13/10/2026
কৃতজ্ঞতা ও ভালোবাসা — শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ার এই পথচলায় ❤️
শিশুদের মুখে হাসি ফোটানো, তাদের প্রয়োজন পূরণে পাশে দাঁড়ানো এবং তাদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে আপনাদের এই আন্তরিক উদ্যোগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
গত ১১ অক্টোবর ২০২৬, হোপ স্কুলে লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশী ব্লু এবং লিও ক্লাব অব চট্টগ্রাম অনির্বাণ-এর যৌথ উদ্যোগে আয়োজিত মানবিক সেবামূলক কার্যক্রমের জন্য হোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
শিক্ষার্থীদের মাঝে খাবার, শিক্ষা উপকরণ, পানির জার এবং স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণের পাশাপাশি কুইজ প্রতিযোগিতা ও বিভিন্ন স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে আপনারা শিশুদের জন্য একটি আনন্দময় ও শিক্ষণীয় দিন উপহার দিয়েছেন। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়লার ঝুড়ি বিতরণসহ প্রতিটি উদ্যোগই ছিল প্রশংসনীয় ও অর্থবহ।
আমরা বিশ্বাস করি, শিশুদের পাশে দাঁড়ানোর অর্থ শুধু তাদের বর্তমানের প্রয়োজন পূরণ করা নয়, বরং তাদের জন্য একটি সুন্দর, সুস্থ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার পথ তৈরি করা। আপনাদের এই সহযোগিতা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন অনুপ্রেরণা জোগাবে।
হোপ স্কুলের শিক্ষার্থীদের প্রতি আপনাদের এই ভালোবাসা, সময় ও আন্তরিক সহযোগিতা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতো মানবিক মানুষ ও সংগঠন পাশে থাকলে আমাদের শিশুদের জন্য আরও সুন্দর কিছু করার সাহস ও প্রত্যয় খুঁজে পাই।
লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশী ব্লু এবং লিও ক্লাব অব চট্টগ্রাম অনির্বাণ-এর সকল সদস্যের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আপনাদের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত হোক, ছড়িয়ে পড়ুক আরও অনেক শিশুর মাঝে।
একসাথে গড়ি আগামীর সুন্দর পৃথিবী।
শিশুদের হাসিতে বেঁচে থাকুক মানবতা। ❤️