The Student Society Of Chattogram

The Student Society Of Chattogram The Student Society Of Chattogram is a social & non-political student organization in Chattogram.

ছাত্র ও তরুনদের নিয়ে গঠিত অরাজনৈতিক ও সমাজসেবামূলক একটি সংগঠন "দ্যা স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম"।

শুভ নববর্ষ ১৪৩৩ ✨🌿​আসসালামু আলাইকুম।সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা! 🤝​বিগত বছরের ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ ✨🌿
​আসসালামু আলাইকুম।
সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা! 🤝

​বিগত বছরের সাফল্যকে সাথে নিয়ে নতুন বছরে আমরা যেন আরও ঐক্যবদ্ধভাবে আর্তমানবতার সেবায় কাজ করতে পারি—এই আমাদের অঙ্গীকার। আল্লাহ আমাদের পথচলায় বরকত দান করুন। 🤲💼✨
​শুভ নববর্ষ! 🌙🎊

আলহামদুলিল্লাহ, সম্পন্ন হলো আমাদের বহু প্রতীক্ষিত 'ঈদ পুনর্মিলনী ২০২৬'! 🌙✨​পুরানো বন্ধুদের সাথে সেই চিরচেনা আড্ডা, প্রাণ...
28/03/2026

আলহামদুলিল্লাহ, সম্পন্ন হলো আমাদের বহু প্রতীক্ষিত 'ঈদ পুনর্মিলনী ২০২৬'! 🌙✨
​পুরানো বন্ধুদের সাথে সেই চিরচেনা আড্ডা, প্রাণখোলা হাসি আর কাপ্তাইয়ের নদীর পাড়ে কাটানো সময়গুলো স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। ফেলে আসা দিনগুলোকে ঝালিয়ে নিয়ে বন্ধুত্বের বন্ধন যেন আরও দৃঢ় হলো। 🤝❤️

ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এসে এই মিলনমেলা সফল করেছ। তোমাদের উপস্থিতিই ছিল আমাদের এই আয়োজনের প্রাণ। ইনশাআল্লাহ, আবারও দেখা হবে কোনো এক আড্ডায়!

🔹ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ🔹তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন্ আসমানি তাগিদ।​🔹তোর সোনা-দানা, বালা-খানা সব রাহে ল...
20/03/2026

🔹ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ
🔹তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন্ আসমানি তাগিদ।
​🔹তোর সোনা-দানা, বালা-খানা সব রাহে লিল্লা্
🔹দে জাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।
🔹তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন্ আসমানি তাগিদ।।
​🔸আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে,
🔸 যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
🔸তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন্ আসমানি তাগিদ।।
​🔹আজ ভুলে যা তোর দোস্ত-দুশমন হাত মিলাও হাতে,
🔹তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
🔹তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন্ আসমানি তাগিদ।।
​🔸যারা জীবন ভরে রাখছে রোজা, নিত উপবাস,
🔸সেই গরিব এতিম মিসকিনে দে যা কিছু মুফিদ।
🔸তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন্ আসমানি তাগিদ।।

10/03/2026

ইফতার বিতরণ -২০২৬

আর্তমানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস​আলহামদুলিল্লাহ, The Student Society Of Chattogram -এর পক্ষ থেকে রোজাদার ভাই-বোনদ...
08/03/2026

আর্তমানবতার সেবায় আমাদের ক্ষুদ্র প্রয়াস
​আলহামদুলিল্লাহ, The Student Society Of Chattogram -এর পক্ষ থেকে রোজাদার ভাই-বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের শিক্ষা ধারণ করে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য।

​এই মহৎ কাজটি সফল করতে যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই নিঃস্বার্থ সহযোগিতা ছাড়া আমাদের পক্ষে এত দূর আসা সম্ভব ছিল না।

​আল্লাহ তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমীন।

মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ,স্মরণ করি তাদের বিনম্র শ্রদ্ধায় আজীবন।ভাষার টানে, নাড়ি...
21/02/2026

মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা।
ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ,স্মরণ করি তাদের বিনম্র শ্রদ্ধায় আজীবন।ভাষার টানে, নাড়ির টানে-শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সবাইকে The Student Society Of Chattogram এর পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর রক্তিম শুভেচ্ছা।

11/01/2026

শিক্ষা সামগ্রী বিতরণী উৎসব ২০২৫-এ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন সাংবাদিক ইলিয়াস আহমেদ ।তার মূল্যবান বক্তব্য আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে ।



"পুরনো যত গ্লানি, বিফলতা আর হতাশা—সবই হোক আজ ধূসর অতীত। নতুন সূর্য নিয়ে আসুক নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা। ২০২...
31/12/2025

"পুরনো যত গ্লানি, বিফলতা আর হতাশা—সবই হোক আজ ধূসর অতীত। নতুন সূর্য নিয়ে আসুক নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন সম্ভাবনা। ২০২৬ হোক আপনার জীবনের সেরা একটি বছর!"

31/12/2025

শিক্ষা সামগ্রী বিতরণী উৎসব ২০২৫-এ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ডাক্তার দ্বীন মোহাম্মদ ।
তার মূল্যবান বক্তব্য আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে ।



25/12/2025

শিক্ষা সামগ্রী বিতরণী উৎসব ২০২৫-এ অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এডভোকেট,জর্জ কোর্ট চট্টগ্রাম ও The Student Society of Chattogram-এর উপদেষ্টা জনাব আব্দুল্লাহ আল-হারুন।
তার মূল্যবান বক্তব্য আমাদের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছে ।



23/12/2025

শিক্ষা সামগ্রী বিতরণী উৎসব–২০২৫
এই অনুপ্রেরণামূলক মুহূর্তে আমাদের সম্মানিত অতিথি,সদস্যবৃন্দ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার কিছু খন্ড চিত্র।

আমাদের সংগঠনের অত্যন্ত প্রিয় ও সম্মানিত সিনিয়র সদস্যAdnan Ahammed Ismile -এর বিবাহ (মেহেদী রজনী/ওয়ালিমা) উপলক্ষে সংগঠনের...
22/12/2025

আমাদের সংগঠনের অত্যন্ত প্রিয় ও সম্মানিত সিনিয়র সদস্য
Adnan Ahammed Ismile -এর বিবাহ (মেহেদী রজনী/ওয়ালিমা) উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার স্মারক হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

​এই ক্রেস্টটি কেবল একটি উপহার নয়, বরং তার প্রতি আমাদের শ্রদ্ধা, গভীর মায়া এবং দীর্ঘ পথচলার অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ।

​পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তাঁর নতুন জীবনের এই পথচলা হোক আনন্দময়, বরকতময় ও শান্তিতে ভরপুর। আল্লাহ তাঁদের দাম্পত্য জীবনকে সুখ ও কল্যাণে পরিপূর্ণ করে দিন। আমিন।

Address

Rangunia, Chattogram
Chittagong
4360

Telephone

+8801858830781

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Student Society Of Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share