ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম

ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম আমাদের পরিচয় রাসূলের সৈনিক
সত্যের সংগ্রামে লড়ে যাওয়া বীর

27/10/2025

২৮ অক্টোবর ২০০৬, পল্টন ট্র্যাজেডি দিবস।

এ দিন খুনি হাসিনার নির্দেশে আওয়ামী নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে ছাত্রশিবিরের ৬ জন ভাইকে শহীদ করে। শুধু তাই নয়, হত্যার পর লাশের ওপর পৈশাচিক নৃত্য করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় রচনা করে।

সেদিনের সেই নারকীয় হত্যাকাণ্ডের ইতিহাস জানতে দেখে নিতে পারেন ডকুমেন্টারি “২৮ অক্টোবর, ইতিহাসের কালো অধ্যায়।”

27/10/2025

আমি পল্টন থেকে বলছি
কায়েস মাহমুদ
----------------
হে বাংলাদেশ,
আমি রক্ত-পিচ্ছিল পল্টন থেকে বলছি-

এসো, ঐতিহাসিক
পল্টনে এসো,

আমাদের সম্মিলিত
মুষ্টিবদ্ধ হাতগুলো

ঊর্ধ্বে তুলে আর
একবার প্রমাণ দেই-

এদেশ আমার,
এই মাতৃভূমি নিরাপদ জনপদ।

আমি অগ্নিঝরা পল্টন থেকে বলছি-

হে বাংলাদেশ
তোমার কি মনে আছে
২০০৬-এর অক্টোবরের কথা

তোমার কি মনে আছে
লগি-বৈঠার তাণ্ডবে শহীদের রক্তে ভেজা
২৮শে অক্টোবরের সেই দিনের কথা!

তোমার কি মনে আছে
পল্টনের পিচঢালা কালো রাজপথ
শহীদের রক্তে লাল হবার কথা

যে রক্তের ঢেউ
আছড়ে পড়েছিল বুড়িগঙ্গায়!

পল্টন, মতিঝিল, ফকিরেরপুলসহ
গোটা ঢাকার রাজপথ ছিল
লগি-বৈঠাধারী হায়েনাদের
অভয় অরণ্য!

কোনো হায়েনার হিংস্রতা
এখানে আর থাবা মেলতে পারবে না।

কোনো লগি-বৈঠার তাণ্ডবে এখানে
আর একটি প্রাণও হারাবে না
এখানে আর কখনো রক্ত ঝরবে না।

এ আমার স্বাধীন সার্বভৌম দেশ-
এ আমার শস্য-শ্যামল,
কোমল ও কঠিনে গড়ে ওঠা
এক শিলাদৃঢ় ভূমি।

মাতৃভূমির বুক আর কখনো
চৌচির হতে দেব ।

ছেড়ে দেব না এখানকার
এক ইঞ্চি ভূমি।

হে পল্টন সাক্ষী দাও,
হে মতিঝিল সাক্ষী দাও,

হে বায়তুল মোকাররমের
আকাশ ছোঁয়া মিনার সাক্ষী দাও,

হে ডি আইটির
সুউচ্চ চূড়ার ঘড়ি সাক্ষী দাও,

এ আমাদের পবিত্র ভূমি;
এ ভূমির প্রতিটি ইঞ্চি জমিন
পবিত্রতায় ভাস্বর।

আমি পল্টন থেকে বলছি-
চেয়ে দেখ, ঐ ছুটে আসছে
তিতুমীরের বাহিনী।

এখানেই গড়ে উঠবে বাঁশের কেল্লা।

চেয়ে দেখ, এ মাটিকে
পবিত্র করার জন্য ঘোড়া
দাবড়িয়ে ছুটে আসছে।

বখতিয়ারের অশ্ববাহিনী
ফকির বিদ্রোহের বীর সেনানীরা
শহীদ বেরলোভীর সাহসী সাথীরা
খান জাহান আলীর অনুসারীরা

এ ভূমিকে আর কেউ
অপবিত্র করতে পারবে না।

শত শহীদের রক্তে রঞ্জিত এ ভূমি-
পদ্মা, মেঘনা, যমুনা, বুুড়িগঙ্গা,
কপোতাক্ষ শহীদের রক্তস্নাত।

আর কোনো শহীদের রক্তঝরা
অক্টোবর এখানে রচিত হবে না।

এখন থেকে লেখা হবে হে পল্টন,
তোমার আর এক নতুন ইতিহাস।

আমরা সাহসে ও সংগ্রামে
উজ্জীবিত, দীপ্তিমান।

আমাদের মাথার ওপর
রয়েছে সুনীল আকাশ।

প্রদীপ্ত সূর্য, প্রজ্বলিত
চন্দ্র-তারা, গ্রহ-নক্ষত্র।

আমাদের মাথার ওপর দিয়ে
সাহসের ডানা ঝাপটিয়ে উড়ে যাচ্ছে
পাখির দঙ্গল।

ভয়কে পেছনে ফেলে ছুটে
চলেছে দেখ শহীদ মালেকের কাফেলা
কোনো তস্করের সাধ্য নেই এই।

পবিত্র ভূমির দিকে হাত বাড়ায়।
এখন সমস্বরে বলে ওঠো হে পল্টন-

“ রক্ত-পাথারে ভেসেছি
কত জীবনের কথা ভাবিনি
এসেছে ঝড়-ঝঞ্ঝা বজ্র বৃষ্টি
তবুও আমরা থামিনি।”

না, এ কাফেলা
থামতে জানে না কখনো।

সাথীদের নিয়ে আয়াত হাদিস মুখস্থকরণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম...
27/10/2025

সাথীদের নিয়ে আয়াত হাদিস মুখস্থকরণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন।

23/10/2025
❝স্বপ্নের ক্যাম্পাস গড়তে আমরা ঐক্যবদ্ধ❞চাকসু নির্বাচনে ’সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের আপনার মূল্যবান ...
12/10/2025

❝স্বপ্নের ক্যাম্পাস গড়তে আমরা ঐক্যবদ্ধ❞

চাকসু নির্বাচনে ’সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীদের আপনার মূল্যবান ভোট দিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে ঐক্যবদ্ধ হোন।

ইব্রাহিম রনি
ভিপি প্রার্থী
ব্যালট নং- ১৫

সাঈদ বিন হাবিব
জিএস প্রার্থী
ব্যালট নং- ২০

সাজ্জাত হোছন মুন্না
এজিএস প্রার্থী
ব্যালট নং- ২০

#সম্প্রীতিরশিক্ষার্থীজোট
#চাকসু

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিমসংবাদ বিজ্ঞপ্তি / বিবৃতিতারিখ: ২৭ আগস্ট ২০২৫ ইংগতকাল ২৬/০৮/২০২৫ তারিখ, ...
27/08/2025

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা পশ্চিম

সংবাদ বিজ্ঞপ্তি / বিবৃতি
তারিখ: ২৭ আগস্ট ২০২৫ ইং

গতকাল ২৬/০৮/২০২৫ তারিখ, বিকাল ৪.৩০ মি: এর সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বাঁশখালী বাহাড়ছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে দারুল ইসলাহ মাদ্রাসা সংলগ্ন মসজিদে পবিত্র কুরআন শিক্ষার জন্য একটি কোরআন তা'লীম প্রোগ্রামের আয়োজন করা হয়। কুরআন শিক্ষা এদেশের মুসলমানদের সংস্কৃতি এবং ধর্মীয় দাবি।

আজ আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, মুসলমানদের এরকম কাজে রাজনৈতিক প্রতিহিংসার স্বরূপ ছাত্রদল কর্তৃক মসজিদে ডুকে আমাদের নেতা কর্মীদেরকে কুরআন শিক্ষারত অবস্থায় আক্রমণ করা হয় এবং প্রোগ্রাম করতে বাধাগ্রস্থ করা হয়। অতীতে যার উদাহরণ আমরা নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ছাত্রলীগ থেকে পেয়েছি। এই হামলায় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন, যারা চট্টগ্রামসহ স্থানীয় বিভিন্ন মেডিকেলে চিকিৎসারত আছেন।

মসজিদে কুরআন এবং ধর্মীয় শিক্ষার প্রতি আক্রমণ এদেশের ইসলামী মুল্যবোধ, ধর্মীয় সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতিকে প্রশ্নবিদ্ধ করে।
আমরা এহেন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

আমাদের স্পষ্ট দাবি:

১. হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
২. ধর্মীয় শিক্ষা ও মসজিদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. ভবিষ্যতে এমন হামলা প্রতিরোধ ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
৪. হামলায় জড়িতদের চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ করতে হবে।

আমরা চাই:

আমরা চাই এদেশে ধর্মীয় স্বাধীনতা এবং কুরআন শিক্ষার জন্য মসজিদগুলো নিরাপদ থাকুক। তাই প্রশাসনকে এরকম বর্বরোচিত হামলার সঠিক তদন্ত করে যথাযথ শাস্তির জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে যাতে এরকম কোন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার সঠিক ব্যবস্থাগ্রহণ করার অনুরোধ করছি।

🎓✨ জিপিএ-৫ সংবর্ধনা ২০২৫ ✨🎓আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বোয়ালখালী উপজেলা📚 এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫ এ জিপ...
21/08/2025

🎓✨ জিপিএ-৫ সংবর্ধনা ২০২৫ ✨🎓
আয়োজনে: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বোয়ালখালী উপজেলা

📚 এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

---

👤 প্রধান অতিথি
আব্দুল্লাহ আল মামুন রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
চেয়ারম্যান, বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন।

👤 প্রধান আলোচক
আব্দুর রহিম
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
চট্টগ্রাম জেলা পশ্চিম

---

📆 তারিখ: ২৩ আগস্ট ২০২৫, শনিবার
🕗 সময়: সকাল ৮:০০ টা

📍 স্থান: আদিল কনভেনশন হল

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া পশ্চিম আদর্শ ...
20/08/2025

১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটিয়া পশ্চিম আদর্শ থানা শাখা।

বাছাইকৃত সাথীদের নিয়ে দুইদিন ব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৫ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা...
18/08/2025

বাছাইকৃত সাথীদের নিয়ে দুইদিন ব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৫ এর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।
ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে শাখা সেক্রেটারি ফরমানুর রহমান জাহিনের সঞ্চালনায় দুইদিন ব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্র...
17/08/2025

জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে আন্ত থানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা।

আল জামিয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক (রহ.)-এর কবর জিয়ারত এবং মাদ্রাসার শায়েখে ছানি মুফতি শা...
13/08/2025

আল জামিয়া আল ইসলামীয়া পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক (রহ.)-এর কবর জিয়ারত এবং মাদ্রাসার শায়েখে ছানি মুফতি শামসুদ্দিন জিয়া হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।


জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ''চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা " কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে আন্ত থানা ফ...
13/08/2025

জুলাই শহীদ স্মৃতি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ''চট্টগ্রাম জেলা পশ্চিম শাখা " কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫
উদ্বোধনী ম্যাচ:১৪/০৮/২০২৫
🕔সময়:বিকাল ৪.০০টা:
স্থান:কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় মাঠ।

Address

(Banshkhali, Boalkhali, Patiya, Anowara, Karnofully)
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিম:

Share