❝ এক টাকায় আনন্দ ❞ একটি মানবিক সংস্থা। ২রা ফেব্রুয়ারি ২০২০ইং সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং ১লা মার্চ ২০২০ইং এ এর কার্যক্রম শুরু হয়। শুরুটা খুবই সীমিত আকার দিয়ে শুরু। পরে ধীরে ধীরে এটির কার্যক্রম বৃদ্ধি পায়। এটি তরুণ উদ্দোক্তাদের সফলতম পরিবার। কাজটি খুব সামান্য, প্রতি সপ্তাহে/মাসে অন্তত ১টি করে ইভেন্ট এর মাধ্যমে খাবার/স্বাবলম্বী করণ/প্রয়োজনীয় উপহারসহ ইত্যাদি নানান সামগ্রী পৌঁছে দেওয়ার আয়োজন হয়। প্রায় সময় আবার আনন্দ ভাগাভাগি করতে ১ টাকার বিনিময়ে যেকোন সুবিধাবঞ্চিত মানুষ তা কিনে নিতে পারেন, সে আয়োজনও করে থাকি। যেন তারা নির্দ্বায় বক্স ঠাঁসা খাবার/নিত্য প্রয়োজনীয় কাপড়/স্বাবলম্বী করণ উপহার/নিত্য প্রয়োজনীয় নানান উপহার সামগ্রী ইত্যাদি ক্রয় করে নিতে পারেন। ভাত, ডাল ও মুরগীর পোলাওতে ঠাঁসা থাকে প্রত্যেকটি বক্স। পাহাড়ি এলাকার জনগোষ্ঠীদের জন্য শীতকালীন উপহার পৌঁছে দেওয়া হয়। ছিন্নমূল পরিবারকে স্বাবলম্বী করণে আওতাভুক্ত করা হয় সম্বল উপহারের মাধ্যমে। এতিমখানার অনাথ এতিম বাচ্চাদের জন্য রয়েছে শিক্ষা সামগ্রী উপহার ও নানান রকমের খাবার আয়োজন। পবিত্র মাহে রমজান মাসে মাসব্যাপী সাহরী,ইফতার ও ঈদ উপহার আয়োজন হয়ে থাকে। আবার কুরবানী ঈদেও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজন হয় কুরবানী পশুর মাংস। এছাড়া দেশের মহামারী ও দূর্যোগ কালীন সময়ে প্রয়োজনীয় খাদ্য সহায়তা সহ নানান আয়োজন করা হয়। এই সব ইভেন্ট/ছোট-বড় অনেক প্রজেক্টের আয়োজন পরিচালিত হয়, দেশের শুভাকাঙ্ক্ষী ও সংস্থার সদস্যদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে। আর এটির আয়োজন সমূহ সম্পন্ন ও পৌঁছে দেয় কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক ও সংস্থার সদস্যবৃন্দ। প্রতিষ্ঠানিক অনুদানে নয়, কিছু মহৎপ্রাণ ব্যক্তি বা শুভাকাঙ্ক্ষীগণ অনুদান পৌঁছে দেন এই কাজের জন্য মাসিক কিংবা নানান আয়োজনকে ঘিরে। চাইলে আপনিও নিতে পারেন অনেকের খাবারের দায়িত্ব, কিংবা কিনে দিতে পারেন চাল-ডাল-আলু-তেল ইত্যাদি সহ ও স্বেচ্ছায় শ্রম দিতে পারেন নানান আয়োজন সম্পন্ন করতে বা পৌঁছে দিতে। যেকোন অনুদান/টাকা প্রদানের ক্ষেত্রে আগে ও পরে পেইজে মেসেজ বা কল করবেন এবং অনুগ্রহ করে অনুদানের রশিদ গ্রহণের জন্য।
•অনলাইনে অনুদান পাঠানোর মাধ্যমঃ-
• বিকাশঃ- +880 1883 168964
• নগদঃ- +880 1883 168964
• বিকাশঃ- +880 1871 413999 (মার্চেন্ট পেমেন্ট)
• নগদঃ- +880 1871 413999 (মার্চেন্ট পেমেন্ট)
• রকেটঃ- +880 1883 168964-0
•ব্যাংক একাউন্টে অনুদান পাঠানোর তথ্যঃ-
A/c Name:- EK TAKAYE ANANDO FOUNDATION
A/C No:- 200213100000123
Bank:- Southeast Bank Ltd. Branch:- Lohagara SME/krishi Branch
Routing No:- 205154672
Swift Code:- SEBDBDDH
❝ এক টাকায় আনন্দ ❞ এর প্রাতিষ্টানিক নম্বরঃ- +880 1871 413999
❝ আর্তনাদ সেবায় মানব হৃদয় জয় করুন ❞
াকায়_আনন্দ
াকায়_আনন্দ_ফাউন্ডেশন