31/03/2026
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর
৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী 🥀
এইতো সেদিন ২০২০ এর ১লা এপ্রিলে খোলা মাঠে সবুজ ঘাসের উপরে বসে সমাজের একদল তরুণ সিদ্ধান্ত নিয়েছিল একটি সামাজিক সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সামাজের সার্বিক কল্যাণ সাধন করার। সেই সিদ্ধান্তের উপর অটল থেকে আজ তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে সুচারুভাবে। সেই উদ্যমী তরুণেরা সমাজ থেকে ইভটিজিং, মদ-জোয়া এবং মূর্খতার লজ্জা থেকে সমাজকে রক্ষা করে চলেছে একসাথে। পাশাপাশি দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে সহযোগিতা, মেধাবীদের বইপুস্তক প্রদান, প্রতি রমজানে ইফতার সামগ্রী বিতরণ, বাৎসরিক বনভোজন, রোগীকে রক্তদান, কচিকাঁচা শিশুের নামাজ প্রতিযোগিতাসহ নানা সামাজিক কল্যাণমূলক কাজের স্বাক্ষর রেখে আসছে আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ।
আজ এই স্মরণীয় দিনে অত্র সংগঠনের সকল সদস্য, কার্যকরি পরিষদ এবং উপদেষ্টা পরিষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনারা যদি আমাদের পাশে না থাকতেন, তাহলে এতগুলো কাজ আনজাম দেওয়া কখনো সম্ভব হতো। অতীতের মতো ভবিষ্যতেও আপনাদের পাশে চাই। ইনশাআল্লাহ, সার্বিক সহযোগিতার মাধ্যমে পাশে থাকবেন।
আজ প্রাণপ্রিয় সংগঠনের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ
৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী
উপলক্ষে সবাইকে আন্তরিক
শুভেচ্ছা এবং অভিনন্দন। 🥀
সংগঠনের দীর্ঘায়ু কামনা করছি। ❣️