আনজুমানে এশায়াতে ইসলাম

আনজুমানে এশায়াতে ইসলাম আঞ্জুমানে এশায়েতে ইসলাম একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন। স্থাপিত-১৯৭৯ সাল।

📌সংক্ষিপ্ত জীবনী অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা  💐আল্লাামা মুফতি একরাম হোসাইন ওয়াদুদী হাফিজাহুল্লাহ💝আল-জামিয়া আল-ইসলামিয়...
04/04/2026

📌সংক্ষিপ্ত জীবনী
অত্র সংগঠনের সম্মানিত উপদেষ্টা
💐আল্লাামা মুফতি একরাম হোসাইন ওয়াদুদী হাফিজাহুল্লাহ💝

আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া—এটি কেবল একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং এটি এক দীপ্তিমান জ্যোতিষ্ক, এক সোনালি ঐতিহ্যের নাম, এক আধ্যাত্মিক বাতিঘর—যা যুগে যুগে দীনি ইলম, রূহানিয়াত এবং আমল-আখলাকের উজ্জ্বল প্রদীপ অসংখ্য হৃদয়ে প্রজ্বলিত করে আসছে।

এটি এক জীবন্ত কিংবদন্তি—যেখানে ইলম ও তাযকিয়ার সুশৃঙ্খল সাধনা, তাকওয়া ও ইখলাসের পবিত্র দীক্ষা, এবং ইসলামের আসমানী সৌন্দর্যের অফুরন্ত বিকাশ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সযত্নে লালিত ও সংরক্ষিত হয়ে আসছে। কালের পরিক্রমায় এই মহিমান্বিত প্রতিষ্ঠানের নেতৃত্বভার যাঁরা বহন করেছেন, তাঁরা শুধু ব্যক্তি ছিলেন না; তাঁরা ছিলেন দীপ্ত দীপশিখা, আসমানী আহ্বানের নিরবিচল বাহক। কেউ ছিলেন কুতুবুল যামান, কেউ শায়খুল আরব ওয়াল আ‘জম, কেউ মুফাক্কিরে ইসলাম, কেউ বা হাদিয়ে যামান—কিন্তু সকলের অন্তরে ছিল একই আলো: আল্লাহর ভালোবাসা, রাসূল ﷺ-এর সুন্নাহর প্রতি অকৃত্রিম আনুগত্য এবং উম্মতের কল্যাণে আত্মনিবেদনের অদম্য স্পৃহা।

আল্লামা শাহ মুফতি আজিজুল হক (রহ.), আল্লামা হাজী ইউনুছ (রহ.), আল্লামা হারুন ইসলামাবাদী (রহ.), আল্লামা নূরুল ইসলাম কাদিম (রহ.), আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী (রহ.), আল্লামা শাহ আবু তাহের নদভী কাসেমী (রহ.)—তাঁরা ছিলেন সেইসব রূহানী মহীরুহ, যাঁদের শেকড় প্রোথিত ছিল কুরআন-সুন্নাহর গভীরতম মাটিতে। তাঁদের জ্ঞানের শাখা-প্রশাখা বিস্তৃত হয়ে উম্মতের ক্লান্ত হৃদয়ে ছায়া দিত, দীনদারদের আত্মাকে শীতল করত, আর যুগে যুগে আলো ছড়িয়ে দিত প্রজন্মান্তরে।

তাঁদের তাকওয়া ছিল সুবাসিত চন্দনের মতো, পরহেজগারি ছিল নির্মল ঝর্ণাধারার ন্যায়। আমানতের ভার তাঁদের কাঁধে নত করত, আর ইখলাস তাঁদের অন্তরে জ্বালিয়ে রাখত দীপ্ত অগ্নিশিখা। তাঁরা ছিলেন আলোকবর্তিকা—অন্ধকার সময়ে দিকনির্দেশনা দানকারী, নির্জন দ্বীনের বাগিচায় সূর্যের আলো। তাঁদের মুজাহাদা উৎসারিত হতো অন্তরের গভীর থেকে, আর তাঁদের কোরবানি ছিল রাতের আঁধারে কান্নাভেজা সিজদার নিভৃত আর্তনাদ। এই ত্যাগ ও সাধনারই সুফল—আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। আজও এটি দীপ্ত, জ্যোতির্ময়; বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে নিরবচ্ছিন্নভাবে আলো ছড়িয়ে যাচ্ছে।

এই দীপ্তি কখনো নিভে যাবে না, এই শিখা কখনো ম্লান হবে না। যুগের পর যুগ, মনোনীত মুখলেস রাহবারদের হাতে এ প্রতিষ্ঠান এগিয়ে যাবে অনন্ত অভিযাত্রায়—যার গন্তব্য আল্লাহর সন্তুষ্টি, আর সঙ্গী হবে সচ্চরিত্রের অবিনাশী ধারা।

পরিচালনার ধারাবাহিকতায় এবার এই দীপ্ত মিনারের দায়িত্ব অর্পিত হয়েছে অত্র জামিয়ার শায়খে সালেস, আল্লামা মুফতি একরাম হোসাইন ওয়াদূদী হাফিজাহুল্লাহ-এর হাতে।

❖ জন্ম ও বংশপরিচয়
তিনি ১৯৬৭ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার অন্তর্গত তুলাতলী গ্রামের এক সম্ভ্রান্ত ও দ্বীনদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মুহাম্মদ হোসাইন (রহ.) ছিলেন বিনয়, তাকওয়া ও খোদাভীতির অনন্য প্রতিচ্ছবি। ১৩৯৮ হিজরিতে জুমাবারে তিনি ৪৬ বছর বয়সে ইন্তিকাল করেন।
তাঁর পিতামহ শায়খ মাওলানা আব্দুল ওয়াদুদ তুলাতলী (রহ.) ছিলেন দেশের অন্যতম প্রখ্যাত মুহাদ্দিস। তাঁর ইলমের বরকতেই বাংলার ঘরে ঘরে হাদিসের আলো পৌঁছে যায়। তাঁর কাছেই শিক্ষা গ্রহণ করেন কুতুবুল আলম শায়খুল ইসলাম আল্লামা মুফতি আজিজুল হক (রহ.)। এমনই ইলমী ও তাকওয়াময় পরিবেশে তাঁর বেড়ে ওঠা।

❖ শিক্ষাজীবন
প্রাথমিক শিক্ষা লাভ করেন মাদরাসায়ে মুখলেছিয়া (পুকুরিয়া) ও মাদরাসায়ে রশিদিয়া (বশরত নগর)-এ।
১৯৮০ সালে জামিয়া ইসলামিয়া পটিয়ায় ভর্তি হন এবং ১৯৮৬ সালে কৃতিত্বের সাথে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। মেধা, স্মৃতিশক্তি ও অধ্যবসায়ের মাধ্যমে প্রতিটি স্তরে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
তাঁর উল্লেখযোগ্য উস্তাদদের মধ্যে রয়েছেন—আল্লামা আনযার শাহ কাশ্মীরী (রহ.), আল্লামা আব্দুস সামাদ আমিরাবাদী (রহ.), আল্লামা ইসহাক রাঙ্গুনবী (রহ.), আল্লামা শাহ আইয়ুব (রহ.), আল্লামা মুফতি আব্দুর রহমান (রহ.), আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী (রহ.), এবং শাইখুল মাকুলাত আল্লামা ক্বারী ইলিয়াস (দা.বা.) প্রমুখ।

❖ উস্তাদদের মূল্যায়ন
তাঁর উস্তাদগণ তাঁকে অত্যন্ত মেধাবী ও যোগ্য ছাত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
মুফতি আব্দুর রহমান (রহ.) বলেন: “তিনি ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন।”
ক্বারী ইলিয়াস (হাফি.) বলেন: “পটিয়া মাদরাসায় আমার একটি বিশেষ ছাত্র আছে—মাওলানা একরাম হোসাইন ওয়াদূদী।”
আল্লামা শাহ আইয়ুব (রহ.) বলেন: “জটিল কিতাবসমূহ তিনি অত্যন্ত সুন্দরভাবে পাঠদান করতে সক্ষম।”

❖ কর্মজীবন
তিনি মাদরাসায়ে হেমায়েতুল ইসলাম কৈয়গ্রামে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপর বগুড়া জামিল মাদরাসায় পাঁচ বছর হাদিস ও আকায়েদ পড়ান। পরে দারুল মারিফে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেন।
১৪১৩ হিজরিতে তিনি তাঁর প্রিয় মাতৃপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
২০২৬ সালের ৩০ মার্চ, জামিয়ার সাবেক মুহতামিম আল্লামা শাহ আবু তাহের নদভী কাসেমী (রহ.)-এর ইন্তিকালের পর শুরা সদস্যগণ তাঁকে জামিয়ার মহাপরিচালক হিসেবে মনোনীত করেন।
বর্তমানে তিনি দরসে নিজামীর জটিল কিতাবসমূহ অত্যন্ত সহজ ও সাবলীলভাবে পাঠদান করছেন। বিশেষত সিহাহ সিত্তার গ্রন্থসমূহ, যেমন মুসলিম শরীফ, শরহে আকায়েদ প্রভৃতি তাঁর পাঠদানের অন্তর্ভুক্ত। ইনশাআল্লাহ, নতুন শিক্ষা বর্ষে বুখারী শরীফের কিছু অংশও তাঁর দায়িত্বে অর্পিত হবে।

❖ আধ্যাত্মিক জীবন
তিনি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী (রহ.)-এর খলিফা হযরত শাহ আবরারুল হক (রহ.)-এর হাতে বাইয়াত গ্রহণ করেন এবং তাসাউফের পথে আত্মশুদ্ধির সাধনায় নিয়োজিত রয়েছেন।
দাওরায়ে হাদিসের বছরে খতমে বুখারীর এক অনুষ্ঠানে, সকলের নীরবতার মাঝে তিনি সাহসিকতার সাথে তিলাওয়াত করে উস্তাদের সন্তুষ্টি অর্জন করেন—যা তাঁর আধ্যাত্মিক সাহস ও আন্তরিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

❖ রচনাবলী
পাঠদানের পাশাপাশি তিনি একজন দক্ষ লেখকও। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
১. তুহফাতুল ফাওয়ায়েদ ফি হল্লি শরহিল আকায়েদ
২. আল-বয়ান ফি তাফসীরে উম্মুল কুরআন
৩. আন-নূরুন্নামী ফি হল্লি শরহিল জামী
৪. আল-ইরফান
৫. তুহফাতুত তালিব
৬. নিমাতুল ওয়াদূদ ফি হল্লি সুনানে আবি দাউদ

তথ্য সংযোজন ও সংকলন - আমরা জামিয়ার গর্বিত সন্তান

তুলাতুলীর আকাশে আজ এক নতুন শুকতারা:অভিনন্দন আমাদের অভিভাবক আল্লামা মুফতি একরাম হোসেন ওয়াদূদী (হাফিজাহুল্লাহ)!​আলহামদুলিল...
30/03/2026

তুলাতুলীর আকাশে আজ এক নতুন শুকতারা:
অভিনন্দন আমাদের অভিভাবক আল্লামা মুফতি একরাম হোসেন ওয়াদূদী (হাফিজাহুল্লাহ)!

​আলহামদুলিল্লাহ! হৃদয়ের গহীন থেকে উৎসারিত একরাশ আনন্দ ও গর্বের জোয়ার আজ আমাদের তুলাতুলীবাসীর মনে। আমাদের এলাকার গর্ব, অহংকার, আমাদের আলোকবর্তিকা, তুলাতুলী আঞ্জুমানে এশায়াতে ইসলামের শ্রদ্ধেয় উপদেষ্টা এবং লক্ষ লক্ষ আলেমের উস্তাদ— আল্লামা মুফতি একরাম হোসেন ওয়াদূদী (হাফিজাহুল্লাহ) ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ 'আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া'-এর নবনির্বাচিত প্রধান পরিচালক।

​হুজুরের এই দায়িত্ব লাভ কেবল একটি পদের প্রাপ্তি নয়, বরং এটি তাঁর আজীবনের একনিষ্ঠ দ্বীনি খেদমত ও তাকওয়ার এক অনন্য স্বীকৃতি। হে আল্লাহ, আপনার এই প্রিয় বান্দার হাত ধরে পটিয়া মাদরাসার আঙিনায় ইলমে দ্বীনের জোয়ার আরও বেগবান করুন। হুজুরকে সুস্থ রাখুন এবং দীর্ঘ নেক হায়াত দান করুন।

শোক সংবাদ ও জানাজা 🖤​ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।​আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের নদবী ...
30/03/2026

শোক সংবাদ ও জানাজা 🖤
​ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
​আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের নদবী সাহেব ইন্তেকাল করেছেন।
​জানাজার নামাজ: আজ রাত ১১:৩০ মিনিটে।
​আল্লাহ তাআলা তাঁকে জান্নাত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। আমিন।
​শোকান্তে:
আনজুমান এশায়াতে ইসলাম, সাতকানিয়া, চট্টগ্রাম।

ইন্না-লিল্লাহ..!জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী রহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায়।
30/03/2026

ইন্না-লিল্লাহ..!
জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী রহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায়।

আলহামদুলিল্লাহ।WAFT এর পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠন “আনজুমানে এশায়াতে ইসলাম”-কে সম্মাননা প্রদান করা হয়েছে।সংগঠনের পক্ষ থ...
28/03/2026

আলহামদুলিল্লাহ।
WAFT এর পক্ষ থেকে আমাদের প্রিয় সংগঠন “আনজুমানে এশায়াতে ইসলাম”-কে সম্মাননা প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এ সম্মাননা গ্রহণ করেন যুগ্ম সেক্রেটারি মাওলানা শোয়াইব এবং দপ্তর সম্পাদক তারেক আজিজ।
মহান আল্লাহ তাআলা যেন আমাদের এই দ্বীনি খেদমত কবুল করেন এবং আগামীর পথচলা আরও বরকতময় করে দেন। আমীন।

25/03/2026

ধন্যবাদ W TV , বিশেষ করে অত্র সংগঠনের সদস্য Abdul Majid Nadim Talukder ভাইকে।

প্রেস বিজ্ঞপ্তি-----------------আনজুমানে এশায়াতে ইসলাম-এর উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন-----------------আলহামদ...
25/03/2026

প্রেস বিজ্ঞপ্তি
-----------------
আনজুমানে এশায়াতে ইসলাম-এর উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সম্পন্ন
-----------------
আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৪৭ বছরের ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন আন্জুমানে এশায়াতে ইসলাম-এর উদ্যোগে পবিত্র ঈদকে কেন্দ্র করে আয়োজিত ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠান সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সম্মানিত উপদেষ্টা পরিষদের বিশিষ্ট আলেমগণ, এলাকার গণ্যমান্য মুরব্বীবৃন্দ, সম্মানিত ব্যবসায়ী সমাজের প্রতিনিধিগণ এবং সংগঠনের তালেবে ইলম সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উপস্থিত সম্মানিত আলেমদের মধ্যে অন্যতম ছিলেন—
মাওলানা রহমতুল্লাহ সিপাহি সাহেব (হাফি.), মুহাদ্দিস— জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।
মাওলানা ফরিদুল আলম সাহেব (হাফি.), মুহাদ্দিস— জামিয়া আজিজুল উলূম বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম।
মাওলানা হাসেম সাহেব (হাফি.), মুহাদ্দিস— জামিয়া ইসলামিয়া মাইজদী, নোয়াখালী।

অনুষ্ঠানটি ছিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ এক মিলনমেলা। উপস্থিত বক্তাগণ তাদের বক্তব্যে ইসলামের সুমহান আদর্শ প্রচার, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তাগণ আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্ত আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে একযোগে কাজ করার প্রেরণা জোগায়।

এছাড়াও, অনুষ্ঠানে সংগঠনের সার্বিক উন্নয়ন ও কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা বাস্তবায়ন করা হয়। সেগুলো হলো—

১. গত বছর ২০২৫ সালের তাফসীরুল কোরআন মাহফিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হয়।
২. উপদেষ্টা পরিষদের খাস কমিটি গঠন করা হয়।
৩. পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
৪. সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং তা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে অনুমোদন প্রদান করা হয়।
৫. সংগঠনের নামে একটি ব্যাংক একাউন্ট খোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৬. বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের পূর্ণাঙ্গ মূল্যায়ন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়।
৭. শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গরীব ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রেরক:
আনজুমানে এশায়াতে ইসলাম
মোশাররফ হোছাইন- প্রচার সম্পাদক

আলহামদুলিল্লাহ আজ ২৪/০৩/২০২৬ ইং রোজঃ মঙ্গলবার বাদ মাগরিব মাইজদী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাশেম সাহেবে...
24/03/2026

আলহামদুলিল্লাহ
আজ ২৪/০৩/২০২৬ ইং রোজঃ মঙ্গলবার বাদ মাগরিব মাইজদী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাশেম সাহেবের সভাপতিত্বে সকল সদস্য, দায়িত্বশীল এবং উপদেষ্টাগণের উপস্থিতিতে আনজুমানে এশায়াতে ইসলামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পূর্ণ কমিটি গঠন সহ বক্তারা যাবতীয় বিষয়ে আলোচনা করেন। এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন।

আলহামদুলিল্লাহ, ড. আফম খালিদ হোসাইন হাফিঃ এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিঃ... আগামী ২৯, ৩০শে অক্টোবর ২০২৬ইং আনজুমানে এশ...
09/03/2026

আলহামদুলিল্লাহ, ড. আফম খালিদ হোসাইন হাফিঃ এবং মুফতি রেজাউল করিম আবরার হাফিঃ... আগামী ২৯, ৩০শে অক্টোবর ২০২৬ইং আনজুমানে এশায়াতে ইসলাম এর উদ্যোগে ২দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত কবুল করেছেন।

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে আনজুমানে এশায়াতে ইসলাম এর উদ্যোগে কাঁচা ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
06/03/2026

আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে আনজুমানে এশায়াতে ইসলাম এর উদ্যোগে কাঁচা ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।

Address

তুলাতুলী, চরতী, সাতকানিয়া, চট্রগ্রাম
Chittagong
4393

Website

Alerts

Be the first to know and let us send you an email when আনজুমানে এশায়াতে ইসলাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share