28/08/2025
ডিপ্লোমা ডিগ্রিধারী ইঞ্জিনিয়াররা নিজেদের নামের শুরুতে ইঞ্জিনিয়ার লিখতে পারবেনা, এটা কেমন কথা বুঝতে পারছি না!! বুয়েটের ইঞ্জিনিয়ারদের আপত্তি থাকলে তারা নামের শুরুতে সিম্পলি "ডিপ্লোমা ইঞ্জিনিয়ার/প্রকৌশলী" লিখতে পারে। তবে সবচেয়ে ভালো হয় USA/পশ্চিমা বিশ্বের মত Professional Engineering Exam এর মাধ্যমে উত্তীর্ণ হয়ে নামের শেষে "P.E." বা "প্রফেশনাল ইঞ্জিনিয়ার" যোগ করলে পার্থক্য সুস্পষ্ট হয়ে যাবে। অবশ্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য অনুরূপ পরীক্ষার ব্যবস্থা থাকলে সেখানে তারা "প্রফেশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার" শব্দটি যোগ করতে পারেন। এ বিষয়টি নিয়ে কেন কাদা ছোড়াছড়ি হচ্ছে তা বোধগম্য নয়। অহংকারের কারণেই এসব হচ্ছে বলে মনে হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তুচ্ছ তাচ্ছিল্য করা মোটেই কাম্য নয়, তবে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেভাবে বুয়েটের শিক্ষার্থী বা বুয়েট (Bangladesh University of Engineering and Technology) থেকে পাস করা ইঞ্জিনিয়ারদের সম্পর্কে লেখালেখি করছে সেটি আসলেই শিষ্টাচার বহির্ভূত। সবাই জানে অত্যন্ত মেধাবী না হলে এশিয়ার অন্যতম সেরা বিদ্যাপীঠ বুয়েটে চান্স পাওয়া মোটেই সম্ভব নয়। দেশের মেধাবী শিক্ষার্থীদের সম্পর্কে বাজে কথা যারা লিখছে তারা নিজেদের অবস্থা সম্পর্কে মূল্যায়ন করতে অপারগ।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বুয়েটে থেকে পাস করা বা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিএসসি ইঞ্জিনিয়ারদের সমকক্ষ ভাবা মোটেই ঠিক নয়। বুয়েটের সাথে বাংলাদেশের অন্য কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনা করাই হাস্যকর। বুয়েট বাংলাদেশের গর্ব। শুভ বুদ্ধির উদয় হোক।
- Mohammad Nasir
সাবেক শিক্ষার্থী , বুয়েট ।
Country Representative , Minhaj ul Quran International Bangladesh.