Lions Service Complex - LSC

Lions Service Complex - LSC Lions Service Complex - LSC is a permanent project of the Lions Club of Chittagong since 1982.
(2)

সাধারণ সভা, ১৬/০৪/২০২৫
17/04/2025

সাধারণ সভা, ১৬/০৪/২০২৫

চট্টগ্রামের দৈনিকে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এর সাধারণ সভার সংবাদ।
17/04/2025

চট্টগ্রামের দৈনিকে লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এর সাধারণ সভার সংবাদ।

লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের বার্ষিক সাধারণ সভায় পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ বলেন, কথা-কাজে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা ...
16/04/2025

লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের বার্ষিক সাধারণ সভায় পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ বলেন, কথা-কাজে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা মানবিক কার্যক্রমকে অর্থবহ ও বেগবান করে।
_____

মানবিক কর্মকাণ্ডে দায়িত্বশীল আচরণ খুবই গুরুত্বপূর্ণ। কেননা, স্বেচ্ছাসেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ততা ও ঐকান্তিকতা নির্ভর করে দায়িত্বশীলের কথা ও কাজের ঐকতানে। লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের বার্ষিক সাধারণ সভায় মুখ্য আলোচকের বক্তব্যে পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ একথা বলেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা স্বভাবতই সংবেদনশীল হন। এই সংবেদনশীলতাই তাদেরকে অসহায় মজলুম মানুষের প্রতি সহমর্মি করে তোলে। সঠিকভাবে তাদের পরিপালন ও যত্ন নেয়া না গেলে মানবিক কাজে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিঘ্নিত হবে। কামরুন মালেক বলেন, নেতৃবৃন্দের ইতিবাচক মনোভাব মানবিক সমাজ গঠনের কার্যক্রমকে অর্থবহ ও বেগবান করে। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। এজন্য কথা ও কাজে সংযত হওয়া জরুরি।

লায়ন্স ক্লাব অব চিটাগং এর স্থায়ী প্রকল্প লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এর চেয়ারম্যান লায়ন গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে ১৬ এপ্রিল বুধবার বিকাল ৪টায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কমপ্লেক্স সেক্রেটারি লায়ন ডাঃ মেসবাহউদ্দিন তুহিনের পরিচালনায় ও বিগত সভার কার্যবিবরণী পেশের মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম আরম্ভ হয়। ১৫ ড. এনামুল হক সড়ক, চকবাজার, চট্টগ্রামস্থ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন্স ক্লাব অব চিটাগং মনোনীত দ্বিতীয় ভাইস জেলা গভর্নর পদপ্রার্থী ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্স এর ভাইস চেয়ারম্যান লায়ন রাজিব সিনহা এমজেএফ।

কমপ্লেক্স এর দ্বিবার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন কমপ্লেক্স ট্রেজারার লায়ন আবদুর রব শাহীন। সাধারণ সভা অনুষ্ঠান বাস্তবায়ন ও প্রতিবেদনে সহযোগিতা করেন জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী ও জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ুব।

সাধারণ সভায় বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোসলেহউদ্দিন খান, লায়ন নিশাত ইমরান, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন আবু নাসের রনি, কনসার্ন জোন চেয়ারপার্সন লায়ন এম সোহেল খান এবং লায়ন্স ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লায়ন রেবেকা নাসরীন।

সাধারণ সভায় রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোহাম্মদ ইসমাইল চৌধুরী ও লায়ন রোকেয়া জামানসহ আজীবন সদস্যদের মাঝে সনদপত্র হস্তান্তর করা হয়। আজীবন সদস্য হিসেবে নতুন করে অন্তর্ভুক্ত হন লায়ন রেবেকা নাসরীন ও লায়ন আশোক কান্তি দাশ।

সাধারণ সভায় অংশগ্রহণ করেন পিডিজি লায়ন নজমুল হক চৌধুরী এমজেএফ, প্রাক্তন কেবিনেট ট্রেজারার ও রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন তপন কান্তি দত্ত, সিনিয়র গভর্নর এডভাইজার সিলভাস্টার বার্নাডেট, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন স্বপন কুমার পালিত এমজেএফ, লায়ন সাধন কুমার ধর, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন বাসুদেব সিনহা, ট্রেজারার লায়ন অনুপম মজুমদার, এসোসিয়েট ট্রেজারার লিটন কান্তি দত্ত, ক্লাব সদস্য লিও-লায়ন জিয়াউল কবির সোহেল, লায়ন তুহিন ভট্টাচার্য, লায়ন মানষ বড়ুয়া, লায়ন চিন্ময় তালুকদার। সার্বিক সহযোগিতা করেন লিও ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লিও শাহাদাত হোসেন সাইফ এবং লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসি কেমব্রিয়ানের প্রেসিডেন্ট লিও নাজমুল হাসান।

Address

15, Drive Enamul Hoque Road, Chawkbazar
Chittagong
4203

Opening Hours

09:00 - 12:00

Telephone

+8801817202536

Alerts

Be the first to know and let us send you an email when Lions Service Complex - LSC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share