10/07/2026
*জরুরী বিজ্ঞপ্তি*
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এতদ্বারা গাউসিয়া কমিটি বাংলাদেশ, বৃহত্তর চট্টগ্রামের স্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, চট্টগ্রামের সর্বত্র অতিবৃষ্টির কারণে মাত্রাতিরিক্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমতাবস্থায় স্ব স্ব এলাকার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দকে পূর্বের ন্যায় সাধ্যমত সহযোগিতা প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। গাউসিয়া কমিটির বিভিন্ন উইংস্, আনজুমান ভলান্টিয়ার টিম, পীরভাই ও সহৃদয়বান ব্যক্তিদের গাউসিয়া কমিটির কর্মীদের পর্যাপ্ত সহায়তা প্রদানের অনুরোধ রইল।
উল্লেখ্য
১) ত্রাণ বিতরণ, উদ্ধার কাজসহ সকল কার্যক্রম গাউসিয়া কমিটির ব্যানার/উদ্যোগে করা হবে। প্রতিটি কাজ স্বচ্চতা ও জবাবদিহিতার সাথে সম্পন্ন করে যথাযথ খেদমত আঞ্জাম দিবেন। জেলা ও থানা কমিটি কার্যক্রমগুলোর তদারকি করবেন।
২) স্থানীয় নেতৃবৃন্দ যেকোন পরামর্শের জন্য কেন্দ্রীয় গাউসিয়া কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। 01833-014030 (Whatsapp only)
সালামান্তে,
আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম (মনজু), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আনজুমান ট্রাস্ট ও আহবায়ক, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি।
এবং
আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন, সেক্রেটারি জেনারেল, আনজুমান ট্রাস্ট।