Chittagong University Students' Association Of Feni-CUSAF

Directions Website Contact the organization

Chittagong University Students' Association Of Feni-CUSAF Chittagong University Students' Association of Feni-CUSAF

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) সমাজের বিত্তবান ব্যক্তি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শু...
16/07/2026

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) সমাজের বিত্তবান ব্যক্তি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং মানবিক হৃদয়ের মানুষদের কাছ থেকে দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের জন্য সংগ্রহকৃত সকল তহবিল তাদের পুনর্বাসনের লক্ষ্যে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর কাছে হস্তান্তর করেছে।

🚨 জরুরি মানবিক আবেদনসাতকানিয়া–লোহাগাড়া-বাশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে লোহাগাড...
10/07/2026

🚨 জরুরি মানবিক আবেদন
সাতকানিয়া–লোহাগাড়া-বাশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে লোহাগাড়া,সাতকানিয়া ও বাশখালীর বিস্তীর্ণ এলাকা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী, অসংখ্য মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, ওষুধ, শিশুখাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রীর তীব্র সংকটে তারা মানবেতর জীবনযাপন করছেন।
এই দুর্যোগে আমাদের সামান্য সহযোগিতাই হতে পারে তাদের সবচেয়ে বড় ভরসা।
তাই,
চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) সমাজের সকল বিত্তবান ব্যক্তি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং মানবিক হৃদয়ের মানুষদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছে—আসুন, নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াই।
আপনার ক্ষুদ্র অবদানও একটি পরিবারের মুখে আহার তুলে দিতে পারে এবং বিপর্যস্ত মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করতে পারে।

📌অনুদান পাঠানোর মাধ্যম,
Bkash: 01973739433 (আবদুল্লাহ)
Nagad: 01973739433 (আবদুল্লাহ)

সার্বিক প্রয়োজনে,
সভাপতি: আরমান হোসেন (019 5099 6374)
সেক্রেটারি: মোহাম্মদ আবদুল্লাহ (01973739433)
সাংগঠনিক সম্পাদক: আজিমুল করিম ফাহিম (01635004831)

লেহাগাড়া–সাতকানিয়ার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান।
10/07/2026

লেহাগাড়া–সাতকানিয়ার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক আহ্বান।

জরুরি মানবিক আবেদন |
সাতকানিয়া – লোহাগাড়ার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান।

প্রকৃতির নির্মম রূপে আজ আমাদের প্রিয় লোহাগাড়া ও সাতকানিয়া বিপর্যস্ত। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বহু এলাকা ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে, আবার অনেকে পানিবন্দী অবস্থায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকটে দিন কাটাচ্ছেন।

এই দুর্যোগ শুধু তাদের নয়—এটি আমাদের সবার। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব লোহাগাড়া-সাতকানিয়া (চুসালস) মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সর্বস্তরের বিত্তবান, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সকল সহৃদয় মানুষকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আন্তরিক আহ্বান জানাচ্ছে।
আপনার সামান্য সহযোগিতাই একটি ক্ষুধার্ত পরিবারের আহার, একটি শিশুর নিরাপত্তা কিংবা একজন অসহায় মানুষের নতুন আশার কারণ হতে পারে।

▪️অনুদান পাঠানোর মাধ্যম
Bkash :01609470273 (Rabiul)
Nagad:01609470273 (Rabiul)
Bank : Islami Bank PLC
A/C NO - 2050 170 67 00574004 (Rabiul)

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সর্বোচ্চ পরিচয়।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।" ❤️

আল্লাহ তাআলা আমাদের লোহাগাড়া–সাতকানিয়াসহ সকল দুর্গত মানুষকে হেফাজত করুন, তাদের কষ্ট লাঘব করুন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুন। আমীন।

#চুসালস

আজ চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF)-এর সদস্যদের অংশগ্রহণে ব্রাজিল 🇧🇷 বনাম আর্জেন্টিনা 🇦🇷 সম...
04/07/2026

আজ চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF)-এর সদস্যদের অংশগ্রহণে ব্রাজিল 🇧🇷 বনাম আর্জেন্টিনা 🇦🇷 সমর্থকদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।⚽️

ম্যাচে অসাধারণ স্পোর্টসম্যানশিপ ও সৌহার্দ্যের পরিচয় দেওয়ার জন্য অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ।

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (চুসাফ)-এর সাবেক সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় মুহাম্মদ হাসান(আদিল)...
19/06/2026

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (চুসাফ)-এর সাবেক সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় মুহাম্মদ হাসান(আদিল) ভাই হাম-এর উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চুসাফ পরিবার তাঁর দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্য কামনা করছে এবং সকলের নিকট তাঁর জন্য দোয়ার আন্তরিক অনুরোধ জানাচ্ছে।

আজ, ০১/০৬/২০২৬ (সোমবার) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফে...
01/06/2026

আজ, ০১/০৬/২০২৬ (সোমবার) বিকেলে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (চুসাফ)-এর ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

চুসাফের বর্তমান ও সাবেক সদস্যদের আন্তরিক উপস্থিতি, প্রাণবন্ত আড্ডা এবং আনন্দঘন কথোপকথনে অনুষ্ঠানটি হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচঞ্চল।

31/05/2026

আগামীকাল, ০১/০৬/২০২৬ (সোমবার) বিকাল ৪:৩০ ঘটিকায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (চুসাফ)-এর ঈদ-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

চুসাফের সকল বর্তমান ও প্রাক্তন সদস্যকে উক্ত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সফল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করা যাচ্ছে।

📍স্থান: ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ
🕰️ সময়: ০১/০৬/২০২৬, বিকাল ৪:৩০ ঘটিকা।

আজ চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) এবং Jalalabad Students’ Association,University of Chitta...
08/05/2026

আজ চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) এবং Jalalabad Students’ Association,University of Chittagong এর মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ম্যাচে অসাধারণ স্পোর্টসম্যানশিপ প্রদর্শনের জন্য Jalalabad Students' Association কে জানাই আন্তরিক ধন্যবাদ।

আজ চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) এবং Debidwar Students' Association- DSA,Chittagong Unive...
01/05/2026

আজ চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী (CUSAF) এবং Debidwar Students' Association- DSA,Chittagong University এর মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ম্যাচে অসাধারণ স্পোর্টসম্যানশিপ প্রদর্শনের জন্য Debidwar Students' Association কে জানাই আন্তরিক ধন্যবাদ।

আজ চিটাগং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, ফেনী’র কার্যালয়ে এক্স-স্টুডেন্টস ক্লাবের পক্ষ থেকে চিটাগং ইউনিভার্সিটি স্ট...
27/03/2026

আজ চিটাগং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, ফেনী’র কার্যালয়ে এক্স-স্টুডেন্টস ক্লাবের পক্ষ থেকে চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব ফেনী CUSAF-এর বর্তমান কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন চিটাগং ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব, ফেনী’র সভাপতি জনাব এ.কে.এম. মোজাম্মেল হক লেলিন ভাই, সাধারণ সম্পাদক মনসুর উদ্দীন খান ভাই, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশীদ ভাইসহ অজয় সাহা ভাই, মোস্তফা খোকন ভাই, সওকত ভাই এবং অন্যান্য সম্মানিত সাবেক শিক্ষার্থীবৃন্দ।

সভায় CUSAF-এর বর্তমান কমিটির সদস্যবৃন্দ ভবিষ্যতে এক্স-স্টুডেন্টস ক্লাবের সাথে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University Students' Association Of Feni-CUSAF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chittagong University Students' Association Of Feni-CUSAF:

Shortcuts

Share