Effective Creation on Human Opinion

Effective Creation on Human Opinion ECHO is a non-profit, non-political, and non-government social development and research organization

বেসরকারি সামাজিক ও গবেষণা সংস্থা 'ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউমেন অপিনিয় (ইকো)" বরাবরই পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতি ...
17/10/2025

বেসরকারি সামাজিক ও গবেষণা সংস্থা 'ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউমেন অপিনিয় (ইকো)" বরাবরই পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতি রক্ষায় সবোর্চ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে ।তারই ধারাবাহিকতায় ইকো ২০২৩ সালে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম অধীন "সিলেট ও বরিশাল জেলার ভাস্কুলার প্লান্টের নমুনা সনাক্তকরণ ( SVFBS Project)" প্রজেক্টে কনসালট্যান্ট ফার্ম হিসেবে নির্বাচিত হয়। বাংলাদেশের বিজ্ঞ ট্যাক্সোনমিস্টদের নিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে ইকো’র উপর অর্পিত ৭১ হাজার উদ্ভিদ নমুনার সঠিক বৈজ্ঞানিক নাম সনাক্তকরণ শেষে বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়ামকে হস্তান্তর করে। গত ১১ই অক্টোবর,২০২৫ খ্রিষ্টাব্দে ইকো’র উদ্যোগে খুবই ছোট ও ঘরোয়া পরিবেশে এই SVFBS Project এ যুক্ত সকল টিমমেম্বার এবং খ্যাতনামা ট্যাক্সোনমিস্টদের নিয়ে এ প্রজেক্টের সমাপ্তি, প্রাপ্তি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে এক মিলনমেলার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
অধ্যাপক ড. মোস্তফা কামাল পাশা, সাবেক সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চবি।
অধ্যাপক ড. মো. মুস্তাফিজুর রহমান, বাকৃবি।
অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চবি। অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম সরোয়ার, ডিপার্টমেন্ট অব ক্রপ বোটানি, বাকৃবি।
অধ্যাপক ড. শাহরিয়ার আহমেদ, সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
ড. মাকসুদা খাতুন।
সিনিয়র কনসালটেন্ট(SVFBS Project, BNH)
ড. সুমনা আফরোজ, ডেপুটি কিপার, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম, ঢাকা।
ড. মো: রিশাদ আব্দুল্লাহ, প্লান্ট কনভারসেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন, ময়মনসিংহ।
এ প্রজেক্টের টিম লিডার, মাননীয় উপাচার্য মহোদয়, ড. শেখ বখতিয়ার উদ্দিন, মেহেরপুর বিশ্ববিদ্যালয় ও সাবেক সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চ.বি।
প্রজেক্টের ফোকাল পারসন অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, চ.বি।
এস এম আবু ইউসুফ, ডিরেক্টর (ইকো)।
এ ছাড়াও ছিলেন এ প্রজেক্টের সাথে যুক্ত ইকোর সক্রিয় সদস্য মো: খন্দকার রাজিউর রহমান, মো: আরিফ হোসাইন, সজীব রুদ্র এবং সনাতন বর্মন।
এ প্রজেক্ট সফলভাবে সম্পন্ন করায় প্রজেক্টের সাথে যুক্ত সকলের প্রতি ইকো কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
ভবিষ্যতে পরিবেশ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় গবেষণা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ইকো নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইকো’র সহায়তায় কর্ণফুলী নদীর প্রাণ-প্রকৃতি ও দূষণ নিয়ে পরিচালিত গবেষণার একটি অংশ “Egyptia...
02/10/2024

বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইকো’র সহায়তায় কর্ণফুলী নদীর প্রাণ-প্রকৃতি ও দূষণ নিয়ে পরিচালিত গবেষণার একটি অংশ “Egyptian Journal of Botany” তে প্রকাশিত হলো।
এটি প্রথম পরিচালিত গবেষণা যেখানে মোট ৫২৮ প্রজাতির উদ্ভিদ নদীর দুপাশ থেকে সনাক্ত করা হয়েছিল। এদের মধ্যে ৩৫৫ ঔষধি এবং ৬ টি বিপন্ন প্রজাতির উদ্ভিদ ছিল। গবেষণার ফলাফল নদী রক্ষা ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রত্যাশা রইল।
অভিনন্দন সংশ্লিষ্ট সকল গবেষকদের।

Link:
https://ejbo.journals.ekb.eg/article_350986_29164999776db3629ba2ea77159f7d01.pdf

কর্ণফুলী নদীর বুকে চর বাকলিয়া। এই চর থেকে বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন (ইকো) ২০...
29/03/2024

কর্ণফুলী নদীর বুকে চর বাকলিয়া। এই চর থেকে বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন (ইকো) ২০২২ সালে ১৫৫ প্রজাতির উদ্ভিদ সনাক্ত করে। কর্ণফুলী নদী তথা পুরো চট্টগ্রাম শহরে দূষণমুক্ত পরিবেশ রাখতে এই ১৫৫ প্রজাতির উদ্ভিদের বেঁচে থাকা গুরুত্বপূর্ণ।
প্রানের কর্নফূলী আজ হুমকির মূখে।

Address

Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Effective Creation on Human Opinion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share