জুনিয়র ব্লাড ফাউন্ডেশন

জুনিয়র ব্লাড ফাউন্ডেশন (একটি স্বেচ্ছাসেবী সংগঠন)
নতুনত্বের জয়গান,আমরা করিব রক্তদান।

আসসালামু আলাইকুম,🕋 ঈদুল আযহার শুভেচ্ছা 🐄পবিত্র ঈদুল আযহা উপলক্ষেজুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক...
27/05/2026

আসসালামু আলাইকুম,
🕋 ঈদুল আযহার শুভেচ্ছা 🐄

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🌙✨

ত্যাগ, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা আমাদের জীবনে ছড়িয়ে পড়ুক।
আসুন, কোরবানির প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে মানুষের পাশে দাঁড়াই এবং মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখি।

🩸 “নতুনত্বের জয়গান, আমরা করিব রক্তদান।” 🩸

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ হোক আনন্দ, শান্তি ও মানবতার বন্ধনে পরিপূর্ণ।
— জুনিয়র ব্লাড ফাউন্ডেশন

১লা মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস 🌹শ্রমিকদের ঘাম, পরিশ্রম আর ত্যাগেই গড়ে ওঠে আমাদের সমাজ ও সভ্যতা।আজকের এই দিনে আমরা স্মর...
01/05/2026

১লা মে – আন্তর্জাতিক শ্রমিক দিবস 🌹
শ্রমিকদের ঘাম, পরিশ্রম আর ত্যাগেই গড়ে ওঠে আমাদের সমাজ ও সভ্যতা।
আজকের এই দিনে আমরা স্মরণ করি সকল শ্রমজীবী মানুষের অবদান, সম্মান জানাই তাদের অধিকার ও মর্যাদাকে।
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন সবসময় মানবতার পাশে,
শ্রমিকসহ সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
✨ আসুন আমরা প্রতিজ্ঞা করি—
শ্রমের মর্যাদা রক্ষা করবো,
অধিকার নিশ্চিত করবো,
এবং মানবতার সেবায় একসাথে এগিয়ে যাবো।
🔴 শ্রমের প্রতি শ্রদ্ধা, মানবতার প্রতি প্রতিশ্রুতি 🔴

আলহামদুলিল্লাহ জুনিয়র ব্লাড ফাউন্ডেশন🩸💉 এর সম্মানিত কার্যকরী সদস্য, মোহাম্মদ জিসানুল ইসলাম শাওন ভাইয়ের স্বেচ্ছায় প্রথ...
29/04/2026

আলহামদুলিল্লাহ
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন🩸💉 এর সম্মানিত কার্যকরী সদস্য,
মোহাম্মদ জিসানুল ইসলাম শাওন ভাইয়ের স্বেচ্ছায় প্রথম "বি পজেটিভ" রক্তদান সম্পন্ন।
সকলে রক্তদাতা এবং রোগের জন্য দোয়া করবেন

#নতুনত্বের_জয়গান,
#আমরা_করিব_রক্তদান

🩸 আমাদের সাথে যুক্ত হচ্ছে 🩸মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন  পরিবারের নতুন সদস্য ইয়াসি...
25/04/2026

🩸 আমাদের সাথে যুক্ত হচ্ছে 🩸

মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র ব্লাড ফাউন্ডেশন পরিবারের নতুন সদস্য ইয়াসিন আরাফাত তুষার-কে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা। ❤️
Arafat Tushar

তিনি বর্তমানে Chittagong Polytechnic Institute-এ অধ্যয়নরত। ভদ্র, নম্র ও মানবিক মানসিকতার একজন তরুণ হিসেবে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। দায়িত্ববোধ, আন্তরিকতা এবং সমাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

মানবসেবামূলক কাজে তার আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। রক্তদানের মতো মহৎ উদ্যোগে তার অংশগ্রহণ নিঃসন্দেহে অনেক মানুষের জীবনে আশার আলো হয়ে উঠবে। 🤝🩸

🌸 স্বাগতম ইয়াসিন আরাফাত তুষার 🌸

স্বপ্নটা মানবতার, পথচলাটা আমাদের একসাথে…জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো “জীবন” নিজেই। আর সেই জীবনটাই যখন রক্তের অভাবে ...
21/04/2026

স্বপ্নটা মানবতার, পথচলাটা আমাদের একসাথে…

জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো “জীবন” নিজেই। আর সেই জীবনটাই যখন রক্তের অভাবে ঝুঁকির মুখে পড়ে, তখন একজন মানুষের পাশে দাঁড়ানোই হয়ে যায় সবচেয়ে বড় মানবতা।

এই মানবতার ডাক থেকেই যাত্রা শুরু
জুনিয়র ব্লাড ফাউন্ডেশন -এর।
আমরা শুধু একটি সংগঠন নই, আমরা একটি পরিবার — যেখানে প্রতিটি সদস্য একেকজন জীবনের যোদ্ধা।

★আমরা কি করি?
আমরা চেষ্টা করি, কোনো মা যেন সন্তানের জন্য কাঁদতে না হয়, কোনো রোগী যেন রক্তের অভাবে অসহায় না থাকে।
• ২৪/৭ জরুরি রক্তদাতা খুঁজে দেওয়া
• অসহায় রোগীদের পাশে থেকে সহায়তা করা
• স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন
• মানবিক ও সামাজিক সচেতনতা তৈরি
• বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো

প্রতিটি কাজের পেছনে আছে একটাই লক্ষ্য —
“একটি জীবন বাঁচানো, একটি পরিবারে হাসি ফিরিয়ে দেওয়া”

এবার আমরা শুরু করেছি কার্যকরী সদস্য সংগ্রহ!

আপনি যদি চান—
✔ মানুষের উপকার করতে
✔ একটি সম্মানজনক মানবিক প্ল্যাটফর্মে কাজ করতে
✔ নিজের সময়কে ভালো কাজে ব্যয় করতে
✔ সমাজে ইতিবাচক পরিবর্তনের অংশ হতে

তাহলে এই সুযোগটি আপনার জন্যই।

*কার্যকরী সদস্য হিসেবে আপনি হবেন—
একজন রক্তযোদ্ধা, একজন মানবতার দূত, একজন দায়িত্বশীল স্বেচ্ছাসেবক।

আজই যুক্ত হোন আমাদের সাথে,
কারণ—
আপনার একটি সিদ্ধান্তই বাঁচাতে পারে একটি মূল্যবান জীবন।

জুনিয়র ব্লাড ফাউন্ডেশন
“রক্তে নয় শুধু, ভালোবাসায় গড়া সম্পর্ক” ❤️

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when জুনিয়র ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জুনিয়র ব্লাড ফাউন্ডেশন:

Share