআন নূরানী মাদ্রাসা

বিকাশঃ-01728360004(পার্সোনাল)

যোগাযোগ 📲

সৌদি আরব:- +966571060758
দুবাই:-‎‎ ‎ +971527581563‎
ওমান:- ‎ +96898785694‎
কাতার:- +97450140972
বাংলাদেশ +8801817777885
+8801728360004

#শিক্ষণীয়
#ইসলামেরআলো
#ইসলামেরপথ

সৌদি আরবে বসবাসকারী এক প্রবাসী বলছেন:একদিন আমার কাফিল (স্পনসর) যাকাত বিতরণ করার সিদ্ধান্ত নিলেন। আমাকেও সঙ্গে নিলেন। গাড...
25/02/2026

সৌদি আরবে বসবাসকারী এক প্রবাসী বলছেন:

একদিন আমার কাফিল (স্পনসর) যাকাত বিতরণ করার সিদ্ধান্ত নিলেন। আমাকেও সঙ্গে নিলেন। গাড়িতে যাকাতের খাম রাখা ছিল, প্রত্যেক খামে পাঁচ হাজার রিয়াল ছিল। এটা ছিল পবিত্র রমজান মাস। আমরা দুজন উপকূলীয় এলাকার গ্রামের দিকে রওনা দিলাম, যেখানে দারিদ্র্য ও অভাবের বাস।

একটা গ্রাম থেকে বেরিয়ে জেদ্দা-জাজান মহাসড়কে এসে দূর থেকে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। জ্বলন্ত রোদে এক বৃদ্ধ একা, খোলা মরুভূমির রাস্তায় হাঁটছেন। বয়স দেখে মনে হয় সত্তর বছর বা তার কিছু বেশি, কিন্তু শরীরে এখনও শক্তি অবশিষ্ট ছিল। বন্ধু বললেন: “এই বৃদ্ধ এই মরুভূমিতে কী অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন?” ড্রাইভার বলল: “নিশ্চয়ই এ কোনো ইয়েমেনি, অবৈধ পথে এসেছে।”

গাড়ি থামানো হল, বৃদ্ধের কাছে গিয়ে সালাম দিলাম। জিজ্ঞাসা করলাম: “কোথা থেকে এসেছেন?” তিনি বললেন: “ইয়েমেন থেকে।” তারপর জিজ্ঞাসা করা হল: “কোথায় যাচ্ছেন?” উত্তর এল: “মক্কা মুকাররমায়, বাইতুল্লাহর দর্শন করতে, উমরাহ করতে।”

আমরা বললাম: “আইনি পথে এসেছেন?”

তিনি বললেন: “না, আমার কাছে এত সম্পদ কোথায়। প্রবেশের জন্য দুই হাজার রিয়াল জামানত দেওয়া বাধ্যতামূলক ছিল, আর আমার কাছে মোট দুইশ রিয়াল ছিল। একশ রিয়াল যানবাহনে খরচ হয়ে গেছে, একশ রিয়াল বাকি আছে। তারপর থেকে পায়ে হেঁটে চলছি।”

বন্ধু জিজ্ঞাসা করলেন: “কতদিন ধরে হাঁটছেন?”

তিনি বললেন: “ছয় দিন ধরে একটানা যাত্রায় আছি।”

তারপর জিজ্ঞাসা করা হল: “রোজা রেখেছেন?”

তিনি বললেন: “হ্যাঁ, রোজাদার।”

এটা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। রোদ, ক্ষুধা, তৃষ্ণা, দীর্ঘ যাত্রা—তবুও রোজা! আমরা জিজ্ঞাসা করলাম: “এত চেকপয়েন্ট থেকে কীভাবে পার হয়ে গেলেন?”

বৃদ্ধ বললেন: “ওই রবের কসম যিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি প্রত্যেক চেকপয়েন্টের কাছ দিয়ে গেছি কিন্তু কেউ আমাকে থামায়নি।”

তিনি আরও বললেন: “কিছুক্ষণ আগে একটা দল আমাকে ধরে থানায় নিয়ে গিয়েছিল। কিন্তু যখন আমি বললাম আমার উদ্দেশ্য শুধু বাইতুল্লাহর জিয়ারত, তখন তারা আমাকে ছেড়ে দিয়েছে।”

এটা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠল। সুবহানাল্লাহ! আল্লাহ নিজেই এই বান্দার জন্য রাস্তা সহজ করে দিয়েছেন। আমার কাফিল সাহেব অজান্তেই দুটো খাম বৃদ্ধের হাতে দিয়ে দিলেন। তিনি ধন্যবাদ জানালেন কিন্তু জানতেন না যে তাতে কত টাকা আছে। আমি বললাম: “খাম খুলে টাকা নিরাপদে রাখুন।” যখন তিনি খাম খুলে দেখলেন দশ হাজার রিয়াল, তখন অবাক ও বিস্ময়ে গাড়ির মধ্যে পড়ে গেলেন। চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আর জিভে শুধু এই কথা: “এসব আমার জন্য? এত বড় অঙ্ক সব আমার জন্য?”

আমরা তাকে সচেতন করতে পানি ছিটিয়ে দিলাম। হুঁশ ফিরে এলে তিনি বলতে লাগলেন: “ইয়েমেনে আমার একটা ছোট বাড়ি আছে। তার সঙ্গে একটা জমি ছিল যেটা আমি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি। সেই জমিতে আমি ছেলেমেয়েদের সঙ্গে মিলে মসজিদ তৈরি করেছি। ভবন তৈরি হয়ে গেছে, কিন্তু মেঝে আর কিছু জিনিস বাকি আছে। আমি এই চিন্তায় ছিলাম যে টাকা কোথা থেকে আসবে। আজ আল্লাহ আপনাদের মাধ্যমে আমাকে তা দান করেছেন।”

এটা শুনে আমাদের চোখেও অশ্রু ঝরতে লাগল। তখন মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী গুঞ্জরিত হল:

“যার উদ্দেশ্য আখিরাত হয়, আল্লাহ তার অন্তরে স্বচ্ছলতা দান করেন, তার কাজগুলোকে সংগঠিত করে দেন এবং দুনিয়া নিজেই তার কাছে মাথা নত করে আসে। আর যার চিন্তা শুধু দুনিয়া নিয়ে, আল্লাহ তার দারিদ্র্যকে তার চোখের সামনে রেখে দেন, তার কাজগুলোকে ছিন্নভিন্ন করে দেন এবং দুনিয়া থেকে তাকে তাই দেওয়া হয় যা তার ভাগ্যে লেখা।”

আমার কাফিল ইশারা করলেন আর আরও দুটো খাম বৃদ্ধকে দিয়ে দিলেন। এভাবে মোট টাকা হল বিশ হাজার রিয়াল। বৃদ্ধের চোখ থেকে অশ্রুর ঝর্ণা থামছিল না। তিনি একটানা দোয়া করতে থাকলেন আর বারবার বলতে থাকলেন: “আল্লাহ পাখির মতো আমার রিজিক পৌঁছে দিয়েছেন।”

সত্যিই সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদিস মনে পড়ে গেল:

“যদি তোমরা আল্লাহর উপর তেমনি ভরসা কর যেমনটা করা উচিত, তাহলে আল্লাহ তোমাদেরকে তেমনি রিজিক দেবেন যেমন পাখিদের দেন সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে।”

এই ঘটনা এটার জীবন্ত প্রমাণ যে, যে বান্দা খাঁটি মনে আল্লাহর দরজা আঁকড়ে ধরে, তার জন্য রাস্তাগুলো সহজ হয়ে যায়। এটা খাঁটি দিল থেকে বের হওয়া দোয়া ও তাওয়াক্কুলের শক্তির জ্বলজ্বলে প্রমাণ। আল্লাহ তাআলা আমাদেরকেও এই সম্পদ নসিব করুন।
©️®️ পোস্ট

Address

Chittagong

Telephone

+966571060758

Website

Alerts

Be the first to know and let us send you an email when পানুয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share