পকেট মানি দিয়ে হাসি কিনবো

পকেট মানি দিয়ে হাসি কিনবো Humanitarian and Children-Oriented Charity Org making people smile 🤍

আজকের কার্যক্রমঅনেকেই নিজ নিজ সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন,করছেন,আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা!আমাদের উদ্দেশ্য ছিল...
23/08/2024

আজকের কার্যক্রম
অনেকেই নিজ নিজ সাধ্যমতো পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন,করছেন,আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা!আমাদের উদ্দেশ্য ছিল মূলত স্টুডেন্টদের(শিক্ষক এবং সাধারণ মানুষরাও অন্তর্ভুক্ত ছিল) অল্প অল্প টাকা কালেক্ট করে কিছু জিনিসপত্র সংগ্রহ করে একটা টিমে দেওয়া।গতকাল হতে আজ বিকেল পর্যন্ত সংগৃহীত টাকা দিয়ে বিস্কুট,বন,পাউরুটি,ক্যান্ডেল,কয়েল,পানি,কেক,প্যাডের ব্যবস্থা করা হয়েছে।যেগুলো সায়েন্স ফিলিক কর্তৃক মুন্না স্যারের কাছে পাঠানো হচ্ছে।যেখান থেকে ইতোমধ্যে ফেনী,ফটিকছড়ি,রাউজান ও খাগড়াছড়িতে টিম গিয়েছে।এই পোস্টের মূল উদ্দেশ্য আপনাদের সাহায্যের টাকা দিয়ে কেনা পণ্যসামগ্রী সঠিক স্থানে পৌঁছাচ্ছে তা নিশ্চিত করা।হয়তো বড় বড় ফান্ডের কাছে এসব কিছুই না।যদিও আমাদের সংগঠনটি ছোট এবং এর প্রতিনিধি মূলত শিক্ষার্থীরা।সেই হিসেবে আপনাদের ছোট ছোট পদক্ষেপ মিলিয়ে মূলত সাহায্য করাটাই মূল উদ্দেশ্য।ব্যক্তিস্বার্থ কিংবা গোষ্ঠী স্বার্থকে বড় করে না দেখে সর্বোচ্চ সাহায্য সঠিক স্থানে পৌঁছানোটাই এখন সবার মূল কাজ হোক।
ধন্যবাদ।

22/08/2024

চট্টগ্রামের সকল স্কুল-কলেজের শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছি।দেশের এই দুর্যোগ পরিস্থিতিতে যে যার স্থান থেকে যেভাবে পারছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।এমতাবস্থায় একজন একজন টাকা পাঠানোর চেয়ে স্কুল-কলেজ থেকে সবাই মিলে একটি ফান্ড গঠনের চেষ্টা করে বিশ্বস্ত টিমে পাঠানোর ব্যবস্থা করছি।
এই ফান্ডের টাকা দিয়ে বিশেষ করে মেয়েদের প্রয়োজনীয় জিনিসপত্র(স্যানিটারি ন্যাপকিন),বাচ্চাদের জন্য সাধ্য মতো কাপড়ের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হচ্ছে,এই পরিস্থিতিতে সকলে উদ্ধার কার্য,ত্রাণের ব্যবস্থা করলেও এই ছোট ছোট জিনিস গুলোও খুব প্রয়োজনীয়।ফান্ড অনুযায়ী সাধ্য মতো অন্যকিছু ব্যবস্থার কথাও বিবেচ্য!সেক্ষেত্রে আগ্রহী ছাত্র-ছাত্রী এবং শিক্ষক এবং সাধারণ মানুষের টাকা কালেক্ট করে জিনিসপত্র কিনে নির্দিষ্ট টিমে প্রেরণ করার চেষ্টা করা হবে,যে টিম বিশ্বস্ত এবং দ্রুত সাহায্যের জন্য যাবে। আপনারা যারা ইচ্ছুক সকলে যার যার সাধ্যমতো নিম্নোক্ত বিশ্বস্ত নাম্বারে বিকাশ/নগদ করতে পারেন।রেফারেন্সে নাম এবং flood অবশ্যই লিখবেন। ধন্যবাদ

বিকাশ:- 01971154753
বিকাশ:-01641654224
নগদ:- 01886273186

• চলুন হাসি ফোঁটাই প্রোগ্রাম ২০২৩ (২৬.০৭.২০২৩ ইং) ✅- বিচিত্র ধরনের নানামুখী অভিজ্ঞতা ও সফলতা নিয়ে সৃষ্টিকর্তার রহমতে আম...
27/07/2023

• চলুন হাসি ফোঁটাই প্রোগ্রাম ২০২৩ (২৬.০৭.২০২৩ ইং) ✅

- বিচিত্র ধরনের নানামুখী অভিজ্ঞতা ও সফলতা নিয়ে সৃষ্টিকর্তার রহমতে আমাদের প্রোগ্রামটি সমাপ্ত হয়েছে। আপনাদের ডোনেশন এর মাধ্যমে আমরা পৌঁছাতে পেরেছি ৬০ জন অসহায় বৃদ্ধ ও শিশুদের কাছে। তবে ডোনেশন তুলতে ও খাবার বিতরণ করতে করতে আমাদের ভলান্টিয়াররা যে পরিমাণ পরিশ্রম করেছেন তার চাক্ষুষ প্রমাণ না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না। বিভিন্ন ধাপে বিভিন্ন কোচিং সেন্টারে ডোনেশন চাইতে গিয়ে অনেক আন্সাপোর্টিভ বিহেবিয়র এর শিকার হয়েছে তারা যা রীতিমত হয়রানি বলা চলে। আত্মসম্মানের তীব্রতর আকর্ষণকে বিসর্জন দিয়ে দাড়িয়েছিল তারা অনেক পরিচিত স্যার এর দুয়ারে, এমনকি রাস্তায়। অনেকে সাহায্যও করেছেন এবং উপদেশও দিয়েছেন যাদের কথা আমাদের বুকে গেঁথে থাকবে আজীবন। যাইহোক সকল বাঁধা পেরিয়ে শেষ পর্যন্ত আমরা যে ৬০ জন মানুষের উপকারে আসতে পেরেছি সেটাই অনেক! সাধারণ কোনো চ্যারিটি অর্গানাইজেশন এর উদ্দেশ্য বিবেচনা করলে আমরা শতভাগ সফল তবে আমরা আমাদের নিজস্ব পরিকল্পনায় শতভাগ সফল নই কেননা আমাদের উদ্দেশ্য মানুষকে এভাবে ফ্রীতে খাবার দিয়ে ভিক্ষাবৃত্তিতে উদ্বুদ্ধ করা নয়; বরং তাদেরকে খাবার দিয়ে আকর্ষণ করে উপদেশের মাধ্যমে ভিক্ষাবৃত্তি হতে অনুৎসাহিত করা ❤️‍🩹

• সফলতার কথা তো সবাই বলে, চলুন আপনাদের বলি আমাদের কিছু অসফলতার কথা 📌

১.আমরা যে মানুষ দের এরকম ফ্রি খাবার দিবো তার মাধ্যমে কিন্তু তারা ভিক্ষাবৃত্তিতে আরো বেশি উদ্বুদ্ধ হবে কেননা তারা কাজ না করে বসে বসেই খাবার পেয়ে যাচ্ছে। এজন্য আমাদের মেইন টার্গেট ছিল পথশিশু ও চরম অসহায় মানুষজন। তবে পরিকল্পনার যথার্থ বাস্তবায়নের অভাবে আমাদের সামান্য কিছু সাহায্য চলে গিয়েছে চা-ওয়ালা, চাবি-ওয়ালা ও লোভী কতিপয় অকর্মক মানুষের কাছে তবে এর সংখ্যা অনেক কম আলহামদুলিল্লাহ 🤍

২.উদ্দেশ্য ছিল পথশিশুদেরকে শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করা আর আপনি যদি তাদের কোনো উপকার না করে তাদের খালি উপদেশ দেন তাহলে আপনার উপদেশ তারা গায়ে ছাড়ুন, পায়েও মাখবে না। এজন্যই মূলত বিরিয়ানির আয়োজন যাতে তারা আমাদের কথা সিরিয়াসলি নেয়। কিন্তু মানুষের ভিড় সামলাতে গিয়ে আমরা আসলে এসবে তেমন একটা সফল হতে পারিনি! তবে আমরা যথেষ্ট চেষ্টা করেছি আর আপনাদের দুআ ও সাপোর্ট থাকলে করে যাবো 🤍

আমরা আপনাদের ছাড়া কিছুই নাহ! তবে আমাদের এই প্রোগ্রামে কিছু উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও মানুষ সহায়তা করেছেন যার প্রশংসা করতে আমরা বাধ্য ❤️‍🩹

আমাদের টপ ডোনেটর 📌

১. Climax Physics - Siraj sir
২. BioPhilic - বায়োফিলিক
৩. Math Philic-ম্যাথ ফিলিক
[ বিঃদ্রঃ-দান কখনো লোক দেখানো হওয়াটা উচিত নয়। তবে এই কার্যক্রম যেহেতু স্টুডেন্টদের নিয়ে করা তাই সকলের সাহায্য - সহযোগিতা প্রয়োজন। আর এই জিনিসগুলা আমাদের আত্মবিশ্বাস অনেকাংশেই বাড়িয়ে দেয়। পাশাপাশি ডোনেটরদের ডোনেশন সঠিক জায়গায় পৌঁছাচ্ছে নাকি তাও এনশিওর করে ❤️]

আমাদের সেক্রেটারির আম্মুকে অনেক ধন্যবাদ তার অসামান্য অবদান ও সাপোর্ট এর জন্য! আপনারা এরকম কাজে কিংবা অনুষ্ঠানে খাবারের অর্ডার তার পেজ Arzu's Cook House এ দিতে পারবেন 🤍

TeeFreaks কে ধন্যবাদ টিশার্ট বানিয়ে দেওয়ার জন্য! কাস্টম টিশার্ট লাগলে তাদের যোগাযোগ করতে পারেন 🚀

✅ কতিপয় মানুষের জন্য কিছু উপদেশ :
১. যারা আমাদের মত দলে দলে চ্যারিটি করতে চাচ্ছেন:
- ভালো নিয়ত থাকলেই সব হয় না, পর্যাপ্ত প্ল্যানিং, এফোর্ট আর সময়ের দরকার পড়ে এসবে। মাঝে মাঝে হয়তো হেনস্থার শিকার হতেও হবে তবে ভেঙে পড়লে চলবে না। উপযুক্ত টিম মেম্বার নিয়ে এগিয়ে চলুন এবং নিরুৎসাহিত হবেন নাহ! আবার বলছি কিছু জ্ঞানর্জন করুন এসবের ব্যাপারে আপনার পরিচিত ভাই ব্রাদারদের কাছ থেকে তারপর ফিল্ডে নামুন, যথার্থ পরিকল্পনা করুন এবং মনে রাখুন পরিকল্পনার অধিকাংশ সফল হবে না তবে ভেঙে পড়া চলবে না 🤍

২. কোচিং সেন্টার :
- আপনারা তো প্রতিনিয়ত মার্কেটিং এর আশায় বিভিন্ন স্পোর্টস টিম কে জার্সি স্পন্সর করেন। এটার পাশাপাশি চ্যারিটির ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগেও আপনারা যদি টিশার্ট স্পন্সর করেন কিংবা ডোনেট করেন তবে মাল্টি-ডাইমেনশনালি আপনারা একই সাথে নিজের, চ্যারিটির এবং অসহায় মানুষদের উপকারে আসতে পারবেন। দেখুন স্পোর্টস টিম এর পাশাপাশি বলেছি, "বদলে" নয়। এই কিশোর সমাজকে স্পোর্টস এ উৎসাহিত করার মাধ্যমেই মাদক ও অপরাধ দমন হয়! তবে এক্সট্রা কারিকুলার বলতে কেবল খেলাধুলাই বুঝায় নাহ, ধন্যবাদ ❤️‍🩹

অবশেষে ধন্যবাদ আপনাদের সকলকে, আমাদের সকল মেম্বার, এম্বাসেডর ও সাপোর্টারদেরকে। আমরা আপনাদের সাপোর্ট থেকেই অনুপ্রেরণা পাই এমন ভালো কাজসমূহের উদ্যোগ নিতে! শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই আশা নিয়ে শেষ করছি! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ❤️‍🩹🩹

আজকে কাজ করে হালকা টায়ার্ড হয়ে যাওয়ায় পোস্ট দিতে পারছি না! কালকে সুন্দর করে পোস্ট দিয়ে দিবো সকাল ১১ টার দিকে! Arzu'...
26/07/2023

আজকে কাজ করে হালকা টায়ার্ড হয়ে যাওয়ায় পোস্ট দিতে পারছি না! কালকে সুন্দর করে পোস্ট দিয়ে দিবো সকাল ১১ টার দিকে! Arzu's Cook House আন্টিকে অনেক ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য, এক্সট্রা আরো প্যাকেট দিয়ে হেল্প করার জন্য ❤️

• চলুন হাসি ফোঁটাই প্রোগ্রাম ২০২৩ :যেহেতু অধিকাংশই অবগত আছেন যে, আমাদের অধিকাংশ এডমিন এবং মেম্বারই এবার এসএসসি দিয়েছেন ...
22/07/2023

• চলুন হাসি ফোঁটাই প্রোগ্রাম ২০২৩ :

যেহেতু অধিকাংশই অবগত আছেন যে, আমাদের অধিকাংশ এডমিন এবং মেম্বারই এবার এসএসসি দিয়েছেন এবং তাদের রেজাল্ট ২৮ জুলাই প্রকাশিত হবে! এজন্য আমরা প্রায় কিছুদিন যাবৎ রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই একটা বড়োসড়ো প্রোগ্রাম করে ফেলতে চেয়েছিলাম কারণ কলেজে উঠলে অনেকেই একাডেমিক পড়ালেখার চাপে আর এমন কাজে তেমন সময় ব্যয় করতে সক্ষম হবেন নাহ! তাই এই প্রোগ্রামটির তারিখ ঠিক করা হয়েছে ২৬ জুলাই, যেখানে আমরা শহরের কিছু স্থানে স্থানে অসহায় মানুষদের বিশেষত শিশুদের একবেলা আহারের ব্যাবস্থা করবো! আমাদের ফান্ড এ অলরেডি কিছু টাকা জমা আছে তবে আমাদের আরো ডোনেশন এর প্রয়োজন! বিভিন্ন কোচিং সেন্টারে ডোনেশন কিংবা টিশার্ট স্পন্সরশিপ এর জন্য ঘুরে ঘুরে আমরা কেবল কিছু অংশেই সফল হয়েছি যা আমাদের আশায় অন্ধকার ছাপিয়েছে! তবে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন! তাছাড়া আপনারা অনেকেই আমাদেরকে সাহায্য করতে ও আমাদের সাথে যুক্ত হতে চেয়েছেন! তাদের জন্য এটাই মুখ্য সুযোগ! আপনারা ১-১০০০ টাকার মধ্যে যেকোনো এমাউন্ট ডোনেট করতে পারবেন কোনো সমস্যা নেই 🤍

• খাবার মেনু :

চিকেন বিরিয়ানি (ডিম সহ)
৫০-৭০ জনের জন্য + ২৫০ মিলি পানি

• খরচ :
পার পারসন ১৪০/- টাকা মাত্র! Estimated Budget : ৮-১০ হাজার টাকা!

• ফান্ড কালেকশন :

[ আগামী ২৩-২৪ জুলাই চকবাজারের গুলজার টাওয়ার এর সামনে ডোনেশন বক্স নিয়ে আমাদের Volunteer গণ দাড়িয়ে থাকবেন! যারা এই প্রোগ্রামে সহায়তা করতে চান তারা যদি আসতে না পারেন তবে বিকাশ কিংবা নগদে অথবা আপনার ফ্রেন্ডস গ্রুপ এর যেকোনো একজনকে সবার ফান্ড সহ পাঠিয়ে দিবেন! খুঁজে না পেলে কল করিয়েন 01973128116 এই নম্বর এ ❤️ ]
• সময় : বিকাল ৫:০০-৬:৩০ টা

✅ বিকাশ/নগদ : 01824970023

অনেকেই আসলে প্রশ্ন করছেন আমাদের ক্ষুদ্র অর্গানাইজেশন এর উদ্দেশ্যটা মূলত কি?• ফাউন্ডিং স্টোরি :- আমরা প্রতিদিনই ৫০/১০০ টা...
18/07/2023

অনেকেই আসলে প্রশ্ন করছেন আমাদের ক্ষুদ্র অর্গানাইজেশন এর উদ্দেশ্যটা মূলত কি?

• ফাউন্ডিং স্টোরি :

- আমরা প্রতিদিনই ৫০/১০০ টাকা কিংবা ১০/২০টাকা বা তার চেয়েও বেশি টাকা খরচ করে থাকি। যা মূলত গাড়িভাড়া, রাস্তা কিংবা রেস্টুরেন্টের খাবারের পিছনে ব্যয় করা হয়। কিংবা কিছু টাকা আমাদের কাছে জমা থাকে যা পছন্দের মানুষকে গিফট, নিজেদের ড্রেস,মেকআপ ইত্যাদিতে খরচ করি। এরকম সামান্য কিছু টাকা এসবের বদলে রাস্তার কিছু অসহায় বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে মন্দ কি?
এই উদ্দেশ্য নিয়েই মূলত আমাদের ক্ষুদ্র এই সংগঠন। এই সংগঠনের অংশ হতে খুব বেশি ডোনেট কিংবা খুব বেশি বড়লোক হওয়ার প্রয়োজন নেই। মূলত নিজেদের জমানো টাকা দিয়েই ক্ষুদ্র প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য পথশিশুদের হাসি হয়ে ওঠা, তাদের অক্ষরজ্ঞান টুকু দেয়ার প্রচেষ্টা করা। ভিক্ষাবৃত্তি নয় বরং স্বাবলম্বী হয়ে ওঠা। ভিক্ষার চেয়েও সামান্য খেটে কাজ করে কিছু অর্জন করার মূল্যটা বোঝানো। আর এসব প্রচেষ্টায় আপনাদের সঙ্গ পেলে আমাদের আত্মবিশ্বাস অনেকাংশে বাড়বে। আশা করি পাশে পাব। ধন্যবাদ 🤍

• ইয়ুথ ডেভলপমেন্ট অ্যান্ড ভলান্টিয়ারিং:

- আমাদের টিম মেম্বার দের অধিকাংশই এখনো টগবগে তরুণ-তরুণী, যাদের মনোবল আর তেজ দুটোই বেশি। তাদের এই প্রচ্ছন্ন শক্তি ভালো কাজের পাশাপাশি খারাপ কাজেও ব্যবহৃত হতে পারে আর বর্তমানে খারাপের তাড়না কত বেশি সেটা সবার সামনে প্রত্যক্ষ। আর তাদের এই প্রচ্ছন্ন শক্তিকে তারা যাতে ভালো কাজে বিনিয়োগ করে দেশের মানুষের কল্যাণ করতে পারে তবে তার সুফল আমরা সকলেই পাবো। তাদেরকে Volunteering এর মাধ্যমে আমরা কাজে লাগাতে চাই অসহায় মানুষের দুঃখ মোচনে। একই সাথে তারা অংশগ্রহণ করবে এক্সট্রা-কারিকুলার কাজে যার কদর (Certificate) আমরা করবোই যে কদরের বলে তারা তাদের লাইফ এর বিভিন্ন স্টেজ এ থাকবে একধাপ এগিয়ে! তাছাড়া বৃদ্ধি পাবে তাদের ভালো কিছু করার সাহস এবং কমিউনিকেশন স্কিলস ⚡

কিছু প্রশ্নোত্তর :

• ডোনেট করতে কেনো হচ্ছে, আমরা নিজেরা সাহায্য করলেই তো পারি?

-জি অবশ্যই আপনারা নিজেরাই পারেন। আমরা সেটা একটু বৃহৎ পর্যায়ে নিয়ে যেতে আর আপনার কষ্ট কমাতে আগ্রহী এটাই! কিছুদিন পর আমরা একটা গ্রুপ খুলবো যেটাতে আপনারা নিজেরাই ভালো কাজের কথা শেয়ার করে মানুষদের অনুপ্রাণিত করতে পারবেন সেই ভালো কাজে আরো উদ্যোগী হতে ❤️

• ভালো কাজ করতেছেন করেন, শো-অফ করার কি আছে?
- প্রশ্নটা আসবে জানতাম আমরা! এর উত্তর হচ্ছে আমরা আসলেই শো-অফ করছি, পভার্টি-প*র্ণ করছি তবে এর পিছনে কিছু সুনির্দিষ্ট যুক্তিগত কারণ আমরা দেখিয়েছি! তাছাড়া সত্যি বলতে আমাদের ফাউন্ডিং মেম্বার দের কেউই এই উদ্দেশ্য নিয়ে নামে নি যে তারা তাদের কাজের মূল্যায়ন পাবে! আমাদের প্রথম কাজ হয়েছে গত বছর ডিসেম্বর এ যার ব্যাপারে কাউকে জানাইও নি আমরা! আমরা চাচ্ছি ভালো একটা কাজে সবাইকে অনুপ্রাণিত করতে। মানুষকে দেখাতে যে, ছোট্ট একটা ভালো কাজ কিন্তু জীবনে মাল্টি-ডাইমেনশনাল সুফল বয়ে আনতে পারে ❤️

📌 কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ করুন! আমরা জবাব দেওয়ার যথার্থ চেষ্টা করবো ইনশাআল্লাহ 🤍🩹

People Behind Everything: Our Admin Panel Members, Our Pride, Our Youth 🤍✊
17/07/2023

People Behind Everything: Our Admin Panel Members, Our Pride, Our Youth 🤍✊

Here goes a look into our tremendous "Team Members & Campus Ambassadors" who are urged to produce smiles into the needy ...
17/07/2023

Here goes a look into our tremendous "Team Members & Campus Ambassadors" who are urged to produce smiles into the needy people's faces! Accordingly, they are driven by their self-instinct to make a positive change in the society, developing themselves to be a better youth for the nation! They are our pride and we salute them! 💗✊


পকেট মানি দিয়ে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা! জানি নাহ সফল হয়েছি কিনা তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং করে যাবো ইনশ...
16/07/2023

পকেট মানি দিয়ে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা! জানি নাহ সফল হয়েছি কিনা তবে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এবং করে যাবো ইনশাআল্লাহ্ 🤍

এই ক্ষুদ্র প্রচেষ্টাকে বড়-তে পরিণত করতে আমাদের পাশে থাকুন! আমাদের অংশ হতে চাইলে শেয়ার করুন এবং ডোনেট করুন ❤️‍🩹

✅ বিকাশ/নগদ: 01824970023

Address

Ward 17, Chawkbazar
Chittagong
4203

Telephone

+8801971154753

Website

Alerts

Be the first to know and let us send you an email when পকেট মানি দিয়ে হাসি কিনবো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share