Chattogram E-commerce Family - CEF
- Home
- Bangladesh
- Chittagong
- Chattogram E-commerce Family - CEF
ক্রেতা বান্ধব উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি কাজ করে যাচ্ছে
Address
Chittagong
Website
Alerts
Be the first to know and let us send you an email when Chattogram E-commerce Family - CEF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Shortcuts
Category
চট্টগ্রাম ই-কমার্স ফ্যামিলি
গ্রুপের নিয়ম
পরিবারের সদস্য বাড়ার সাথে সাথে পরিবারটিকে যারা যারা পরম যত্নে দেখভাল করে আসছেন তাদের দায়িত্বও দিন দিন বেড়ে যাচ্ছে। নিজেদের পরিবারকে বঞ্চিত করেও গ্রুপের অনেক এডমিন/মডারেটর এই পরিবারের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সবার অবগতির জানাচ্ছিযে তারা যে কাজটা করে যাচ্ছেন সেটা একটা থ্যাংকসলেস জব। তাদের অবদানের জন্য কেউ তাদেরকে তেমন ধন্যবাদ জানায় না কিন্তু পান থেকে চুন খসলেই তাদের দিকে অভিযোগের তীর ছুটে যায়। সবকিছু সয়েই তারা প্রিয় গ্রুপটাকে নির্ঝঞ্ঝাট ও নিরপেক্ষ রাখার প্রানান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, ইদানিং দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যক্তি গ্রুপের স্বাভাবিক সৌন্দর্য বিনষ্ট করে নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত হয়ে পড়ছেন। গ্রুপের আদর্শের সাথে যায়না এমন কমেন্ট ও পোস্ট বেশী বেশী দিচ্ছেন যেগুলো ডিক্লাইন করলে আবার কটু কথাও শোনাচ্ছেন। কেউ কেউ গ্রুপের এডমিন বা মডারেটরদের বিভিন্ন কর্মকান্ডের জন্য অযৌক্তিকভাবে জবাবদীহিতাও চাচ্ছেন। ব্যাপারটা মাঝে মাঝে খুব হতাসার। তবে আশার কথা হচ্ছে এমন ব্যক্তির সংখ্যা খুবই নগন্য, হাতে গোনা দুই একজন মাত্র।
বিভিন্ন বিষয় বিবেচনা করে গ্রুপের কিছু নিয়ম নীতি পরিবর্তন করা হয়েছে যাতে গ্রুপটিকে আরো সুশৃংখলভাবে পরিচালনা করা যায়। আশাকরি গ্রুপের সকল মেম্বার নিয়মগুলো ভালোভাবে পড়ে নিবেন। সবাই সবার প্রতি শ্রদ্ধাভাজন থেকে গ্রুপ থেকে উপকৃত হবেন। এডমিন মডারেটরদের তাদের প্রাপ্য সম্মান দিবেন। আশাকরি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। গ্রুপের আদর্শ ও সৌন্দর্য্যের সাথে যায়না এমন কিছু করে আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।
সবার সুবিধার্থে নিয়মগুলো নিন্মে দেয়া হলঃ