Bakalia government College Rover Scout group

Bakalia government College Rover Scout group Happy Scouting

২৬শে মার্চ মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজের স্কাউট দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভে...
26/03/2026

২৬শে মার্চ মহান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজের স্কাউট দলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি বীর শহীদদের আত্মত্যাগ।

স্কাউট দলের সদস্যরা শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
তাদের এই অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও সুন্দর ও তাৎপর্যময় করেছে।

আসুন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে দেশের উন্নয়নে কাজ করি।

সেবা ও ত্যাগের এক উজ্জ্বল নক্ষত্র— লর্ড ব্যাডেন পাওয়েল (১৮৫৭-১৯৪১)।" ⚜️🔥স্কাউট আন্দোলনের রূপকার লর্ড ব্যাডেন পাওয়েলের অম...
21/02/2026

সেবা ও ত্যাগের এক উজ্জ্বল নক্ষত্র— লর্ড ব্যাডেন পাওয়েল (১৮৫৭-১৯৪১)।" ⚜️🔥

স্কাউট আন্দোলনের রূপকার লর্ড ব্যাডেন পাওয়েলের অমর আদর্শকে বুকে নিয়ে বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ এগিয়ে যাচ্ছে আগামীর পথে। তাঁর শিক্ষা আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মাঝেও হাসিমুখে এগিয়ে যেতে এবং বিশ্বের জন্য নিজের সেরাটা দিতে। 🌍✨
একবার স্কাউট মানেই সারা জীবনের স্কাউট। প্রতিষ্ঠাতা বিপি-র (BP) দেখানো পথে আমরা প্রস্তুত থাকি সবসময়, মানুষের সেবায়। 🤝⛺

প্রতিষ্ঠাতা বি.পি.-র জন্মদিনে তাঁর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। ⛺⚜️

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ভাষা শহীদদের প্রত...
21/02/2026

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউটস ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে। পুষ্পস্তবক অর্পণ ও সুশৃঙ্খল উপস্থিতির মাধ্যমে রোভার সদস্যরা মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার করেন। তরুণ প্রজন্মের মাঝে একুশের চেতনা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অভিনন্দন একাদশ শ্রেণি ২০২৭ ব্যাচ _ রুসমি আকতার ও এ্যালমোকলি আজাদ অর্ণি বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক কোর...
24/01/2026

অভিনন্দন

একাদশ শ্রেণি ২০২৭ ব্যাচ
_ রুসমি আকতার ও এ্যালমোকলি আজাদ অর্ণি
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভার কর্তৃক কোর্স ফর রোভার মেট (গার্লস)-এ মনোনীত হওয়ায় তোমাদের দু’জনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামীর পথচলা আরও সফল হোক—এই কামনা

বাকলিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ আমাদের রোভার স্কাউট ইউনিটের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ...
08/01/2026

বাকলিয়া সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এ আমাদের রোভার স্কাউট ইউনিটের সদস্যরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে বিভিন্ন ইভেন্টে বিজয় অর্জন করেছে। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়ার কিছু মুহূর্ত।
অভিনন্দন সকল রোভার বন্ধুদের! 🏅👏

১৬'ই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস 🇧🇩বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউটসের সদস্যবৃন্দ, অধ্যক্ষ মহোদয় ও সম্মানিত শিক্ষক-শিক...
16/12/2025

১৬'ই ডিসেম্বর আজ মহান বিজয় দিবস 🇧🇩
বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউটসের সদস্যবৃন্দ, অধ্যক্ষ মহোদয় ও সম্মানিত শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে দিনটি উদযাপন করছি।

মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি।
দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার রইল। 🇧🇩

"রোভার স্কাউটস মানেই দায়িত্ব, সেবা ও শৃঙ্খলা। আজ একাদশ শ্রেণির সদস্যরা প্রথম ক্লাস ও ক্রু মিটিং শেষ করে মাঠ পরিষ্কার কার...
20/11/2025

"রোভার স্কাউটস মানেই দায়িত্ব, সেবা ও শৃঙ্খলা। আজ একাদশ শ্রেণির সদস্যরা প্রথম ক্লাস ও ক্রু মিটিং শেষ করে মাঠ পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে পরিচ্ছন্নতার গুরুত্বকে বাস্তবে তুলে ধরেছে।"

Bakalia Govt. College Chittagong বাকলিয়া সরকারি কলেজ

ভর্তি চলছে!!ভর্তি চলছে!!ভর্তি চলছে!!এতদ্বারা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে ...
25/09/2025

ভর্তি চলছে!!

ভর্তি চলছে!!

ভর্তি চলছে!!

এতদ্বারা ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউটস্ এর ভর্তি ফরম বিতরণ করা হবে। যে সকল ছাত্র-ছাত্রী ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে রোভার স্কাউটস্ ডেন থেকে বা গুগল ফর্ম( https://forms.gle/mRWyZaP2aWHBLydj7 ) এর মাধ্যমে আবেদন করার জন্য জানানো যাচ্ছে।

যোগাযোগ:বাকলিয়া সরকারি কলেজ রোভার স্কাউট ডেন, (একাডেমিক ভবন ১)

স্কাউট করলে কি কি সুযোগ-সুবিধা পাওয়া যায়

১. নিজেকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা এবং সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ

২. নেতৃত্বের গুণাবলী অর্জনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণের সুযোগ

৩. রক্তদান, বৃক্ষরোপন, টিকাদান কর্মসূচি, বণ্যার্তদের সাহায্য, জাতীয় দিবস পালনসহ সামাজিক সচেতনতামূলক কাজে অংশগ্রহণের সুবিধা।

৪. যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব পালন ও আত্মকর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ।

৫. হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল করাসহ দক্ষ, প্রশিক্ষিত এবং সুনাগরিক হওয়ার সুবিধা।

৬. স্কাউটিং বিশ্বভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদারতা শিক্ষা দেয়।

Bakalia Govt. College Chittagong বাকলিয়া সরকারি কলেজ  পরিষ্কার ক্যাম্পাস, সুন্দর পরিবেশ – রোভার স্কাউটসের অঙ্গীকার। নেত...
24/09/2025

Bakalia Govt. College Chittagong বাকলিয়া সরকারি কলেজ পরিষ্কার ক্যাম্পাস, সুন্দর পরিবেশ – রোভার স্কাউটসের অঙ্গীকার। নেতৃত্বের সাথে পরিচ্ছন্নতার যাত্রা – প্রিন্সিপাল ম্যাম, লিডার ম্যাম ও স্যারদের উপস্থিতিতে রোভার স্কাউটস।

21/07/2025
প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
28/06/2025

প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার আদর্শ, কর্মনিষ্ঠা ও মানবকল্যাণে অবদান আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সাফল্যময় জীবন কামনা করছি।

⚜️বাংলাদেশ স্কাউটস পরিবার ⚜️

Chief Adviser GOB

Address

Rahattarpul, Bakalia
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801647565615

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakalia government College Rover Scout group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bakalia government College Rover Scout group:

Share