Greater Barishal Association, CUET

Greater Barishal Association, CUET Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Greater Barishal Association, CUET, Nonprofit Organization, Pahartoli Raozan, Chittagong.

Greater Barishal Association – CUET is a non-profit, voluntary student group that builds unity among Barishal students through regular meetups, tours, admission support, and disaster relief activities.

11/04/2026

আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশনের সদস্য এবং তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল -২১ (EEE-21) আবর্তের শিক্ষার্থী Swadipta Bepari র পিতা সম্প্রতি পরলোকগমন করেছেন।

তাঁর এই অকাল প্রয়াণে বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সৃষ্টিকর্তা সুদীপ্ত এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

শোকান্তে,
সভাপতি, সাধারণ সম্পাদক
এবং সকল সদস্যবৃন্দ,
বৃহত্তর বরিশাল অ্যাসোসিয়েশন

Greater Barishal Association, CUET এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা!ঈদ মোবারক❤️❤️
20/03/2026

Greater Barishal Association, CUET এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা!
ঈদ মোবারক❤️❤️

গত ২৪ রমজান, রোজ ১৪ই মার্চ ২০২৬; বরিশাল শহরে অবস্থানরত চুয়েটিয়ানদের নিয়ে ইফতার প্রোগ্রামের আয়োজন করে Greater Barishal As...
15/03/2026

গত ২৪ রমজান, রোজ ১৪ই মার্চ ২০২৬;
বরিশাল শহরে অবস্থানরত চুয়েটিয়ানদের নিয়ে ইফতার প্রোগ্রামের আয়োজন করে Greater Barishal Association CUET.

আমরা বিশ্বাস করি, একসাথে ইফতার মানে শুধু খাওয়া দাওয়া নয় বরং পারষ্পরিক সম্পর্কের উন্নতি এবং সিনিয়র-জুনিয়র সকলের মাঝে দৃঢ় বন্ধনের একটি প্রতীক।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি- খালিদ হারুণ জয়, জেনারেল সেক্রেটারি-রায়ান খান, অফিস সেক্রেটারি-সানভী খান, ট্যুরিজম সেক্রেটারি-ইজাজ মাহমুদ খান এবং বিভিন্ন ব্যাচের প্র‍তিনিধিবৃন্দ।

সুন্দর হোক এসোসিয়েশনের পথচলা এবং সকল সদস্যদের মাঝে সৌহার্দপূর্ণ ও সম্প্রীতির এই বন্ধন অটুট থাকুক।

Greater Barishal Association,CUET এর পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!
18/02/2026

Greater Barishal Association,CUET এর পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা!

CUET Admission Day, Together as One 🤍আজকের দিনটা ছিল দায়িত্ব আর আন্তরিকতার।Admission test উপলক্ষে association এর পক্ষ থে...
17/01/2026

CUET Admission Day, Together as One 🤍

আজকের দিনটা ছিল দায়িত্ব আর আন্তরিকতার।
Admission test উপলক্ষে association এর পক্ষ থেকে stall স্থাপন করা হয় guest, student ও তাদের guardian দের বসার ব্যবস্থা, খাবার পানি ও স্যালাইন সরবরাহ করা হয় যেন সবাই স্বস্তিতে থাকতে পারেন।

আমাদের ২৪ ব্যাচের ভলান্টিয়ারদের অক্লান্ত পরিশ্রমে
পরীক্ষার্থীদের exam center চিনিয়ে দেওয়া,
প্রয়োজনে কেন্দ্রে পৌঁছে দেওয়া সবকিছুই ছিল পরিকল্পিত ও সময়মতো।

২.৫ ঘণ্টার পরীক্ষায় guardian দের অপেক্ষা যেন কষ্টের না হয়, সে চেষ্টা থেকেও ছিল আমাদের ছোট্ট আয়োজন। সব মিলিয়ে আজকের দিনটা ছিল উৎসবমুখর, সহযোগিতাময় আর মানবিকতার এক সুন্দর প্রতিচ্ছবি। এই ধারাবাহিকতাই আমাদের শক্তি। এর পুরো কৃতিত্বই আমাদের জুনিয়র ব্যাচের ভলান্টিয়ারদের।

পরিশেষে সকলকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়।

Welcome CUET 25 Batch 🤍বিকেল থেকে গভীর রাত: রঙ, হাসি আর অপেক্ষায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।Admission test উপলক্ষে এই আলপনা...
17/01/2026

Welcome CUET 25 Batch 🤍

বিকেল থেকে গভীর রাত: রঙ, হাসি আর অপেক্ষায় মুখর ছিল পুরো ক্যাম্পাস।
Admission test উপলক্ষে এই আলপনা শুধু নকশা না,
এটা আমাদের অনুভূতি, আমাদের স্বপ্নের স্বাগতম।
রাত জাগা এই পরিশ্রম সফল হোক,
নতুন যাত্রা হোক দৃঢ়, সুন্দর আর স্মরণীয়।
এই সবুজ স্বর্গ তোমাদের অপেক্ষায়—
স্বাগতম CUET পরিবারে। ❤️
Welcome to Green Heaven !!!

আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরাআগামী ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
12/01/2026

আসসালামু আলাইকুম ছোট ভাই ও বোনেরা

আগামী ১৭ জানুয়ারি, ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের প্রতি Greater Barishal Association - CUET এর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বরিশাল থেকে অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের সহায়তায় সর্বদা পাশে থাকছে বরিশালের ভাই-আপুরা। যাতায়াত, অবস্থান, সিট/ভেন্যু খোঁজা ও যেকোনো জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ সহযোগিতাশ আমরা সর্বদা সচেষ্ট। আমাদের লক্ষ্য সকল পরীক্ষার্থী যেন দুশ্চিন্তামুক্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

যে কোন সমস্যা তথ্য বা সহায়তার প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।

সবার জন্য রইল অনেক অনেক দোয়া, শুভকামনা ও ভালোবাসা।

গত ১৪-১১-২৫ রোজ শুক্রবার, RCL-2025 এর গ্রুপ পর্বের ৩য় ম্যাচে বরিশালের মুখোমুখি হয় নরসিংদী! উক্ত ম্যাচে নরসিংদীকে ৬ রানে ...
20/11/2025

গত ১৪-১১-২৫ রোজ শুক্রবার, RCL-2025 এর গ্রুপ পর্বের ৩য় ম্যাচে বরিশালের মুখোমুখি হয় নরসিংদী! উক্ত ম্যাচে নরসিংদীকে ৬ রানে হারিয়ে বিজয় নিশ্চিত করে বরিশাল!
ব্যাটিং এবং বোলিংয়ে অসাধারণ পারফরম্যান্স রেখে, ম্যান অব দা ম্যাচের খেতাব দখল করে "Barishal Burners" টীমের ক্যাপ্টেন এবং Greater Barishal Association,CUET এর স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ ইশহাক!
সামনের ম্যাচগুলোতে বিজয়ের এই ধারা অব্যাহত রাখার জন্য দর্শকদের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ!
তাই সামনের ম্যাচগুলোতে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ ও প্রেরণা প্রদানের জন্য, সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে!

RCL-2025 update-চুয়েটে চলমান Regional Cricket League -2025 এর উদ্ভোদনী দিনে বিকাল ৩.০০ টায় মুখোমুখি হয় বরিশাল বনাম চাঁদপ...
01/11/2025

RCL-2025 update-

চুয়েটে চলমান Regional Cricket League -2025 এর উদ্ভোদনী দিনে বিকাল ৩.০০ টায় মুখোমুখি হয় বরিশাল বনাম চাঁদপুর। উক্ত ম্যাচে চাঁদপুরকে ৮৪ রানে হারিয়ে বিজয়ী হয় বরিশাল!

Barishal Burners টীমের এই বিজয়ে নেতৃত্ব দেয় "Greater Barishal Association,CUET" এর বর্তমান স্পোর্টস সেক্রেটারি মোহাম্মদ ইশহাক!

উক্ত ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে চমৎকার দক্ষতা প্রদর্শন করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় ২৪ ব্যাচের আবির।একই সাথে, একাই ৫ উইকেট শিকার করে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ এনে দেয় ২১ ব্যাচের সুদিপ্ত!

সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখার জন্য মাঠের পাশাপাশি দর্শকদের সাপোর্ট ওও আমাদের প্রয়োজন! তাই সকলকে খেলার দিনে মাঠে উপস্থিত থেকে, খেলোয়াড়দের মানসিক উৎসাহ দেয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে!

❌ ❌ ❌ Form closed ❌ ❌ ❌ 🔥 Barishal Association — Official RCL “Barishal Burners” Jersey 2025 🔥Introducing the official j...
26/10/2025

❌ ❌ ❌ Form closed ❌ ❌ ❌

🔥 Barishal Association — Official RCL “Barishal Burners” Jersey 2025 🔥

Introducing the official jersey of our RCL Team — Barishal Burners for 2025!
Simple, stylish, and full of Barishal pride — this jersey represents our team both on and off the field.

You can now place your order through the form below. Alumni are also welcome to order.

Half Sleeve: 550
Full Sleeve: 600

Bkash: 01756893003

Fabric Quality: China Fabrics

For Order, Fill up the Link below:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSel0OpLFJD92xktOq1OpFyipts05rQAwemMezvb0TOJNgXgYA/viewform?usp=header

You can check the quality in the link below:
https://photos.google.com/share/AF1QipPvpg7lW3SubCVCBUOAmHQR7Kmbf75RZtAUQ5Pl4zzcIDxRvwZg25D8o3BJcvinTg?fbclid=IwY2xjawNrSV1leHRuA2FlbQIxMABicmlkETFHNlU3bGpSUTZWZkZ0VVZFAR4JyTlaq6CI60O-bh00zcAjPnJK0Bt8HeXrXBV-fOuMkWcTuZ2L02jUqJ_aIQ_aem_zbu-F2YD6pGe1x23svUP2Q&key=Yk5wTmFFSmF4cG8tQ1dQS3FobHhTdnB0VmJ5cndR

১৬ অক্টোবর,২০২৫ রোজ-বৃহস্পতিবার; ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে নবাগত ২৪ ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে আড্ডা এবং কুইজ প...
17/10/2025

১৬ অক্টোবর,২০২৫ রোজ-বৃহস্পতিবার; ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে নবাগত ২৪ ব্যাচের শিক্ষার্থীদেরকে নিয়ে আড্ডা এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করে Greater Barishal Association, CUET!!!

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি,সাধারণ সম্পাদকসহ অন্য সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ!

প্রোগ্রামের শেষে কুইজ প্রতিযোগিতায় ১ম,২য় এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে এসোসিয়েশনের পক্ষ থেকে পুরষ্কার প্রদান করা হয়।

প্রকৌশল খাতে যেখানে মেধার চেয়ে কোটা নামক প্রহসনকে বেশি মূল্যায়ন করা হয়, সেখানে একজন সচেতন অভিভাবক তার সন্তানকে ইঞ্জিনিয়া...
23/09/2025

প্রকৌশল খাতে যেখানে মেধার চেয়ে কোটা নামক প্রহসনকে বেশি মূল্যায়ন করা হয়, সেখানে একজন সচেতন অভিভাবক তার সন্তানকে ইঞ্জিনিয়ারিং সেক্টরে ভর্তি করিয়ে কেনো অন্ধকারে ঠেলে দিবেন!!

তাই প্রকৌশল খাতের সংস্কার ব্যতিত চুয়েটে এডমিশন বন্ধ থাকবে।

Address

Pahartoli Raozan
Chittagong
4349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Greater Barishal Association, CUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share