07/04/2026
মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে, যেখানে আশা আর বাস্তবতার লড়াই চলে নিরবে। সজীব রায়হান ভাইয়ের জীবনটাও ছিল তেমনই এক সংগ্রামের গল্প। চাকরি হারিয়ে পরিবার নিয়ে যখন অসহায় সময় পার করছিলেন, তখনও তিনি হাল ছাড়েননি, স্বপ্ন দেখেছিলেন নিজের কিছু করার। আজ সেই স্বপ্নের ছোট্ট এক শুরু হলো। আমরা যখন আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্প ২০২৬ হাতে নেই তখন ভাইয়ের সাথে ফেসবুকের মাধ্যমে আমাদের পরিচয় হয়। ভাইয়ের ইচ্ছা উনাকে একটা ফুডকার্ট করে দেওয়া হোক যাতে এখান থেকে উনি কিছুটা হলেও পরিবারকে সাহায্য করতে পারেন। তাই ভাইয়ের কথামতো সংগতি ইয়ুথ এসোসিয়েশন বাংলাদেশ এর পক্ষ থেকে আজ আমরা ভাইকে একটি ফুডকার্ট হস্তান্তর করেছি।
একটি ফুডকার্ট, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একজন বাবার দায়িত্ববোধ, একজন মানুষের নতুন করে দাঁড়িয়ে যাওয়ার সাহস, আর একটি পরিবারের হাসি ফিরে পাওয়ার আশা। আমরা বিশ্বাস করি সহযোগিতার ছোট্ট হাত একদিন বড় পরিবর্তনের গল্প লিখে।
আল্লাহ সজীব ভাইয়ের রিজিকে বরকত দান করুন, তার ব্যবসা সফল হোক, এবং তার পরিবারে সুখ ও স্বস্তি নেমে আসুক। আমিন।