প্রজন্ম ঐক্য সংস্থা

Directions Contact the organization

প্রজন্ম ঐক্য সংস্থা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from প্রজন্ম ঐক্য সংস্থা, Charitable organisation, Anowara, Chittagong.

Prajanma Oikko Sangstha is working as a non-political voluntary organization with the aim of religious,education,social service,public awareness,quality of life development and various social development. [বিসমিল্লাহির রাহমানির রাহীম]

সময়ের দাবী ও কর্তব্য বোধের তাড়নায় অনুপ্রাণিত হয়ে এক সুমহান অঙ্গীকারের মধ্যে দিয়ে ধর্মীয়,জনকল্যাণ ও সামাজিক সংগঠন প্রজন্ম ঐক্য সংস্থা'র এর পথচলা।


"একতাই এক হই, শক্তিতে হই জয়ী, সেবায় করি পূণ্য লাভ, আমরা নির্ভয়ী"এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৯ সালে কিছু তরুণের হাত ধরে যাত্রা শুরু করে প্রজন্ম ঐক্য সংস্থা।

মাত্র কয়েকজন মানুষের ইচ্ছাশক্তি আর উদ্দ্যেগে "প্রজন্ম ঐক্য সংস্থা" পথচলা শুরু করে।একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে ধর্মীয়,শিক্ষা,সমাজসেবা,জনসচেতনতা,জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক উন্নয়নের লক্ষ্যেই।


রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার জন্য প্রজন্ম ঐক্য সংস্থা কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠালগ্ন থেকেই।দুস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা কর্মসূচীর আয়োজন এবং রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করতে কাজ করে প্রতিনিয়ত প্রজন্ম ঐক্য সংস্থা।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:


১)সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে সহায়তা।

২)সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন।

৩)ইসলাম ধর্মীয় কাজ পালন ও অন্যেদের উৎসাহ প্রদান।

৪)ইসলাম ধর্মকে আঘাতকারীর বিরুদ্ধে প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টি।

৫)জনসচেতনতা মূলক কার্যক্রম।


স্লোগানঃ "একতাই এক হই, শক্তিতে হই জয়ী

সেবায় করি পূণ্য লাভ, আমরা নির্ভয়ী"


আমরা বিশ্বাস করি,আমরা যদি সবাই একত্রিত হয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসি,তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে শিক্ষা এবং সামগ্রিক দিক দিয়ে উন্নততর অবস্থায় রেখে যেতে পারব।প্রজন্ম ঐক্য সংস্থা'র এই লক্ষ্য ও উদ্দেশ্য এবং নিরন্তর পথচলাকে বেগবান করার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি।


�প্রজন্ম ঐক্য সংস্থা�

বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো প্রজন্ম ঐক্য সংস্থা'র মূল সুর।চকরিয়া অঞ্চলের বড়ইতলী ইউনিয়নে বন্যা দুর্গত ভাই-বোনদের পাশে ...
14/07/2026

বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো প্রজন্ম ঐক্য সংস্থা'র মূল সুর।চকরিয়া অঞ্চলের বড়ইতলী ইউনিয়নে বন্যা দুর্গত ভাই-বোনদের পাশে দাঁড়িয়েছে প্রজন্ম ঐক্য সংস্থা।গতকাল সংগঠনের কার্যকরী সদস্য,প্রবাসী সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে বন্যাকবলিত চকরিয়া উপজেলার বরইতলী গ্রামে প্রায় পাঁচ শতাধিক মানুষের কাছে রান্না করা খাবার ১৬০টি পরিবারের নিকট বিশুদ্ধ পানি ,ঔষধ,শুকনো খাবার,মোমবাতি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

এই মহতী উদ্যোগে যাঁরা বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করেছেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতাই আমাদের পথ চলার শক্তি। 🌟

#প্রজন্মঐক্যসংস্থা

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।প্রজন্ম ঐক্য সংস্থা পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ...
14/04/2026

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
প্রজন্ম ঐক্য সংস্থা পরিবারের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

শুভ নববর্ষ ১৪৩৩🇧🇩

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সবার জীবনে অনাবিল হাসি ও আনন্দ। প্রজন্ম ঐক্য সংস্থা পরিবারের পক্ষ থেকে দ...
21/03/2026

ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল ফিতর বয়ে আনুক সবার জীবনে অনাবিল হাসি ও আনন্দ। প্রজন্ম ঐক্য সংস্থা পরিবারের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরের সর্বস্তরের মুমিনদের,সংগঠনের সকল মানবিক যোদ্ধা,প্রবাসী সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদ-উল-ফিতর এর আন্তরিক শুভেচ্ছা🤍
সকলের ঈদ হয়ে উঠুক আনন্দময়🥰সুস্থতা ও সমৃদ্ধিতে ভাসুক সবার জীবন।

✨ঈদ মোবারক✨

#প্রজন্মঐক্যসংস্থা

16/03/2026

ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও মানবিকতার বন্ধনে—

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

বরকতময় এই মাসে রোজাদারের ইফতারের দোয়া
আমাদের নাজাত দান করে পুণ্যময় জীবন লাভ ও আখেরাতে মুক্তির পথ সুগম করবে এই প্রত্যাশায় প্রজন্ম ঐক্য সংস্থা'র উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধাদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে উঠেছিল এক সুন্দর মিলনমেলা।
সবার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা। মহান আল্লাহ আমাদের এই নেক উদ্যোগ কবুল করুন।

বাঙালির জীবনের এক ঐতিহাসিক দিন ১৬ই ডিসেম্বর।শোষণের বিরুদ্ধে সংগ্রামে অর্জিত বিজয় আমাদের চেতনায় চির অম্লান।সমগ্র বিশ্বের ...
16/12/2025

বাঙালির জীবনের এক ঐতিহাসিক দিন ১৬ই ডিসেম্বর।শোষণের বিরুদ্ধে সংগ্রামে অর্জিত বিজয় আমাদের চেতনায় চির অম্লান।সমগ্র বিশ্বের শোষিত ও নিপীড়িত মানুষের সংগ্রামের প্রেরণা বাঙালির মুক্তিযুদ্ধ।

স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র্য আর অশিক্ষার বিরুদ্ধে নতুন সংগ্রামে বিজয় দিবস হউক আমাদের প্রেরণার মূল উৎস। সকলকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা🇧🇩

Address

Anowara
Chittagong
4376

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রজন্ম ঐক্য সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রজন্ম ঐক্য সংস্থা:

Shortcuts

Share