Chittagong University Nature Club - CUNC

Chittagong University Nature Club - CUNC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chittagong University Nature Club - CUNC, Environmental conservation organisation, Chittagong.

Chittagong University Nature Club has established as an affiliate of the Department of Environment under the direction of Headquarters under the Ministry of Environment, Forests and Climate Change, Government of the People's Republic of Bangladesh.

শুভ নববর্ষ ১৪৩৩ 'নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার'।অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সম্প...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

'নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার'।

অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে সম্প্রীতির ও সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে—সবাইকে নতুন বছরের শুভেচ্ছা! 🇧🇩

— চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব (CUNC)

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাঁদ...
26/03/2026

আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর সন্তানদের, যাঁদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র এবং এই চিরসবুজ প্রকৃতি।

আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে মাটির জন্য লড়েছেন, যে নদীর অববাহিকায় স্বপ্ন বুনেছেন, সেই প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করাও আমাদের এক ধরণের দেশপ্রেম। আসুন, আজকের এই দিনে শপথ নিই—আমাদের স্বাধীন এই দেশকে সবুজ, পরিচ্ছন্ন ও সুন্দর রাখার মাধ্যমে আমরা শহীদদের স্বপ্নের প্রতি সম্মান জানাব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব (CUNC)-এর পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

🌙 Eid Mubarak from CUNC.The Chittagong University Nature Club (CUNC) wishes you and your loved ones a blessed and joyous...
21/03/2026

🌙 Eid Mubarak from CUNC.

The Chittagong University Nature Club (CUNC) wishes you and your loved ones a blessed and joyous Eid-ul-Fitr!

As we celebrate this season of gratitude and togetherness, let the vibrant greenery of our campus and the beauty of the natural world inspire us to be more mindful of the environment that sustains us. May this Eid bring peace to your heart and a renewed spirit to protect our "Green Campus, Clean Campus," ensuring that our celebrations are as sustainable as they are joyful.

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩আজ ২১শে ফেব্রুয়ারি; রক্তস্নাত অমর একুশে। বায়ান্নর এই দিনে মাতৃভাষা বাংলার...
21/02/2026

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🇧🇩
আজ ২১শে ফেব্রুয়ারি; রক্তস্নাত অমর একুশে। বায়ান্নর এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় অকাতরে প্রাণ দিয়েছিলেন আমাদের বীর সন্তানেরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব (CUNC)-এর পক্ষ থেকে সেই সকল ভাষা শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

আমাদের মাতৃভাষা যেমন আমাদের অস্তিত্বের অংশ, তেমনি আমাদের মা-প্রকৃতিও আমাদের বেঁচে থাকার অবলম্বন। এই বিশেষ দিনে আমাদের অঙ্গীকার হোক— ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি আমরা আমাদের পরিবেশ ও প্রকৃতি রক্ষায়ও সচেষ্ট হব।

#একুশে_ফেব্রুয়ারি #মাতৃভাষা_দিবস #ভাষা_শহীদ

The Chittagong University Nature Club (CUNC) expresses profound grief at the passing of Begum Khaleda Zia, the first fem...
30/12/2025

The Chittagong University Nature Club (CUNC) expresses profound grief at the passing of Begum Khaleda Zia, the first female Prime Minister of Bangladesh and a beacon of democracy.

We particularly honor her historic legacy as an environmental visionary. In 2002, she became the first head of government to ban the use of polythene bags, a landmark decision that addressed severe environmental impacts and set a global precedent for combating plastic pollution.

Her leadership in protecting our nature remains a guiding light for us. We offer our heartfelt condolences and pray for her eternal peace.

জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের মর্মান্তিক প্রয়াণে...
19/12/2025

জুলাই অভ্যুত্থানসহ বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ শরিফ ওসমান বিন হাদি ভাইয়ের মর্মান্তিক প্রয়াণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব অ্যালায়েন্স গভীর শোক প্রকাশ করছে। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামির দ্রুত শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
পাশাপাশি, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আমরা সকল নাগরিককে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি, যেন এমন কোনো কার্যক্রমে কেউ জড়িত না হন যা রাষ্ট্রের নিরাপত্তা ও সামগ্রিক স্থিতিশীলতাকে সংকটের মুখে ফেলতে পারে।


Today is December 16, the Great Victory Day. This freedom was earned through nine months of bloody struggle and sacrific...
16/12/2025

Today is December 16, the Great Victory Day. This freedom was earned through nine months of bloody struggle and sacrifice.

The Chittagong University Nature Club (CUNC) humbly offers respect and love to all the valiant martyrs whose ultimate sacrifice gave us independent Bangladesh.

On this Victory Day, let us pledge not only to protect the land of our country but also to care for its nature. By safeguarding the environment, we can truly honor the martyrs' dreams.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব (CUNC)-এর পক্ষ থেকে সনাতনী ধর্মালম্বী সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীত...
02/10/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নেচার ক্লাব (CUNC)-এর পক্ষ থেকে সনাতনী ধর্মালম্বী সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা! এই উৎসবের দিনে আমরা কামনা করি সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ ভরে উঠুক।

শরতের এই অপরূপ প্রকৃতির মাঝে আমরা সকলে মিলেমিশে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হই। প্রকৃতির এই নির্মলতা আমাদের জীবনেও নিয়ে আসুক নতুন আনন্দ ও উদ্দীপনা।

শুভ শারদীয় দুর্গোৎসব!

আপনার অ্যাবস্ট্রাক্ট কি জমা দিয়েছেন, নাকি এখনো আগামীকালের টু ডু লিস্টেই পড়ে আছে?আর মাত্র ২ দিন বাকি!! আজই সাবমিট করুন আপ...
13/08/2025

আপনার অ্যাবস্ট্রাক্ট কি জমা দিয়েছেন, নাকি এখনো আগামীকালের টু ডু লিস্টেই পড়ে আছে?
আর মাত্র ২ দিন বাকি!! আজই সাবমিট করুন আপনার অ্যাবস্ট্রাক্ট...... শুরু হয়ে যাক আপনার রিসার্চ যাত্রা।

অ্যাবস্ট্রাক্ট সাবমিশনের লাস্ট ডেট : ১৫ আগস্ট, ২০২৫।
বিস্তারিত জানতে ও অংশগ্রহণ করতে ভিজিট করুন:
www.competition3.univbd.com

বিশ্বের যেকোনো দেশের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন UniV 3rd International Poster Competit...
13/08/2025

বিশ্বের যেকোনো দেশের স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন UniV 3rd International Poster Competition 2025-এ। আপনার গবেষণা ও আইডিয়া তুলে ধরুন বিশ্বমঞ্চে!

এবস্ট্রাকট সাবমিশনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৫
🔗 রেজিস্ট্রেশন লিংক: www.competition3.univbd.com

UniV 3rd International Poster Competition 2025-এর পুরো প্রক্রিয়াটি তিনটি সেগমেন্টে হবে।🔸Abstract Submissionসবার আগে জমা ...
13/08/2025

UniV 3rd International Poster Competition 2025-এর পুরো প্রক্রিয়াটি তিনটি সেগমেন্টে হবে।

🔸Abstract Submission
সবার আগে জমা দিতে হবে আপনার গবেষণার সংক্ষিপ্ত বিবরণ (অ্যাবস্ট্রাক্ট) । এখান থেকেই প্রাথমিক বাছাই শুরু হবে। অ্যাবস্ট্রাক্ট জমা দেয়ার শেষ তারিখ ১৫ আগস্ট, ২০২৫।

🔸Poster & Video Submission
বাছাইকৃত অংশগ্রহণকারীরা এরপর জমা দেবেন পোস্টার ও গবেষণা উপস্থাপন করবেন একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে।

🔸Top 25 Oral Presentation
সর্বোচ্চ স্কোর পাওয়া ২৫ জন পাবেন লাইভে বিচারকদের সামনে প্রেজেন্ট করার ও প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ। এবং এখান থেকেই নির্বাচিত হবে চূড়ান্ত বিজয়ীরা!

প্রতিটি ধাপেই বাড়বে আপনার দক্ষতা, আত্মবিশ্বাস আর গবেষণা যোগ্যতা। এটা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটা আপনার গবেষণাকে এগিয়ে নেওয়ার পথ!

🔗 বিস্তারিত: https://www.competition3.univbd.com

Address

Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Nature Club - CUNC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chittagong University Nature Club - CUNC:

Share