Betagi Rahmania Madrasah Alumni Association

Betagi Rahmania Madrasah Alumni Association বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ -
Betagi Rahmania Madrasah Alumni

27/11/2025
২৮ নভেম্বর শুক্রবার বেতাগী রহমানিয়া মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের প্রস্তুতি সভাচট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জ...
25/11/2025

২৮ নভেম্বর শুক্রবার বেতাগী রহমানিয়া মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের প্রস্তুতি সভা

চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ১ম পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা আগামী ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকাল ৩টায় বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে । বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ আবদুশ শাকুর সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের সভায় উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ।

একটি শোক সংবাদ আমরা অতীব ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি যে, আমাদের পরম সম্মানিত শিক্ষক আমাদের গ্রাম বেতাগীর অন্যতম সৃজনশীল ব্...
07/08/2025

একটি শোক সংবাদ
আমরা অতীব ভারাক্রান্ত ভাবে জানাচ্ছি যে, আমাদের পরম সম্মানিত শিক্ষক আমাদের গ্রাম বেতাগীর অন্যতম সৃজনশীল ব্যক্তিত্ত, জ্ঞান তাপস, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রবীন প্রাক্তন শিক্ষক, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র আরাফাত রহমান মাসুদ Masud Rahman , মোহাম্মদ উলফাতুর রহমান ও শাকিলা আরেফীন তামান্না'র পরম সম্মানিত আব্বা জনাব মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান (শফিক বড়দা) আজ ভোরে ইন্তেকাল করেছেন।।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন!
তিনি দরবার-এ বেতাগী আস্তানা শরীফ, রাঙ্গুনীয়া,চট্টগ্রাম। এর প্রতিষ্টাতা সৈয়দুল আজম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান রহঃ এর ভাগিনা মরহুম মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রহঃ এর সন্তান ছিলেন!!.
উনার ইন্তেকালে
উনার ইন্তেকালে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ Betagi Rahmania Madrasah Alumni Association এর আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমান Muhammad Obidur Rahman ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুস শাকুর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ! আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন
জানাজার সময় ও স্থান! -
আজ ৭ আগস্ট, ২০২৫ বিকাল ৫: ৩০ মিনিটে বেতাগী চম্পাতলী হযরত আল্লামা হাফেজ শাহ বজলুর রহমান রহঃ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।

একটি শোক সংবাদ বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র  বেতাগী উত্তর পাড়া নিবাসী মোহাম্মদ রাইহান কয়েকদিন আগ...
26/07/2025

একটি শোক সংবাদ
বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র বেতাগী উত্তর পাড়া নিবাসী মোহাম্মদ রাইহান কয়েকদিন আগে প্রবাসে কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।।
ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন!!
এত অল্প বয়সে তার এই ইন্তেকালে আমরা সত্যিই বাকরুদ্ধ!! আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।।

জানাজার সময় ও আপডেট ঃ
আজ ২৬ জুলাই ২০২৫ কাতার হতে তার লাশ বাংলাদেশে আসবে। আজ দুপুর ২ ঘটিকার সময় বেতাগী চম্পাতলী হযরত শাহ বজলুর রহমান রহঃ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।
বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর পক্ষ থেকে সকলকে জানাজায় অংশগ্রহণ করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি!!

26/07/2025

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

05/05/2025

এই প্যাজে কোন রকম রাজনৈতিক পোস্ট ও মাদরাসার সংশ্লিষ্ট ব্যতিত পোস্ট না করার অনুরোধ জানাচ্ছি

একটি শোক সংবাদ বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসা'র সাবেক ছাত্র  ও প্রাক্তন ছাত্র পরিষদের আজীবন সদস্য এবং বেতাগী...
10/12/2024

একটি শোক সংবাদ
বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসা'র সাবেক ছাত্র ও প্রাক্তন ছাত্র পরিষদের আজীবন সদস্য এবং বেতাগী আনজুমানে রহমানিয়া ওমান শাখার প্রতিষ্ঠাতা সভাপতি পশ্চিম বেতাগী নিবাসী জনাব মুহাম্মদ জাবেদুল ইসলাম এর পরম সম্মানিত আব্বাজান জনাব মোহাম্মদ রফিক মিয়া ইন্তেকাল করেছেন!
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন!!
উনার ইন্তেকালে বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ Betagi Rahmania Madrasah Alumni Association এর আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমান Muhammad Obidur Rahman ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুস শাকুর প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ! আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন!
জানাজার সময় : পরিবর্তন
আগামীকাল বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ সকাল ১০ টার সময় পশ্চিম বেতাগী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে!

একটি শোক সংবাদ বেতাগী আনজুমানে রহমানিয়ার পরিচালনাধীন বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র ও বেতাগী রহমানিয়া ...
09/12/2024

একটি শোক সংবাদ
বেতাগী আনজুমানে রহমানিয়ার পরিচালনাধীন বেতাগী রহমানিয়া হাফেজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আজীবন সদস্য ও প্রাক্তন ছাত্র এডভোকেট মোহাম্মদ জয়নাল আবেদীন Joynul Abedin এর পরম সম্মানিত চাচা এবং ২০১৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আসমা আক্তার এর পরম সম্মানিত আব্বাজান রাঙ্গুনীয়া বেতাগী দক্ষিন পাড়া নিবাসী হাফেজ মোহাম্মদ এয়াকুব মিয়া আজ রাত ৯.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন!
উনার ইন্তেকালে Betagi Rahmania Madrasah Alumni Associationবেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ এর আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমান Muhammad Obidur Rahman ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুস শাকুর গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
জানাজার সময় :
আজ ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার বিকাল ৩ ঘটিকায় বেতাগী চম্পাতলী আল্লামা হাফেজ বজলুর রহমান (রহঃ) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।

একটি শোক সংবাদ বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার প্রাক্তন ছাত্র পোর্ট সিটি ইন্টারন্যাশনাল  ইউনিভার্সিটির সিনিয়...
08/11/2024

একটি শোক সংবাদ
বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার প্রাক্তন ছাত্র পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিনিয়র প্রভাষক মুহাম্মদ ইশতিয়াক রেযা Muhammad Ishtiaq এর পরম সম্মানিত আম্মাজান ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন!
আজ রাত ৯:৩০ মিনিটে বেতাগী ঢেমিরছড়া গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।

উনার ইন্তেকালে দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মাঃজিঃআলী) ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান Muhammad Obidur Rahman গভীর শোক প্রকাশ করেছেন! আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন

একটি শোক সংবাদ বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার প্রাক্তন ছাত্র মাওলানা মুহাম্মদ ইলিয়াছ করিম ক্বাদেরী এর পরম ...
02/10/2024

একটি শোক সংবাদ
বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার প্রাক্তন ছাত্র মাওলানা মুহাম্মদ ইলিয়াছ করিম ক্বাদেরী এর পরম সম্মানিত আব্বাজান জনাব মোহাম্মদ আনোয়ার মিয়া তালুকদার সাহেব আজ ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন!
আজ ২ অক্টোবর, ২০২৪ বুধবার বাদআছর বেতাগী চম্পাতলী হযরত শাহ বজলুর রহমান রহঃ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে।
উনার ইন্তেকালে দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্ (মাঃজিঃআলী) ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান Muhammad Obidur Rahman গভীর শোক প্রকাশ করেছেন! আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন

Address

দরবার এ বেতাগী আস্তানা শরীফ, বেতাগী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
Chittagong
4348

Telephone

+8801818625471

Website

Alerts

Be the first to know and let us send you an email when Betagi Rahmania Madrasah Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Betagi Rahmania Madrasah Alumni Association:

Share