অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন

অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন শুভ্রতার স্পর্শে লালিত স্বপ্ন বিকশিত হোক সত্যের ছোঁয়ায়......

অংকুর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 🌙✨ঈদ বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি আর অফুর...
27/05/2026

অংকুর পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা 🌙✨
ঈদ বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি আর অফুরন্ত আনন্দ।
আপনাদের জীবন ভরে উঠুক হাসি, ভালোবাসা আর সুন্দর মুহূর্তে।
ঈদ মোবারক!

#অংকুর
োবারক

উৎসবমুখর পরিবেশে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের প্রাণের উৎসব কলেজিয়েট প্রিমিয়ার লীগ (CPL)-এর "উদ্বোধন ও ট্রফি উন্মোচন...
19/05/2026

উৎসবমুখর পরিবেশে কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের প্রাণের উৎসব কলেজিয়েট প্রিমিয়ার লীগ (CPL)-এর "উদ্বোধন ও ট্রফি উন্মোচন ২০২৬" অনুষ্ঠান এ বছরও সাড়ম্বরে আয়োজিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোনের সদস্য সচিব 'সাব্বির হুসাইন সাকিব'। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব 'ফখরুদ্দীন রাজি' এবং বিশেষভাবে উপস্থিত ছিলেন অংকুর পাহাড়িকা জোনের পরিচালক 'তানভীর আহমেদ'।
বক্তারা তাদের বক্তব্যে সিপিএলকে প্রতি বছর ঐতিহ্যের ধারাবাহিকতায় আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে অংকুর পাহাড়িকার পাশে থাকার আন্তরিক আহ্বান জানান। কলেজিয়েট স্কুল শিক্ষার্থীরাও এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে উৎসাহ ও আনন্দে মুখরিত করে তোলে পুরো অনুষ্ঠান।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ...
22/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য অনেক অনেক দোয়া। জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করি। আগামীর সমাজ ও রাষ্ট্র তোমরাই গড়বে, ইনশাআল্লাহ।
আল্লাহ তা'আলা তোমাদেরকে পূর্ণ যোগ্যতাসহকারে তৈরি হওয়ার তাওফিক দান করুন। মহান আল্লাহ তোমাদেরকে সুস্থতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করার তাওফিক দিন। আমিন।
পরিশেষে, আবারও তোমাদের সকলের জন্য কাঙ্ক্ষিত সফলতা কামনা করি।
— অংকুর পরিবার

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অংকুর পাহাড়িকার ইফতার প্রোগ্রাম "মজলিস-এ ইফতার" অনুষ্ঠিত।পবিত্র মাহে রমজান...
18/03/2026

চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অংকুর পাহাড়িকার ইফতার প্রোগ্রাম "মজলিস-এ ইফতার" অনুষ্ঠিত।

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ছাত্রদের নিয়ে ইফতার প্রোগ্রামের আয়োজন করেছে অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, পাহাড়িকা অঞ্চল। শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পাহাড়িকা অঞ্চলের পরিচালক তানভীর আহমেদ এবং সঞ্চালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আফনান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর উপদেষ্টা ও পাহাড়িকা অঞ্চলের সাবেক পরিচালক আজওয়াদ আবরার সালমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়িকা অঞ্চলের সাবেক পরিচালক পারভেজ হাসান, অংকুর পাহাড়িকার সাবেক পরিচালক আব্দুল্লাহ তারেক, অংকুর পাহাড়িকার সাবেক সহকারী পরিচালক আনিসুর রহমান এবং অংকুরের সাবেক সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী সাফওয়ানুল করিম।
বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান কুরআন নাজিলের মাস এবং আত্মশুদ্ধি অর্জনের এক অনন্য সুযোগ। এ মাসে কুরআনের শিক্ষা ধারণ করে তাকওয়া ও নৈতিকতার মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করার আহ্বান জানান তারা।

আলহামদুলিল্লাহ।অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন  এর উদয়ন অঞ্চলের -- দোলনচাঁপা জোন ক...
14/03/2026

আলহামদুলিল্লাহ।
অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন এর উদয়ন অঞ্চলের -- দোলনচাঁপা জোন কর্তৃক ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর উপদেষ্টা ফাহিম উদ্দিন, মো মহসিন, সহকারী সদস্য সচিব ইমাম ফখরুদ্দীন রাজীসহ প্রমুখ।

#অংকুর

আলহামদুলিল্লাহ। অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর ধানসিঁড়ি জোন কর্তৃক ইফতার মাহফিল এর...
03/03/2026

আলহামদুলিল্লাহ। অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর ধানসিঁড়ি জোন কর্তৃক ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ এর প্রধান উপদেষ্টা মাইমুনুল ইসলাম মামুন।

#অংকুর

রমাদ্বান মোবারক!
18/02/2026

রমাদ্বান মোবারক!

অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৬ : মেধা, নৈতিকতা ও সৃজনশীলতায় আগামীর নেতৃত্ব গড়ার প্রত্যয়উৎসবমুখর ও অনুপ্রেরণাময় পরিবেশে অনুষ্...
19/01/2026

অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৬ : মেধা, নৈতিকতা ও সৃজনশীলতায় আগামীর নেতৃত্ব গড়ার প্রত্যয়

উৎসবমুখর ও অনুপ্রেরণাময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “অংকুর বৃত্তি সংবর্ধনা ২০২৬”। অংকুর বৃত্তি প্রকল্পের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে সকাল ৯:০০ টায় আয়োজিত এই অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মিজবাহ উদ্দীন এবং সঞ্চালনায় ছিলেন আজাদ শেখ।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের আহ্বায়ক রাকিবুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা দপ্তরের পরিচালক এবং ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি শিক্ষার্থীদের সফলতার কৌশল তুলে ধরার পাশাপাশি দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের প্রধান উপদেষ্টা মাইমুনুল ইসলাম মামুন তাঁর বক্তব্যে বলেন, নৈতিকতা ও চরিত্রবোধ ছাড়া শিক্ষা ও বাহ্যিক সফলতা মূল্যহীন। তিনি শিক্ষার্থীদের নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্ব আরোপ করেন।

কেন্দ্রীয় উপদেষ্টা ও শিশু সংগঠক নোমান হোসেন নয়ন শিক্ষার্থীদের ডিভাইস আসক্তি থেকে দূরে থেকে উদ্ভাবন ও সৃজনশীল কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অংকুর বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী শিক্ষার্থীদের মেধা ও মননের যথাযথ ব্যবহার করে নিজেদের দক্ষতা বিকাশে সচেষ্ট হওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রভাষক ড. আ ম ম মাসরুর হোসাইন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার কৌশল ও প্রস্তুতি সম্পর্কে দিকনির্দেশনা দেন।
আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি ইব্রাহীম হোসেন রনি। তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং অভিভাবকদের কৃতি শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল “অংকুর স্টুডেন্ট অব দ্য ইয়ার ২০২৬” পুরস্কার প্রদান। এ বছর এ সম্মাননা অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনী উচ্চ বিদ্যালয়, চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী মোঃ হাসিবুল হাসান রাফসান।

অনুষ্ঠানজুড়ে ছিল নানারকম সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থী ও অভিভাবকরা অংকুরের এই আয়োজনের প্রশংসা করেন এবং শিশু-কিশোরদের মেধা, মনন ও নৈতিকতা বিকাশে অংকুরের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অংকুর বৃত্তি সংবর্ধনা-২০২৫📍 সময়: আগামীকাল সকাল ৯টাস্বপ্ন নির্মাণের এই যাত্রার অংশ হতে প্রস্তুত তো?
16/01/2026

অংকুর বৃত্তি সংবর্ধনা-২০২৫
📍 সময়: আগামীকাল সকাল ৯টা
স্বপ্ন নির্মাণের এই যাত্রার অংশ হতে প্রস্তুত তো?

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when অংকুর শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share