15/02/2025
Confession no # # 0101
প্রিয় ,
রিফাহ জাহান তাসনিয়া ( ডিভিএম 29)
আজকাল খুব আগ্রাসী হতে ইচ্ছে করে, খানিক বাউণ্ডুলে! খানিকটা হ্যাংলাও! সব ছেড়েছুড়ে দিয়ে নির্লজ্জের মতোন তোমার কথাই ভাবি দিনরাত্তির। তবু সেই দুটো চোখ ভুলি না, কয়েকখানা মাত্র ছবি! তার অস্তিত্ব এতো বিশালাকায়!
পড়ার টেবিল, বইয়ের তাক; সবটা জুড়েই এখন তোমার অনিবার্য অস্তিত্ব চরমভাবে দৃশ্যমান। তোমাকে সরাতে পারি গায়ের জোরে এমন শক্তি সত্যিই আমার নেই।
জানি আমি, তুমি আমায় পাগলই ভাবো, কিন্তু এই পাগলামীর দায় কি তোমার কানাকড়িও নেই? দিনে রাতে, পলে পলে কানের কাছে সুন্দরের যে অভিধান বর্ণনা করে গেলে, আমার ঘুমহীন রাত্রীরা সেই থেকে সেই সুন্দর আবিষ্কারের নেশায় আকণ্ঠ ডুবে রইল। নেশাতুর, লোভাতুর আমি, আমি অসহায়। আমার হাত ধরো, আমি তোমায় নিয়ে বিশ্বজয় করতে পারবো..
বড্ড হ্যাংলামো করছি? একদম না, ভাবলাম, সত্যি অনুভবটুকু চিঠিকে বলে যাই। যদি এ লেখা কখনও তোমার দৃষ্টির দাখিণ্য পায়। তোমার চিরসংকুচিত স্বভাবের কাছে আমার কথারা কেবল ফানুসেই হারায়।তাই কতটুকুন বললে যথার্থ হয় তা ভেবে পাই না- রইল না হয় কিছু কথা খুব গোপনে তোলা, রইল না হয় কিছু কথা দুঃখ বেদন ভোলা
মাঝে মাঝে মনে হয়, তুমি ভীষণ নিষ্ঠুর, এতো অবহেলা? তোমার ওই নির্লিপ্ততা আমায় বড্ড বেশি আগ্রাসী করে তোলে। বাড়ায় তোমাতে আসক্তি বহুগুণে। তবু অভিযোগও যে রাখতে পারি সে পথ নেই খোলা।
আমি বনের পথহারা পথিক, একটুখানি সাহায্য পেলে আমিও হই পরিতৃপ্ত ! এই অহল্যা মনও জেগে ওঠে অসীম সরোবরে, আর তখনই ভাবি, হ্যাঁ, তুমি, তুমিই তো সেই! যাকে আমি খুঁজেছি অন্ধকার হাতড়ে হাতড়ে। যাকে আমি খুঁজেছি জীবনের ছত্রে ছত্রে।
তোমায় ভোলাতে পারি এমন কিছুই তো নেই আমার, যদি আপনি এসে ধরা না দাও। মনের দামে মন চাইলে দিতে পারি শূন্য করে,আঁজলা ভরে। নিতে যদি পারো সেই তার যোগ্য দাম…
মেঘের কাছে হাত পেতেছি বৃষ্টি বিছন বুনবো বলে
পারিজাতের দল মেলেছে দেখবে কি সে পথের ভুলে!
বৃষ্টি তো নেই, বৃষ্টি উধাও, রোদের কাহন বাড়াবাড়ি
বাড়ছে দহন পুড়ছে হৃদয় নীলের খামে সেই আনাড়ি।
আকাশের সব নীল গায়ে মেখে বসে আছি।
ভালো থেকো মেঘনীলা ।
ইতি
হয়তো এতক্ষনে বুঝে ফেলেছো..!